By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কক্সবাজারের কৃতি সন্তান মুফিদুল আলম ময়মনসিংহের ডিসি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > কক্সবাজারের কৃতি সন্তান মুফিদুল আলম ময়মনসিংহের ডিসি
কক্সবাজারভালো খবর

কক্সবাজারের কৃতি সন্তান মুফিদুল আলম ময়মনসিংহের ডিসি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/১০ at ১০:০৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :কক্সবাজারের কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ উপসচিব মুফিদুল আলম (১৫৫১৭) ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) হিসাবে নিয়োগ পেয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব হোসনা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মুফিদুল আলম সহ একই পদমর্যাদার ২৫ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলায় জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। মুফিদুল আলম বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এর একান্ত সচিব পদে কর্মরত আছেন।

২৪ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুফিদুল আলম কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা গ্রামের মরহুম মাওলানা রশিদ আহমদ ও মরহুমা লুলু মরজানের জ্যেষ্ঠ পুত্র। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সাথে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ হতে মেধা তালিকায় ৪র্থ স্থান অধিকার করে বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স সহ এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। পরে ২৪তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগ দেন। চাকুরীজীবনে মুফিদুল আলম কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভূমি হুকুম দখল কর্মকর্তা, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে সন্দ্বীপ, চন্দনাইশ, আনোয়ারা, পানছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় এবং বান্দরবান জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এরপর তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব (পিএস), চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

মেধাবী ও দক্ষ মুফিদুল আলম প্রশাসন ক্যাডারে চাকুরীরত অবস্থায় যুক্তরাজ্যের বিখ্যাত বেডফোর্ড শায়ার ইউনিভার্সিটি থেকে ২০১২ সালে ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

কক্সবাজারবাসীর গৌরব মুফিদুল আলম এর ৪ ভাই ১ বোনের মধ্যে ২য় ভাই খোরশেদ আলম একটি প্রাইভেট ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা, ৩য় ভাই শাহাদাত হোসেন একটি বেসরকারি কলেজের প্রভাষক ও কনিষ্ঠ ভাই সোহরাব হোসেন (বাপ্পী) একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। একমাত্র ভগ্নিপতি অ্যাডভোকেট সাইফুল্লাহ খালেদ বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী।

চৌকস ও নিষ্ঠাবান কর্মকর্তা মুফিদুল আলম ২০০৫ সালে কক্সবাজার পৌরসভার উত্তর তারাবনিয়ার ছরার ঐতিহ্যবাহী মিয়াজি পরিবারের সাবেক উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোহাম্মদ আমিন উল্লাহ্ ও হাসিনা মমতাজ জোস্না’র জ্যেষ্ঠ কন্যা সাদিয়া আমিন রিপা’র সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কক্সবাজারের কৃতি সন্তান মুফিদুল আলমের মেঝ ভায়রা ভাই কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ ও কনিষ্ঠ ভায়রা ভাই মোঃ হেলাল উদ্দিন চট্টগ্রামের পটিয়া আদালতের সিনিয়র সহকারী জজ হিসাবে চাকুরীরত। ব্যক্তিগত জীবনে মুফিদুল আলম সামিন, সাদিক নামক ২ পুত্র ও সাবিহা নামক ১ কন্যা সন্তানের গর্বিত জনক।

ময়মনসিংহের জেলা প্রশাসক পদে নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মুফিদুল আলম মহান আল্লাহর কাছে শোকরিয়া জ্ঞাপন করে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর প্রতি অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

কুতুপালং-এ যানজট নিরসনে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ

‘ঈদগাহ গ্রামার স্কুল’ প্রাথমিকের স্বীকৃতি পেল

মানবিক চিকিৎসক ডাঃ মোঃ ইউসুফ আলীর নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীর পাশে যুব মানবিক ফাউন্ডেশন

কক্সবাজারকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ

টেগ্গড কক্সবাজারের কৃতি সন্তান মুফিদুল আলম ময়মনসিংহের ডিসি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সকল অস্থিরতার অবসান : আশুলিয়া শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য ফিরেছে
পরবর্তী সংবাদ বিএনপি হলদিয়া উত্তর সর্তা শাখার কার্যালয় উদ্বোধন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মিরসরাইয়ে বাসের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৫, ২০২৬
মন্ত্রণালয় থেকে গত ১৬ বছরের অনিয়মের বিষয়ে তদন্ত করা হবে: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ৫, ২০২৬
বাংলাদেশ ফার্স্ট নীতিতে আমাদের ফরেন পলিসি চলবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ মে ৫, ২০২৬
কুতুপালং-এ যানজট নিরসনে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?