By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | শীতকাল | রাত ১:৫৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিদেশ থেকে আনা এমপির বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > অন্যান্য > বিদেশ থেকে আনা এমপির বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে!
অন্যান্য

বিদেশ থেকে আনা এমপির বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/০৯ at ১১:৫৭ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

বিদেশ থেকে আনা ৩৯৯টি গাড়ি আমদানিকারক ছাড় না করায় শেষ পর্যন্ত নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউজে হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে এমপি কোটায় আনা ২১ কোটি টাকা মূল্যের দুটি গাড়িও রয়েছে। তবে প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় মূল্যবান এসব গাড়ি স্ক্র্যাপ হওয়া থেকে বাঁচাতে নিলাম প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের।

প্রথম পর্যায়ে আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্চ এবং ৫ কোটি ১৭ লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে ল্যান্ড ক্রুজারটি কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদ আলী আশরাফের। ১৬ কোটি টাকা মূল্যের গাড়িটির আমদানিকারক হিসেবে ঢাকার একটি প্রতিষ্ঠানের কথা বলা হলেও এটি এমপি সুবিধায় আনা হয়েছিলো বলে জানা যায়।

সংশ্লিষ্টরা জানান, আমদানির পর ইয়ার্ডে রাখার নির্ধারিত সময়সীমা ৩০ দিনের বেশি অতিবাহিত হওয়ায় নিলামে বিক্রির জন্য এমপির দুটিসহ ৩৯৯টি গাড়ি কাস্টমসের কাছে বাইপেপার হস্তান্তর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে সাধারণ মানের মাইক্রোবাস কিংবা প্রাইভেটকার যেমন রয়েছে, তেমনি রয়েছে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ড ক্রুজার, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউ ব্র্যান্ডের দামি গাড়িও। দীর্ঘদিন ধরে এসব গাড়ি বন্দরের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখায় দ্রুত নিলামে বিক্রির তাগদা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘বন্দরে যেসব গাড়ি আসে এগুলো নির্ধারিত সময়ের মধ্যে অথাৎ ৩০ দিনের মধ্যে আমদানিকারক ডেলিভারি না নিলে নিয়ম অনুযায়ী সেগুলো আমরা কাস্টমসের কাছে বাইপেপার হস্তান্তার করি। এরকম বিভিন্ন মাধমে আসা ৩৯৯টি গাড়ি আমাদের শেডে আছে। আমাদের গুরুত্বপূর্ণ জায়গায় গাড়িগুলো রাখা হয়েছে। আমরা চাই জরুরি ভিত্তিতে গাড়িগুলো নেয়া হোক। আমাদের জায়গাটা খালি করা হোক।’

চট্টগ্রাম কাস্টম হাউজের উপ কমিশনার মো. সাইদুল ইসলাম বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ যে গাড়িগুলো নিলামের নির্দেশ দিয়েছে সেগুলো সিডিউলভুক্ত হয়ে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে যে কেউ সিডিউল জমা দিতে পারবেন ই-টেন্ডারের মাধ্যমে। প্রথম পর্যায়ে ১৬ কোটি ১০ লাখ টাকা মূল্যের একটি মার্সিডিজ বেঞ্জ এবং ৫ কোটি ১৭ লাখ টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস।’

তিনি আরও বলেন, ল্যান্ড ক্রুজারটি ২০২২ সালে একজন সংসদ সদস্য আমদানি করেছিলেন। মার্সিডিজ বেঞ্জ গাড়িটি জেসিট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান ঢাকার গুলশানের কার আমদানিকারণের নামে আসে। গাড়িটি কুমিল্লা-৭ আসনের সাবেক সংসদের নামে আসে বলে জানান তিনি।

এ দিকে কঠোর নিয়ম এবং দীর্ঘসূত্রিতার কারণে চট্টগ্রাম বন্দরের শেডে থাকা মূল্যবান বেশকিছু গাড়ি বার বার নিলাম ডেকেও বিক্রি করা যায়নি। নিলামের জন্য এনে রাখা অন্যান্য দামি গাড়ির সঙ্গে সাবেক সংসদ উপনেতা ও প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নামে আমদানি করা গাড়িও দেখা গেছে বন্দরের কারশেডে। বিক্রি না হওয়া অন্তত ৮০টি গাড়ি সম্প্রতি কেটে টুকরো করে স্ক্র্যাপ করা হয়েছিলো। এ ধরনের দামি গাড়ির ক্ষেত্রে স্ক্র্যাপের মতো অপচয় প্রতিরোধে নিলাম প্রক্রিয়া সহজীকরণের কথা জানান শিল্প মালিকরা।

পিএইচপি অটোমোবাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ বলেন, ‘আগে টেন্ডার প্রসেসে একটা জিনিস দেখা গেছে যে, গাড়ি টেন্ডারে যারা ওপরে থাকবেন, তারা সেটা পাবেন। কিন্তু পাওয়ার পরে যে প্রক্রিয়া থাকবে সেগুলো তাকে দেখতে হবে। তবে এটা পুরো একটা প্যাকেজ হওয়া দরকার। যেমন আমি টেন্ডার জিতবো এবং গাড়ি পাওয়ার পর সেটা চালানো বা বিক্রিও করতে পারি। এ রকম একটা প্রক্রিয়ায় আসতে হবে। আর আমি টেন্ডার জিতলাম, পরে বিক্রি করতে পারলাম না বা নিজে চালাতে পারলাম না, তাহলে তো এটার কোনো ভ্যালু থাকলো না।’

তিনি আরও বলেন, ‘এই যে ৩৯৯টি গাড়ি নতুনভাবে নিলাম করা হচ্ছে। নিলাম করে এই গাড়িগুলো বাজারে অথবা পোর্ট থেকে বের করে দেয়া হয়; তাহলে অনুরোধ থাকবে এর নিয়মটা সহজ করার। কারণ আগে দেখেছি অনেকবার অনেক গাড়ি নিলাম হয়েছে, তবে পরবর্তীতে কড়া নিয়মের কারণে টেন্ডার জিতেও গাড়ি নিতে অক্ষম হন মালিক। রুলসগুলো শিথিল করা না হলে নিলামের পর নিলাম হবে, তবে মানুষ সেটা নিতে পারবে না।’

বিশ্ববাজারে অভিজাত ব্র্যান্ডের এসব গাড়ির দাম এক থেকে দুই কোটি টাকা হলেও আমদানি নিরুৎসাহিত করতে বাংলাদেশে ৮১০ শতাংশ শুল্ক আদায় করা হয়। এক্ষেত্রে এমপি কোটায় আনা গাড়িগুলোর শুল্ক মওকুফের বিধান রয়েছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শাকসু নির্বাচন স্থগিত

পিরোজপুরে বিএনপিতে যোগ দিলেন জেপির ছয় শতাধিক নেতাকর্মী

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মলয় কুমার গাঙ্গুলী আর নেই

দেশে ডিসেম্বরের ২৭ দিনে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে

টেগ্গড বিদেশ থেকে আনা এমপির বিলাসবহুল গাড়ি উঠছে নিলামে!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর সাথে দেখা: নিরাপত্তা চাইলেন শহীদ তানভীরের পরিবার
পরবর্তী সংবাদ আমেরিকার বস্টনে ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল‘২৪ অনুষ্ঠিত
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জানুয়ারি ২১, ২০২৬
৮ ইউএনওকে বদলি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জানুয়ারি ২১, ২০২৬
রোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ: মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ লিড ৩ স্বাস্থ‍্য জানুয়ারি ২১, ২০২৬
চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে: এরশাদ উল্লাহ
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি জানুয়ারি ২১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?