By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | হেমন্তকাল | রাত ৮:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ কোনো প্রকারের টালবাহানা আমরা সহ্য করব না: মির্জা ফখরুল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > কোনো প্রকারের টালবাহানা আমরা সহ্য করব না: মির্জা ফখরুল
রাজনীতি

কোনো প্রকারের টালবাহানা আমরা সহ্য করব না: মির্জা ফখরুল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/০৯/২৭ at ৮:০৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও নির্বাচনের ব্যাপারে তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন দ্রুত করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর বলে মনে করেন বিএনপি মহাসচিব।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কাপাসিয়ায় এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম হান্নান শাহর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণসভার আয়োজন করা হয়।

অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘একটি কথা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে। অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে পার্লামেন্ট সরকার গঠন করতে হবে, সেই সরকার দেশ শাসন করবে। এজন্য যত দ্রুত সম্ভব দেশের প্রশাসনকে সংস্কার করে নির্বাচনের উপযোগী করতে হবে। সংস্কার আমরাও চাই।

নির্বাচনে যৌক্তিক সময় আমরা দেব। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো রকম তালবাহানা আমরা সহ্য করব না। অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফেরানোর জন্য সরকারের কাছে দাবি জানাই। দলের সবার মামলা প্রত্যাহার করতে হবে, এটাই আমাদের দাবি। মামলা প্রত্যাহার করে গণতন্ত্রকে সংহত করার দাবি জানাই। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না হলে কখনো একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে না।’

মির্জা ফখরুল বলেন, ‘গেল ১৭ বছরের বিএনপির প্রায় এক হাজার লোককে গুম করে হত্যা করা হয়েছে। ৬০ লাখ মানুষের ওপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদীদের অত্যাচারে বিএনপি নেতারা ঘুমাতে পারতেন না। এখনো আওয়ামী লীগ বিভিন্ন ষড়যন্ত্র করছে। সামনে দুর্গাপূজা আসছে, এই পূজাকে কেন্দ্র করে তারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে।’

সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা বলতে চাই, আপনারা বাংলাদেশের নাগরিক। আমরা সবসময় আপনাদের পাশে আছি। বাংলাদেশের সমস্ত মানুষ আপনাদের পাশে দাঁড়াবে এবং আপনাদের পূজায় যেন হয় সে ব্যাপারে সচেষ্টা থাকবে।’

বিএনপি মহাসচিব গার্মেন্টস সেক্টরকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন। তবে তার লোকজন এখনো পোশাক শিল্প অস্থিতিশীল করছে।’

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে রেখেছিল। তারা দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত সৃষ্টি করেছিল। শেখ হাসিনা ধরে নিয়েছিলেন, তিনি সারা জীবন ক্ষমতায় থাকবেন। এভাবে মানুষের ওপর অত্যাচার, নির্যাতন করে ক্ষমতা কুক্ষিগত করবেন এবং সম্পদের পাহাড় গড়ে তুলবেন।’

হান্নান শাহর স্মৃতিচারণ করে ফখরুল বলেন, ‘সৈনিক হলেও গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন আ স ম হান্নান শাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ যখন লুকিয়ে ফেলতে চাওয়া হয়েছিল, সেই সময় হান্নান শাহর যে ভূমিকা ছিল তা বিএনপি আজীবন স্মরণ করবে।’

হান্নান শাহ স্মৃতি সংসদের আয়োজনে জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, হুমায়ূন কবীর খান, মজিবুর রহমান, শওকত হোসেন সরকারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলার ঘাগটিয়ায় আ. স. ম হান্নান শাহর কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বানচাল করতে পারবে না: রাশেদ খান

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা

পটিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পটিয়া বিএনপির দোয়া মাহফিল

জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে: কাজল

আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

টেগ্গড কোনো প্রকারের টালবাহানা আমরা সহ্য করব না: মির্জা ফখরুল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী সংবাদ ইসলাম ধর্ম ও মহানবী (সাঃ) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কেউ বানচাল করতে পারবে না: রাশেদ খান
জনপথ জাতীয় রাজনীতি লিড ৩ ডিসেম্বর ৫, ২০২৫
ব্রাদার্সকে উড়িয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো কিংস
জনপথ খেলা ডিসেম্বর ৫, ২০২৫
লি‌বিয়া থে‌কে দে‌শে ফির‌লেন আরও ৩১০ বাংলাদেশি
জনপথ জাতীয় লিড ৩ ডিসেম্বর ৫, ২০২৫
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কাপ্তাইয়ে বিশেষ প্রার্থনা
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি রাজনীতি লিড ৩ শহর থেকে দূরে ডিসেম্বর ৫, ২০২৫
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?