By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | বর্ষাকাল | দুপুর ১:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ সরকারি কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > সরকারি কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে
জনপথ

সরকারি কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২২ at ৭:৫৮ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা হচ্ছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হচ্ছে- এটা নিয়ে অনেক জায়গায় নিউজ হচ্ছে। একটা দরখাস্ত এসেছে, আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন এমন প্রশ্নের জবাবে জনপ্রশাসন সচিব বলেন, ‘আমার একটাই উত্তর গুজবে কান দেবেন না। আমি এক কথায় বলে দিলাম, গুজবে কান দেবেন না।’

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর, আর অবসরে যাওয়ার সর্বোচ্চ বয়সসীমা ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে ব্যতিক্রম আছে। চাকরিতে প্রবেশের বয়স ৩২ ও অবসরে যাওয়ার বয়স ৬০ বছর নির্ধারণ করা আছে তাদের জন্য।

অনেকদিন ধরেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা নিয়ে আন্দোলন সংগ্রাম করছেন চাকরিপ্রত্যাশীরা। শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে এ নিয়ে আবারও আলোচনা শুরু হয়। এমন অবস্থার মধ্যেই সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়স ৬৫ করার বিষয়ে সম্প্রতি বিসিএস প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চিঠিতে বলা হয়, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স এর আগে যথাক্রমে ৩০ ও ৫৯ (মুক্তিযোদ্ধা কোটাধারীর যথাক্রমে ৩২ ও ৬০) বছর করা হয়েছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, বাংলাদেশের মানুষের গড় আয়ুষ্কাল বেড়ে বর্তমান ৭২ দশমিক ৩ বছরে দাঁড়িয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকের চাকরির অবসরের বয়সসীমা ৬৫ বছর এবং সুপ্রিম কোর্টের বিচারকদের চাকরির বয়সসীমা ৬৭ বছর। এর আগে যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অনেকের বয়স ৬৭ বছরের ঊর্ধ্বে।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, চাকরিতে প্রবেশের বয়স নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানদণ্ড পর্যালোচনা করে দেখা যায়, বিশ্বের ১৬২ দেশে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, কোনো কোনো দেশে আবার এটি উন্মুক্ত। একই সঙ্গে অবসরের বয়সসীমা বিভিন্ন বিভাগভেদে ৬৫ থেকে ৬৭ বছর এবং কোনো কোনো ক্ষেত্রে ৭২ বছর। চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ানোর বিষয়ে বিভিন্ন সময়ে চাকরিপ্রত্যাশী এবং চাকরিরতদের পক্ষে আন্দোলন ও দাবি উত্থাপিত হয়েছে।

বিষয়টি নিয়ে আলোচনার মধ্যেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা হচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই চিঠির প্রেক্ষিতে বয়সসীমা উভয়দিক থেকেই বৃদ্ধি হতে পারে বলে কেউ কেউ ধারণা করলেও আজ ৩৫ করার খবরটিকে গুজব বলে উড়িয়ে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রাউজানে জেঠাত ভাইয়ের হামলায় চাচাত ভাইয়ের মৃত্যু

খাগড়াছড়িতে মাছ ধরা জালে বার্মিজ প্রজাতির অজগর সাপ ধরা, বন বিভাগে হস্তান্তর

সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

টেগ্গড সরকারি কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বারশত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ সদস্যের অনাস্থা
পরবর্তী সংবাদ সাতকানিয়ায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

রাউজানে জেঠাত ভাইয়ের হামলায় চাচাত ভাইয়ের মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
খাগড়াছড়িতে মাছ ধরা জালে বার্মিজ প্রজাতির অজগর সাপ ধরা, বন বিভাগে হস্তান্তর
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা প্রাণ-প্রকৃতি শহর থেকে দূরে জুন ২৯, ২০২৬
সংসদে সময় ‘বৈষম্যের’ অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে জামায়াতের ক্ষোভ
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ জুন ২৯, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?