By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ১০:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > প্রতিষ্ঠান ও সংগঠন > বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
প্রতিষ্ঠান ও সংগঠনপ্রেস রিলিজ

বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৪/১২/০৩ at ১২:৪৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

বন্ধুই শক্তি ক্লাব-২০০০ (এসএসসি ২০০০ ব্যাচ) এর উদ্যোগে কর্মক্ষেত্রে সফলতা অর্জনকারি বন্ধুগণ এবং বন্ধুদের সন্তানদের মধ্যে চলতি বছর যারা এইচএসসি পাশ করেছে তাদের সংবর্ধন প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট এর ডিআইজি মুহাম্মদ মুসলিম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পার্কভিউ হসপিটালের কনফারেন্স হল রুমে গ্রুপ ক্রিয়েটর ও এডমিন লায়ন এ এম মুন্না চৌধুরীর সভাপতিত্বে এবং মঞ্জুর মোরশেদ রনী এবং তরিকুল কালাম তুহিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়। কোরআন তেলোয়াত করেন আমানুল্লাহ এবং স্বাগত বক্তব্য রাখেন এ্যাড. ওসমান গণি খোকন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলার সভাপতি ও রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব ছালামত আলী, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আবুল মনছুর এবং ও রিয়াজ উদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক জানে আলম।

এসএসসি ২০০০ ব্যাচ’র সংবর্ধিত বন্ধুরা হলেন- চলতি বছর জাতীয় যুব দিবসে সফল উদ্যোক্তা ক্যাটাগরিতে জাতীয় পুরষ্কার পাওয়া বিশ্বাস যুব উন্নয়ন একডেমির কর্ণধার স্বপ্নবাজ শফিউল বশর, চীনের শ্যানডং ইউনিভার্সিটি থেকে মাইক্রোবায়োলজিতে পিএইচডি সম্পন্ন করা বিএসটিআইয়ের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ড. খোরশেদ আলম, রাঙুনীয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা বিশিষ্টি অর্থপেডিক সার্জন ডা. তৌহিদ রুবেল, রয়েল কলেজ অফ এডিনবার্গ থেকে এফআরসিপি ডিগ্রি অর্জন করা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. মেহেদী হাসান, চট্টগ্রাম জেলা আদালতে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারি পাবলিক প্রসিকিউটর এ্যাড. আয়াতুল্লাহ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. সরোয়ার হোসেন লাভলু, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. রিয়াদ উদ্দিন, লন্ডন থেকে এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করা শিশু বিশেষজ্ঞ ও সার্জন ডা. জাহাঙ্গীর আলম, জেটেব কেন্দ্রীয় কমিটির নব নির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম, ডিকেআইবি চট্টগ্রাম জেলা কমিটির নব নির্বাচিত গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপ সহকারি কৃষি কর্মকর্তা কাজী নজরুল ইসলাম এবং টেরিবাজার ব্যবসায়ী সমিতির নব নির্বাচিত সহ-সাধারণ সম্পাদক শেখ শহীদ সোহরাওয়ার্দী বাহাদুর।

সংবর্ধিতরা বন্ধুই শক্তি ক্লাব-২০০০ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে চলতি বছর এ লেভেল ও এইচএসসি পাশ করা ২০০০ ব্যাচ’র বন্ধুদের ১৫ জন সন্তানকে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মুসলিম বলেন, আমি পারিবারিক সূত্রে ২০০০ ব্যাচ’ সদস্য কারণ আমার স্ত্রী শারমিন আবসার চৌধুরী উক্ত ব্যাচ’র একজন সদস্য। স্ত্রীর সুবাদে আমি ২০০০ ব্যাচ’র বন্ধুদের বিভিন্ন মানবিক কার্যক্রম সম্পর্কে অবগত। তিনি উক্ত গ্রুপের নানাবিধ কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁর একমাত্র মেয়ে এ লেভেল পরীক্ষায় অলস্টার পাওয়ার সুবাধে সংবর্ধিত হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান আলোচক এ্যাড. নাজিম উদ্দিন চৌধুরী বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি নস্টালজিক হয়ে গেছি। আমি যদি এই ব্যাচ’র সদস্য হতাম নিজেকে গর্বিত মনে করতাম। আমার তিন জন সহকর্মী এই ব্যাচ’র সদস্য এটা আমার জন্য অনেক আনন্দের। ২০০০ ব্যাচে ডাক্তার, পিএইচডি, আইনজীবী, সরকারি বড় পদের চাকরিজীবী, সফল ব্যবসায়ী, সাংবাদিক, উদ্যোক্তাসহ বিভিন্ন পেশায় নিয়োজিত অনেক সফল বন্ধুরা আছেন এটা খুব ভাল লাগার একটা দিক। তিনি তরুণ সমাজকে ক্ষুদা-দারিদ্র এবং দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতি বক্তব্যে মুন্না চৌধুরী গ্রুপের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। তিনি গ্রুপের বন্ধুদের সার্বিক সহযোগীতায় মানবিক গ্রুপটিকে অনেক দূর এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। মুন্না দূর দূরান্ত থেকে আগত বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীর চলার পথে সকল বন্ধুদের সহযোগীতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাহারি রকমের পিঠার সমন্বয়ে পিঠা উৎসব এর আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ফেনী, দক্ষিণ চট্টগ্রাম ও উত্তর চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় তিন শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

আধুনিক ও সেবাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তুলতে চসিক কাজ করছে: মেয়র ডা. শাহাদাত

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি

এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না: এস এম লুৎফর রহমান

‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দার্শনিক’

কাপ্তাইয়ে ৪ উপজেলার গণমাধ্যম কর্মীদের নিয়ে সিসিএইচপি’র জেন্ডার বিষয়ক কর্মশালা

টেগ্গড বন্ধুই শক্তি ক্লাব ২০০০’র সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ কাপ্তাইয়ে জামায়াতের আমীর পুনঃ নির্বাচিত হলেন শিক্ষাবিদ হারুনুর রশীদ
পরবর্তী সংবাদ ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চলছে: রিজভী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ
জেলা উপজেলা জনপথ রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১০, ২০২৬
শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১০, ২০২৬
বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা
খেলা জুন ১০, ২০২৬
মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?