By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | রাত ৯:১২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ পতিত স্বৈরাচার নানা নামে, নানা ঢংয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে- আবু সুফিয়ান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > পতিত স্বৈরাচার নানা নামে, নানা ঢংয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে- আবু সুফিয়ান
জেলা উপজেলাশহর থেকে দূরে

পতিত স্বৈরাচার নানা নামে, নানা ঢংয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে- আবু সুফিয়ান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৩/১৮ at ২:৪৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 5 মিনিট
শেয়ার

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনব্যবস্থা, বিচারব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা সহ রাষ্ট্রকাঠামোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে গেছে। জনগণের ভাগ্য পরিবর্তনের কথা বলে তারা নিজেরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে। তারা মানুষের ভোটের ও ভাতের অধিকার কেড়ে নিয়ে এদেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। বিরোধী দল ও মত দমনে তৈরি করেছিল ‘আয়নাঘর’ নামে গোপন কারাগার। নির্বাচন ছাড়াই ক্ষমতায় টিকে থাকতে অনুগত লোকদের দুর্নীতি, লুটপাটের সুযোগ দিয়ে গড়ে তুলেছিল ‘আওয়ামী সুবিধাভোগী গোষ্ঠী’। যাদের ওপর ভর করে তারা একের পর এক সাজানো-পাতানো নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতায় টিকে ছিল।

১৭ মার্চ (সোমবার) বিকেলে বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া ও ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর লড়াই-সংগ্রামের পর আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে উৎখাত করতে পেরেছি। আমাদের আন্দোলন সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মূল লক্ষ্য ছিল মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। সবাইকে নিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। যে দেশে থাকবে না সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়-অত্যাচার। সে নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রস্তুত হতে হবে। জনগণের জন্যই বিএনপির রাজনীতি। সকল জাতীয় দুর্যোগে বিএনপিই জনগণের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়।

আবু সুফিয়ান বলেন, জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে দ্রুত নির্বাচন দিন। জনগণ ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করবে। প্রয়োজনীয় সব সংস্কার করবে নির্বাচিত সরকার। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ নেই। এতে করে পতিত ফ্যাসিবাদি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠবে। তারা নানা নামে, নানা ঢংয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে। দেশী-বিদেশী নানা ষড়যন্ত্র ও চক্রান্তও থেমে নেই। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।

উপজেলা বিএনপির আহবায়ক ইসহাক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান। বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন ও দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরেফিন রিয়াদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুঁইয়া, বোয়ালখালী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ইঞ্জি. ইকবাল, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সভাপতি আক্কাস খাঁন, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম, বোয়ালখালী পৌরসভা বিএনপি যুগ্ম আহবায়ক আবদুল করিম, যুগ্ম আহবায়ক শাহ আলম, যুগ্ম আহবায়ক শেখ মনির উদ্দিন। বক্তব্য রাখেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব প্রকৌশলী এস এম তারেক, চরখিজিরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব এম কপিল উদ্দিন, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব নুরুল আমিন, কধুরখীল ইউনিয়ন বিএনপি সভাপতি কপিল উদ্দিন, আমুচিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আবু ছিদ্দিক, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি সভাপতি ইকবাল মেম্বার, শাকপুরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী পেয়ার মোহাম্মদ, সারোয়াতলী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন ছোটন, কধুরখীল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শাফু, করলডেঙ্গা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জনাব আবুল বশর, খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ আনচারী, আমুচিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত আলম। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আবুল বশর, আজগর মেম্বার, আলী আজম, সোলাইমান মেম্বার, বাবর আলী, শাহ আলম, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু, যুগ্ম সম্পাদক নুরুল আবসার আশিক, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মুহিদুল জিকু, যুগ্ম আহবায়ক জাহেদুল রাশেদ, নজরুল ইসলাম, ওমর ফারুক, নাজিম উদ্দীন বাহাদুর, এডভোকেট শহিদ, হাজী মোহাম্মদ জাহেদ, আশরাফ হোসেন লিটন, তৌহিদুল ইসলাম জুয়েল, মো ইদ্রিস, মোহাম্মদ সাদ্দাম, মিশল, কামাল উদ্দীন, মোহাম্মদ সাদ্দাম, শহিদুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী মানিক, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী, নূর হোসেন, এস এ রাসেল, সাইফুল ইসলাম পাবেল, নুর উদ্দীন, এমরান, মামুন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক মীর ইলিয়াস, সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ নাছের, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য শাহাদাৎ হোসেন জিকু, মোহামদ জাহেদ, ছাত্রদল নেতা আরমান আলম, জাহাঙ্গীর আলম পারভেজ, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ তামিম, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আকিব, জাহেদ, মোস্তফা, এরশাদ আলম, আবুল কাসেম রানা প্রমুখ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ

মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

রাউজানের একাংশ হাটহাজারীর সীমনায় সম্পৃক্ত হয়ে বসবাস করছে

রাউজানে এক কৃষকের গোয়াল ঘর থেকে গভীর রাতে ৩টি গরু চুরি

টেকনাফে অপহরণের শিকার ৫ জনকে উদ্ধার

টেগ্গড নানা ঢংয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলার চেষ্টা করছে- আবু সুফিয়ান, পতিত স্বৈরাচার নানা নামে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সিভাসু’তে ২ দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ অনুষ্ঠিত
পরবর্তী সংবাদ ‘নিজেরা সচেতনতা তৈরি করতে পারলে পরিবেশ দূষণমুক্ত ও সুরক্ষিত রাখা সম্ভব’
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল চোরাচালান সামগ্রী জব্দ
জেলা উপজেলা জনপথ রাঙ্গামাটি শহর থেকে দূরে জুন ১০, ২০২৬
শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে: প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১০, ২০২৬
বিশ্বকাপের আগে দাপুটে জয়ে প্রস্তুতি সারল মেসির আর্জেন্টিনা
খেলা জুন ১০, ২০২৬
মিরসরাইয়ে পাঁচ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?