By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | সকাল ৬:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ৫ বারের সাবেক এমএলএর মৃত্যু, উত্তর প্রদেশে ১৪৪ ধারা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > বিদেশ > ৫ বারের সাবেক এমএলএর মৃত্যু, উত্তর প্রদেশে ১৪৪ ধারা
বিদেশ

৫ বারের সাবেক এমএলএর মৃত্যু, উত্তর প্রদেশে ১৪৪ ধারা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৩/২৯ at ১:৫৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গ্যাংস্টার কাম রাজনীতিক মুখতার আনসারির মৃত্যুতে উত্তর প্রদেশের বেশ কিছু শহরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। অনলাইন এনডিটিভি লিখেছে, তিনি হার্টঅ্যাটাকে মারা গেছেন। কিন্তু পরিবারের অভিযোগ, ২০০৫ সাল থেকে জেলে থাকা আনসারিকে বিষ প্রয়োগ করা হয়েছে। এ জন্য রাজ্যজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর অধীনে বড় সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বান্ডা, মাউ, গাজিপুর এবং বারানসি জেলায় বাড়ানো হয়েছে নিরাপত্তারক্ষী। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

বৃহস্পতিবার রাতে বান্ডা জেলা কারাগারে তিনি অচেতন হয়ে পড়ার পর বান্ডা হাসপাতালে নেয়া হয়। এর কয়েক ঘন্টা পর রানী দুর্গাবতী মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল বলছে, তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

কিন্তু আনসারির ছেলে ও ভাইয়ের অভিযোগ, জেলখানায় তার ওপর বিষ প্রয়োগ করা হয়েছে। তার ছেলে উমর আনসারি মিডিয়াকে বলেছেন, দু’দিন আগে তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। কিন্তু আমাকে অনুমতি দেয়া হয়নি। তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে জেলে পাঠানো হয়েছে। তার পেট ফুলে গেছে। তাহলে কিভাবে তিনি হার্টঅ্যাটাক করেন? ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, তার পেট ফুলে গেছে। তার অবস্থা ছিল গুরুতর। তাকে আইসিইউতে নেয়া উচিত ছিল। কিন্তু ১২-১৪ ঘন্টা পর তাকে জেলে পাঠানো হয়।
আজ শুক্রবার আনসারির পোস্টমর্টেম করার কথা ৫ জন চিকিৎসকের একটি প্যানেলের। মুখতার আনসারি মারা গেছেন বান্ডা হাসপাতলে। এর বাইরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। আনসারির বাড়ি মাউ জেলায়। পার্শ্ববর্তী গাজিপুর এবং বারানসি জেলায় তার শক্তিশালী প্রভাব ছিল। তিনি বহুজন সমাজ পার্টির টিকেটে বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাবেক এই এমএলএর বাড়ির বাইরে জমায়েত হয়েছেন অসংখ্য মানুষ। উত্তর প্রদেশের ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন, পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। রাজ্যজুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। পুলিশকে সহায়তার জন্য ডাকা হয়েছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। বান্ডা, মাউ, গাজিপুর এবং বারানসিতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে সিআরপিএফের বিভিন্ন ইউনিট। উত্তর প্রদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম সেলকে রাখা হয়েছে উচ্চ সতর্ক অবস্থায়। দাঙ্গা সৃষ্টির মতো কোনো বেআইনি উপাদান যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে না পারে তারা তা দেখবেন।

উল্লেখ্য, মাউ সদর আসন থেকে ৫ বারের সাবেক এমএলএ মুখতার আনসারি। তার বিরুদ্ধে ৬০টি ফৌজদারি মামলা মুলতবি অবস্থায় আছে। বিভিন্ন আদালতে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে তাকে আটটি মামলায় জেল দেয়া হয়েছে। তিনি বন্দি ছিলেন বান্ডা জেলে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৭

যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৪

ইথিওপিয়ায় যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় নিহত ৩১

আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ৯ জুলাই

তিন সপ্তাহ ইবোলা কোয়ারেন্টিন শেষ করে যুক্তরাষ্ট্রে কঙ্গো

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আসলে মানুষ হত্যার উন্মত্ততা পেয়ে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে
পরবর্তী সংবাদ কারাবন্দী বাংলাদেশের পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২২, ২০২৬
সেন্টমার্টিনে সাড়ে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ আটক ৬
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২২, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জেলা উপজেলা ধর্ম ও জীবন প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ জুন ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?