By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

রবিবার | গ্রীষ্মকাল | দুপুর ২:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল
জেলা উপজেলারাজনীতিশহর থেকে দূরে

ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/১৭ at ১২:৪২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী হাজি তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য্যকে বাধ্য করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে প্রধান শিক্ষকের অফিসকক্ষে এ ঘটনা ঘটে। এ সময় কান্নায় ভাসছিলেন ওই প্রধান শিক্ষক।

বুধবার(১৬ এপ্রিল) বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ভাটিয়ারীতে জড়ো হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ে এসে জোরপূর্বক এই স্বাক্ষর নিয়েছে বলে জানিয়েছেন নবগঠিত বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন।

মিছিলে বিএনপির নেতা-কর্মীরা তার পদত্যাগ দাবি করেছেন। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন বিএনপির নেতা-কর্মীরা।

জানা গেছে, ১৯৯১ সালের ১ মার্চ বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন কান্তি লাল আচার্য্য। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

২০০০ সালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ খালি হলে তৎকালীন বিদ্যালয়ে পরিচালনা কমিটি জেষ্ঠ্যতার ভিত্তিতে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেন।

গত ৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর সাবেক শিক্ষার্থীসহ বিএনপি ও জামায়াত সমর্থকরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য্য ও সাবেক কমিটির বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম তুলে ধরে মিছিল-মিটিং করে।

এর পর গত সোমবার(১৪ এপ্রিল) বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেন জামায়াত সমর্থিত বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিন। এর পর বিএনপিসহ দলের সমর্থিত সাবেক শিক্ষার্থীরা আন্দোলনে নেমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবি করেন।

বুধবার(১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য্য ও অ্যাডহক কমিটির সভাপতিসহ সদস্যরা অফিসে বসে বিদ্যালয়ের কর্মপরিকল্পনা করছিলেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা ও সাবেক শিক্ষার্থীসহ কয়েকশ লোকজন বিদ্যালয়ে আসে।

এ সময় জামায়াত সমর্থিত কর্মীদের সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় দলের কর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। হামলায় জামায়াতের কর্মী ফারুক আহত হন।

এর পর বুধবার(১৬ এপ্রিল) দুপুর ২টার সময় বাধ্যতামূলকভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য্যকে পদত্যাগপত্রে স্বাক্ষর দিতে বাধ্য করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রধান শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করে বিএনপির নেতা-কর্মীরা।

ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার প্রধান শিক্ষককে তার গাড়িতে তুলে বাড়ি পৌঁছে দেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে নানাভাবে লাঞ্ছিত করেছে।

ভাটিয়ারী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম বলেন, ‘বিদ্যালয়ের সাবেক কমিটিসহ প্রধান শিক্ষক নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। তাদের শাস্তি ও পদত্যাগ দাবি করেছি। প্রধান শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলেন জানান তিনি।

এ ছাড়া নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পক্ষ নেওয়ায় তারও পদত্যাগ দাবি করেন তারা।

বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আশ্চার্য্যকে নিজের শিক্ষক দাবি করে বলেন, ‘এভাবে অসম্মান করে একজন শিক্ষককে বিদ্যালয় থেকে বের করে দেওয়া কারও জন্য কাম্য নয়।’

এ সময় মোহাম্মদ মহিউদ্দিন নিজেকে জামায়াত সমর্থিত দাবি করে বলেন, ‘বিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি হলে অবশ্যই নিয়মতান্ত্রিকভাবে বিচার হবে। কিন্তু বাধ্য করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া কাম্য হতে পারে না।’

মঙ্গলবার(১৫ এপ্রিল) নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় জিডি করেছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার বলেন, ‘বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মিছিল-মিটিং করেছে শুনেছি। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। প্রধান শিক্ষক পরিস্থিতি বিবেচনা করে পদত্যাগ করেছেন। নিজ গাড়ি করে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছি।’

এ বিষয়ে পদত্যাগে বাধ্য হওয়া ওই প্রধান শিক্ষক বলেন, ‘আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। ২০২৮ সালে মার্চ মাসে আমার চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তারা না চাইলে, নবগঠিত অ্যাডহক কমিটি মিটিং করে আমাকে বাদ দিতে পারত। কিন্তু আমাকে অসম্মান করে, জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। যারা এ গর্হিত কাজ করেছে অধিকাংশ আমার ছাত্র ছিল। বলার কিছু নেই। বিচার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিলাম।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

শফিউল আলম হত্যা মামলার প্রধান আসামী রিংকু গ্রেফতার

মাটি কাটার বিরোধে রাউজান রণক্ষেত্র, ভেকু ও ট্রাকে আগুন

রাউজানে যুবদল নেতার বাড়িতে ভাঙচুর-লুটের অভিযোগ

মিরসরাইয়ে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় এমপিকে কৃষকদলের সংবর্ধনা

হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার মৌসুমে অব্যাহত অবৈধ মাছ শিকার

টেগ্গড ভাটিয়ারীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপি নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাতের ঘটনায় আটক ১
পরবর্তী সংবাদ টেকনাফে পৃথক অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধারসহ আটক ১
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পদ্মায় জেলে জালে ২৫ কেজি ওজনের এক কাতল ধরা
জনপথ প্রাণ-প্রকৃতি এপ্রিল ১৯, ২০২৬
মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির দাপুটে জয়
খেলা এপ্রিল ১৯, ২০২৬
হামের টিকা সংকট ‘জীবনবিনাশী ব্যর্থতা’ ও ‘ক্ষমাহীন অপরাধ’: প্রধানমন্ত্রী
লিড ২ জাতীয় এপ্রিল ১৯, ২০২৬
এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই, চলবে ৫ সপ্তাহ
শিক্ষা বাংলাদেশ এপ্রিল ১৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?