By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | গ্রীষ্মকাল | রাত ১১:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ খাল দখল-দূষণের থাবায় ঈদগাঁও নদী বিষাক্ত ও দুর্গন্ধময় জলাশয়ে পরিণত
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > খাল দখল-দূষণের থাবায় ঈদগাঁও নদী বিষাক্ত ও দুর্গন্ধময় জলাশয়ে পরিণত
কক্সবাজারজেলা উপজেলাপ্রাণ-প্রকৃতিশহর থেকে দূরে

খাল দখল-দূষণের থাবায় ঈদগাঁও নদী বিষাক্ত ও দুর্গন্ধময় জলাশয়ে পরিণত

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/০৪/২৯ at ১২:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সেলিম উদ্দীন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি: এক সময়ের প্রমত্তা ও জীবন্ত নদী কক্সবাজারের ঈদগাঁও খাল আজ হারিয়ে ফেলেছে তার স্রোত, সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য। দখল ও দূষণের থাবায় ঐতিহাসিক এ খালটি পরিণত হয়েছে এক বিষাক্ত ও দূর্গন্ধময় জলাশয়ে।

স্থানীয়রা জানান, ঈদগাঁও বাসস্ট্যান্ডের আশপাশের ব্যবসায়ীরা প্রতিনিয়ত খালে ফেলছেন নানা প্লাস্টিক, শিল্পবর্জ্য ও বিভিন্ন ধরনের বিষাক্ত আবর্জনা। এতে খালের পানি হয়ে উঠেছে ঘন কালো। আর বাতাসে ভেসে বেড়াচ্ছে অসহনীয় দূর্গন্ধ।

খালের আশপাশের মানুষজন বলছেন, এক সময় এ খালের পানি দিয়ে তারা রান্না-বান্না থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজন মেটাতেন। খাল দিয়ে চলত নৌযান, দুই পাড়ে ছিল কর্মচাঞ্চল্যে ভরা জনজীবন। কিন্তু এখন ঐসব যেন কেবলই এক ম্লান স্মৃতি।

ঈদগাঁও খাল শুধু একটি পানি প্রবাহ নয়, এটি এ জনপদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক ভারসাম্যের এক গুরুত্বপূর্ণ উপাদান। ভূক্তভোগীদের মতে, খালটির এ করুণ পরিণতির জন্য দায়ী অনিয়ন্ত্রিত বর্জ্য ফেলা, অবৈধ দখল এবং যথাযথ তদারকির অভাব।

সাবেক জনপ্রতিনিধি নুরুল ইসলাম খরস্রোতা এ খালের বর্তমান অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সময় মতো পদক্ষেপ না নিলে ঐতিহাসিক এ খালটি চিরতরে হারিয়ে যাবে। কিন্তু প্রাচীন এ খালটি আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে। খালের দখল, দূষণ ও অবৈধ বালি উত্তোলন রোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে। স্মৃতি বিজড়িত এ খালের পুনরুদ্ধার এখন সময়ের দাবি। পরিবেশ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে একটি সমন্বিত পরিকল্পনায় দখলদারদের উচ্ছেদ ও খাল খননের দাবি জানিয়েছেন এ প্রতিনিধি।

সরজমিন দেখা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও ব্রিজ ও তার আশপাশ, পাল পাড়া, বাঁশঘাটা, চর পাড়া, হিন্দু পাড়াসহ অধিকাংশ এলাকায় খালের বুক দখল করে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। সে সাথে অবৈধ বালি উত্তোলন যেন মরার উপর খাঁড়ার গা-তে পরিণত হয়েছে।

খালের পাড়ের লোকজন জানান, মৃতপ্রায় এ খাল রক্ষায় এখনই প্রয়োজন প্রশাসনের জোরালো ভূমিকা। সাথে প্রয়োজন পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ।

স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহাল বলছেন, ঈদগাঁও খালকে দখল ও দূষণের মাধ্যমে যেভাবে ধ্বংস করা হচ্ছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এটি কেবল পরিবেশ দূষণ নয়। জনস্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যও হুমকি স্বরূপ। দখলদারদের বিরুদ্ধে মানুষকে পরিবেশ রক্ষায় আরও সচেতন হতে হবে।

ঈদগাঁও খালকে বাঁচাতে ও ভবিষ্যৎ প্রজন্মকে একটি জীবন্ত জলাধার উপহার দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন উপজেলা বাসী।

আপনি এটিও পছন্দ করতে পারেন

মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

রাঙামাটির প্রবীণ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

কক্সবাজার সদরে বজ্রপাতে মৃত্যু ১, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

টেকনাফে চোরাকারবারি চক্রের মূলহোতাসহ আটক ১৪

চন্দনাইশ গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনের সড়কে চরম ভোগান্তি

টেগ্গড খাল দখল-দূষণের থাবায় ঈদগাঁও নদী বিষাক্ত ও দুর্গন্ধময় জলাশয়ে পরিণত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পরবর্তী সংবাদ উখিয়ায় আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

মাটিরাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৮, ২০২৬
খাল খনন প্রকল্পের জন্য সৃষ্ট সাময়িক জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন মেয়র ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৮, ২০২৬
উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণার বিকল্প নেই: সিভাসু উপাচার্য
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৮, ২০২৬
আমিরবাগে মেয়রকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬: চ্যাম্পিয়ন মোরশেদ-ফয়সাল জুটি
জনপথ আমাদের চট্টগ্রাম খেলা প্রতিষ্ঠান ও সংগঠন এপ্রিল ২৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?