By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:১৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ইতালিকে স্তব্ধ করে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > ইতালিকে স্তব্ধ করে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে
খেলা

ইতালিকে স্তব্ধ করে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৭ at ১০:৩১ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

প্রায় অসম্ভব এক সমীকরণ থাকা চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে হতাশ করে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে ফিরলো নরওয়ে।

রোববার (১৬ নভেম্বর) রাতে ইউরোপ অঞ্চলের বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে ইতালিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে নরওয়ে। ভীষণ ছন্দে থাকা আর্লিং হালান্ডের জোড়া গোল এই দুর্দান্ত জয়ে মুখ্য ভূমিকা রাখে।

ইতালিকে সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে নয় গোলের বিশাল ব্যবধান রেখে জয় দরকার ছিল। প্রথমার্ধের শুরুতে পিও এসপোসিতোর গোলে দলটি এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে তারা আর জাল খুঁজে পায়নি, উল্টো হালান্ডদের সামনে মুখ থুবড়ে পড়ে।

আট ম্যাচের সবকটিতে জিতে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে এবারের বাছাই শেষ করেছে নরওয়ে, তারা আই গ্রুপের শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ইতালির পয়েন্ট ১৮। সরাসরি বিশ্বকাপে জায়গা পেতে ব্যর্থ হলেও, সুযোগ এখনও শেষ হয়ে যায়নি তাদের। দলটিকে খেলতে হবে প্লে-অফে, যা অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে। বিস্ময় জাগিয়ে গত দুটি আসরের টিকিট পায়নি তারা, তাই টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে না পারার ঝুঁকিতে রয়েছে আজ্জুরিরা।

প্লে-অফে খেলার অভিজ্ঞতা মোটেও সুখকর নয় ইতালির জন্য। ২০১৮ সালের আসরে প্লে-অফে সুইডেনের কাছে হেরে এবং সবশেষ ২০২২ সালের বিশ্বকাপে প্লে-অফের সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার বিপক্ষে পরাস্ত হওয়ায় তারা দর্শক হয়ে ছিল।

এই ম্যাচে ইতালির একমাত্র গোলদাতা একাদশ মিনিটে জাল কাঁপানো পিও এসপোসিতো। অন্যদিকে, ১৯৯৮ সালে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া নরওয়ের সবগুলো গোল আসে বিরতির পর। ম্যাচে লম্বা সময় ধরে নিজের ছায়া হয়ে থাকা হালান্ড হঠাৎ তেতে উঠে পরপর দুই মিনিটে লক্ষ্যভেদ করেন (৭৮ ও ৭৯তম মিনিটে)। তার আগে-পরে জাল খুঁজে নেন অ্যান্টোনিও নুসা (৬৩তম মিনিটে) ও ইয়র্গেন স্ট্র্যান্ড লারসেন (শেষ বাঁশি বাজার কিছুক্ষণ আগে)। বাছাইপর্বের আট ম্যাচে মোট ৩৭টি গোল করেছে নরওয়ে।

ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার হালান্ড সবগুলো ম্যাচেই জাল খুঁজে পেয়েছেন এবং সব মিলিয়ে ১৬টি গোল রয়েছে তার নামের পাশে। এতে তিনি ইউরোপ অঞ্চলের বাছাইয়ের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন; ২০১৮ সালের বিশ্বকাপ বাছাইপর্বে ১৬টি গোল করেছিলেন পোল্যান্ডের রবার্ত লেভানদোভস্কিও।

নরওয়ে এর আগে তিনবার—১৯৩৮, ১৯৯৪ ও ১৯৯৮ সালে—বিশ্বকাপের মূলপর্বে খেলেছে এবং ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় তাদের সেরা সাফল্য ছিল ১৯৯৮ সালের আসরের শেষ ষোলোতে ওঠা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিশ্বকাপের আগে মেসি দুর্দান্ত ছন্দে, ৮ গোলে মায়ামির রোমাঞ্চকর জয়

পাকিস্তানকে উড়িয়ে মিরপুর টেস্টে বাংলাদেশের জয়

গাড়ি পাবেন অস্ট্রেলিয়া সিরিজের সেরা বাংলাদেশি ক্রিকেটার

‘চবির টুর্নামেন্ট যেন সুন্দর পরিবেশে সম্পন্ন হয়, সবাইকে সচেষ্ট থাকতে হবে’

গোল করে এবং করিয়ে দলকে জেতালেন মেসি

টেগ্গড ইতালিকে স্তব্ধ করে ২৮ বছর পর বিশ্বকাপে হালান্ডের নরওয়ে

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ বাবুই’র ৩০০ শব্দের গল্প প্রতিযোগিতায় পুরস্কার পেলেন তরুণ ৫ লেখক
পরবর্তী সংবাদ মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে টাঙ্গাইলে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
প্রবীণ রাজনিতিক, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা সম্পন্ন
আমাদের চট্টগ্রাম জনপথ রাজনীতি লিড ৩ মে ১৪, ২০২৬
ওমানে রাঙ্গুনিয়ার ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু
জনপথ জেলা উপজেলা প্রবাস ও প্রবাসী শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
বিশ্বকাপের আগে মেসি দুর্দান্ত ছন্দে, ৮ গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
খেলা মে ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?