By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | শীতকাল | সকাল ১০:৩৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির পরিবর্তন: যাবতীয় সহায়তা দেবে ইফাদ
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > লিড ৩ > বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির পরিবর্তন: যাবতীয় সহায়তা দেবে ইফাদ
লিড ৩অর্থ-বাণিজ্য

বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির পরিবর্তন: যাবতীয় সহায়তা দেবে ইফাদ

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/০৭ at ১:১৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ) বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তন আনতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছে।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ইফাদ-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জন্য ইফাদের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর ড. ভ্যালানটাইন আচাঞ্চো গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার সময় এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে ড. আচাঞ্চো বলেন, ইফাদ কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ আয় বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুবকদের ক্ষমতায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নতি ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ।
ড. ভ্যালানটাইন আচাঞ্চো বলেন, ‘কৃষি ও গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতির ক্ষেত্রে বাংলাদেশের অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে। সারা দেশে কৃষি ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জীবনযাত্রার উন্নতির জন্য সরকার, আমাদের অংশীদার এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সহযোগিতা করতে পেরে আমি অভিভূত।’
ইফাদের কান্ট্রি ডিরেক্টর আরও বলেন, ‘একসঙ্গে কাজ করার মাধ্যমে আমরা টেকসই প্রবৃদ্ধি অর্জন করতে পারি এবং ক্ষুদ্র কৃষকদের চ্যালেঞ্জ কাটিয়ে ওঠার পাশাপাশি উন্নতির জন্য প্রয়োজনীয় সহায়তা দিতে পারি।’

বাংলাদেশে আসার আগে আচাঞ্চো ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো এবং কঙ্গো প্রজাতন্ত্রে ইফাদ কান্ট্রি ডিরেক্টর ও প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এর আগে নাইজার, বুরকিনা ফাসো এবং চাদে একই পদে অধিষ্ঠিত ছিলেন। বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালনকালে আচাঞ্চো অবকাঠামো ও জলবায়ু-স্মার্ট কৃষির মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীতে জলবায়ু স্থিতিস্থাপকতা জোরদার, ক্ষুদ্র ও প্রান্তিকদের জন্য অর্থ, প্রযুক্তি ও বাজার প্রবেশাধিকার বৃদ্ধি, বিভিন্ন গোষ্ঠীর জন্য অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে সরকারি কর্মসূচি জোরদারে কাজ করবেন।

ড. ভ্যালানটাইন আচাঞ্চো বলেন, ‘আমি আমাদের অংশীদারদের সাথে গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন করতে, জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং দীর্ঘমেয়াদী টেকসই জীবিকা গড়ে তুলতে সক্ষমতার জন্য কাজ করবো।’

ড. আচাঞ্চো গ্রামীণ জীবনযাত্রার উন্নতি করতে ক্যামেরুন ও গ্যাবনে ইফাদ কান্ট্রি প্রোগ্রাম অফিসার এবং ভারত মহাসাগর অঞ্চলের প্রোগ্রাম অফিসার হিসাবেও কাজ করেছেন, সাহেল ও কঙ্গো অববাহিকায় গ্রামীণ উন্নয়ন প্রকল্পে অবদান রেখেছেন, সহ-অর্থায়ন জোগাড় করেছেন এবং সরকার, দাতা ও নাগরিক সমাজের সাথে অংশীদারিত্ব জোরদার করেছেন।
বর্তমানে বাংলাদেশে ইফাদ-এর প্রোগ্রামটি তার বৃহত্তম প্রোগ্রামগুলোর একটি। বাংলাদেশে বর্তমানে ছয়টি চলমান প্রকল্পে ইফাদের ৫১৯ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ রয়েছে। কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এগুলো বাস্তবায়ন করছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ: মেয়র ডা. শাহাদাত

বিএনপিতে যোগ দিলেন অধ্যাপক আবু সাইয়িদ

চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াতের প্রার্থী

মাইলস্টোন ট্রাজেডি: ৩৬ অপারেশন ও দীর্ঘ ৬ মাস পর ঘরে ফিরলো আবিদ

গণভোট হবে দেশ পরিবর্তনের সুবর্ণ সুযোগ : সৈয়দা রিজওয়ান হাসান

টেগ্গড বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির পরিবর্তন: যাবতীয় সহায়তা দেবে ইফাদ

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কেঁপে উঠল উত্তরাঞ্চলীয় জেলা রংপুর
পরবর্তী সংবাদ রিকশাচালক শহীদ সাগর: পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পাকিস্তানে অগ্নিকাণ্ড; এক দোকান থেকে ৩০ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার
বিদেশ দেশে দেশে জানুয়ারি ২২, ২০২৬
নির্বাচনী প্রচারণা শুরু, যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে প্রার্থীদের
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড জানুয়ারি ২২, ২০২৬
সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১২ দোকান
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ২২, ২০২৬
চ্যাম্পিয়নস লিগ: মার্সেইকে হারিয়ে শীর্ষ আটে শক্ত অবস্থানে লিভারপুল
খেলা জানুয়ারি ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?