By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | রাত ৩:৪৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘এক্স’ ছেড়ে কেন ‘ব্লু স্কাই’!
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রযুক্তি > ‘এক্স’ ছেড়ে কেন ‘ব্লু স্কাই’!
প্রযুক্তি

‘এক্স’ ছেড়ে কেন ‘ব্লু স্কাই’!

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১১/১৮ at ১০:০০ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

‘ব্লু স্কাই’ শব্দটি হয়তো ইতোমধ্যেই অনেকের নজরে পড়েছে। বিশেষ করে ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই শব্দটির চর্চা অনেক বেশি চোখে পড়ছে কিংবা কানে বাজছে মানুষের। তবে ‘ব্লু স্কাই’ এর সঙ্গে আমেরিকার হয়ে যাওয়া ভোটের সম্পর্ক কি, সে ব্যাপারে জানার আগ্রহ আছে অনেকেরই।

‘ব্লু স্কাই’ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটার এর মতোই আরেকটি মাইক্রোব্লগিং সাইট। বর্তমানে এর ব্যবহারকারী ১৮ দশমিক ৪ মিলিয়ন হলেও গত কয়েকদিনে খুব দ্রুত বাড়ছে এর গ্রাহকের সংখ্যা। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর গত কয়েকদিনেই এর ব্যবহারকারী বেড়েছে ৫ মিলিয়নেরও বেশি। ইলন মাস্কের জন্য এক্স গণমাধ্যমে যতটা জায়গা করে নিয়েছে ব্লু স্কাই ততোটা প্রচার পায়নি।

অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মতোই ব্লু স্কাইয়ের হোমপেজ এ ‘সার্চ’, ‘নোটিফিকেশন’, এর মতো ফিচার রয়েছে ব্লু স্কাই এ। ব্যবহারকারীরা এখানে পোস্ট, কমেন্ট, লাইক কিংবা রিপোস্ট করতে পারেন। গ্রাহক অভিজ্ঞতার দিক থেকে বলা যেতে পারে এটা অনেকটা এক্স এরই অনুরূপ একটি প্ল্যাটফর্ম।

ব্লু স্কাই এর প্রতিষ্ঠাতা এবং টুইটারের সাবেক প্রধান একই ব্যক্তি। অবশ্য জ্যাক ডোরসি ব্লু স্কাইয়ের প্ল্যাটফর্ম তৈরি করলেও ২০২৪ সালের মে মাসে প্রতিষ্ঠানের বোর্ড থেকে বেরিয়ে যান। বর্তমানে এই প্ল্যাটফর্মের মালিকানা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জে গ্রাবার এর কাছে।

২০১৯ সালে প্রতিষ্ঠিত হলেও ব্লু স্কাই আনুষ্ঠানিকভাবে তার কার্যক্রম শুরু করে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে। এর আগে চলে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা। ফেব্রুয়ারির পর থেকে ধীরে ধীরে ব্লু স্কাই এর ব্যবহারের সংখ্যা বাড়তে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় হঠাৎ করেই বাড়তে থাকে এর জনপ্রিয়তা। এমনকি নির্বাচনের পরের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে এর গ্রাহকের সংখ্যা বেড়েছে ৫ মিলিয়নেরও বেশি। এছাড়া নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ধারণা করা হচ্ছে সামনের দিনগুলোতেও খুব দ্রুত বাড়তে থাকবে ব্লু স্কাই এর ব্যবহারকারীর সংখ্যা। বর্তমানে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরগুলোতে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় অ্যাপও ব্লু স্কাই। বিশেষজ্ঞদের ধারণা এই প্রবণতা অব্যাহত থাকলে মাইক্রো ব্লগিং সাইট হিসেবে এক্স এর সামনে শক্ত প্রতিদ্বন্দ্বী আবির্ভূত হবে ব্লু স্কাই।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় এবার কোমর বেঁধে নেমেছিলেন এক্স প্লাটফর্মের মালিক ইলন মাস্ক। ট্রাম্প ও রিপাবলিকান দলের প্রচারণায় তিনি শুধু বিপুল পরিমাণ অর্থই খরচ করেননি, বরং সশরীরেও ট্রাম্পের সঙ্গে থেকে সভা সমাবেশ র‌্যালিতে সক্রিয়ভাবে অংশ নেন মাস্ক। শুধু তাই নয় নিজের মালিকানায় থাকা প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স কেও অনেকটা ডোনাল্ড ট্রাম্পের লাউড স্পিকারে পরিণত করেন তিনি।

আর এতেই চটেছেন এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারী ট্রাম্প বিরোধীরা। ইলন মাস্ক এর ওপর ক্ষুব্ধ হয়ে দলে দলে এক্স ছাড়তে শুরু করেন তারা। আর এক্স ছাড়ার পর তাদের অনেকেরই পছন্দের প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায় ব্লু স্কাই। কারণ এর ফিচার এবং কার্যক্রম অনেকটাই এক্স এর মতোই। গত কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ফ্রি অ্যাপ হিসেবে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ব্লু স্কাই।

এছাড়া দলে দলে এক্স ত্যাগের মিছিলে শুধু সাধারণ ব্যবহারকারীরাই নয়, রয়েছেন সেলিব্রিটিরাও। এমনকি গার্ডিয়ান এর মতো ব্রিটেনের নামকরা গণমাধ্যমও ঘোষণা দিয়ে এক্স এ পোস্ট করা বন্ধ করেছে। এমনকি এক্স’কে বিষাক্ত গণমাধ্যম হিসেবেও অভিহিত করেছে গার্ডিয়ান।

সব মিলিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সহ অন্যান্য কারণে যারাই এক্স প্লাটফর্ম ত্যাগ করছে তাদের বেশিরভাগেরই প্রথম পছন্দ হয়ে উঠছে ব্লু স্কাই। সাংবাদিক, বাম ঘরানার ও উদারপন্থি রাজনৈতিক এবং সেলেব্রিটিরা এক্স প্ল্যাটফর্ম ছেড়ে দলে দলে এই প্লাটফর্মে যোগ দিচ্ছে বলে জানিয়েছে এবিসি নিউজ। তাদের মধ্যে অনেকেই এক্স ছাড়ার কারণ হিসেবে ‘হেট স্পিচ’ এর কথা উল্লেখ করেছেন। আর তাদের ব্লু স্কাই প্ল্যাটফর্মে ঝুঁকে পড়ার কারণ হিসেবে এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন না থাকার বিষয়টির কথা জানিয়েছে এবিসি। ব্লু স্কাই ব্যবহারকারীদের মধ্যে রয়েছেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনকারী কোটিপতি ব্যবসায়ী মার্ক কিউবান ও প্রভাবশালী কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রা ওরকাসিও কর্টেজ। এছাড়া নিউইয়র্ক টাইমস, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, ভ্যানিটি ফেয়ার ও ওয়াল স্ট্রিট জার্নাল এর মতো সংবাদমাধ্যমও ইতোমধ্যেই ব্লু স্কাই ব্যবহার শুরু করেছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

সারাদেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

মিশনের নভোচারীদের তোলা পৃথিবীর চমকপ্রদ ছবি শেয়ার করল নাসা

টেগ্গড ‘এক্স’ ছেড়ে কেন ‘ব্লু স্কাই’!

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মহেশখালীতে ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত ৭ আসামি গ্রেপ্তার
পরবর্তী সংবাদ ৫৯তম চবি দিবস বিপ্লবের রঙে রঙিন চবি ক্যাম্পাস
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন
লিড ৩ এপ্রিল ১৯, ২০২৬
বাড়লো জ্বালানি তেলের দাম
লিড এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?