By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | বিকাল ৪:৪৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘শিক্ষার্থীদের অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জেলা উপজেলা > ‘শিক্ষার্থীদের অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন’
জেলা উপজেলালিড ৩শহর থেকে দূরেশিক্ষা

‘শিক্ষার্থীদের অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৭ at ৮:১৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

১৭ নভেম্বর (সোমবার) হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (অ+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দের সম্মাননা এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি লায়ন সালাউদ্দিন আলীর ডক্টরেট ডিগ্রি অর্জন উপলক্ষে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্কুলের এডহক কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক হিউম্যান পিস ইউনিভার্সিটি গ্লোবাল থেকে হসপিটালিটি ম্যানেজমেন্টে সদ্য ডক্টরেট ডিগ্রীপ্রাপ্ত লায়ন সালাউদ্দিন আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও নাজিরহাট কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি তাঁর বক্তৃতায় সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই সম্মান শুধু সনদ বা সার্টিফিকেটের নয়, চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ অর্জনের। তোমরাই হাটহাজারীর ভবিষ্যৎ, তোমাদের দায়িত্ব দেশের প্রতি, মানুষের প্রতি। প্রকৃত শিক্ষা সৎ, নৈতিক ও মানবিক হওয়ার শিক্ষা দেয়।” ব্যারিস্টার হেলাল আরও বলেন, “মাদক, মোবাইল আসক্তি ও অনলাইন গেমের নেশা থেকে দূরে থাকতে হবে। অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন।” তিনি অভিভাবকদের উদ্দেশে সন্তানদের প্রতি সহযোগিতা ও যথাযথ দিকনির্দেশনার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ নাজিম উদ্দীন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোঃ ফিরোজ সাহেব, উপজেলা চেয়ারম্যানগণ, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্মারক ও উপহার প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও ক্রেস্ট। শেষে ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য লায়ন সালাউদ্দিন আলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-আলহাজ্ব নুর মোহাম্মদ, প্রফেসর গিয়াস উদ্দিন চেয়ারম্যান, চেয়ারম্যান নুরুল আহাসান লাভু, ডা. রফিকুল আলম, কলামিস্ট টিপু সুলতানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, “ভালো ফলাফল কেবল শুরু, প্রকৃত জয় হলো সৎ, সাহসী ও সামাজিকভাবে দায়িত্ববান মানুষ হওয়া।” অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে এক আনন্দঘন মিলনমেলা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বাবু সত্যজিৎ বড়ুয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ আসামী আটক

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: ইকবাল হাসান মাহমুদ টুকু

মাতামুহুরী নদীতে ডুবে সাংবাদিক পুত্রের মৃত্যু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও পেশার ৩ শতাধিক নেতাকর্মী

মহেশখালীতে অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৪

টেগ্গড ‘শিক্ষার্থীদের অতিরিক্ত পুস্তক নির্ভর না হয়ে সামগ্রিক জ্ঞান অর্জন করা প্রয়োজন’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ খাগড়াছড়িতে ফার্মেসি থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৮ আসামী আটক
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: ইকবাল হাসান মাহমুদ টুকু
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ মে ৮, ২০২৬
মাতামুহুরী নদীতে ডুবে সাংবাদিক পুত্রের মৃত্যু
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ৮, ২০২৬
হতাশাগ্রস্ত গোষ্ঠী সমাজকে অস্থির করে রাখতে চায়: মির্জা ফখরুল
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ মে ৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?