By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | দুপুর ১:০৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলামের যোগদান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলামের যোগদান
আমাদের চট্টগ্রামজনপথলিড ২

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলামের যোগদান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/১৮ at ১১:৩৯ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। চট্টগ্রামে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসক প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। সুশাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং পেশাদারিত্ব নিশ্চিত করতে জেলার সব শ্রেণি–পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের স্বাভাবিক অগ্রগতি ও আইনশৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহায়তা প্রত্যাশা করেন।

এর আগে গত (১৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সাইফুল ইসলামকে সরিয়ে দিয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন।

জাহিদুল ইসলাম মিঞা ১৯৭৯ সালের অক্টোবরে টাঙ্গাইলের ভুয়াপুরে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা পরিবারে বড় হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স–মাস্টার্স এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট থেকে রাশিয়ান ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এমএসসি সম্পন্ন করেন।

২০০৬ সালে ২৫তম বিসিএসের মাধ্যমে প্রশাসনে যোগ দেন। লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা, মৌলভীবাজার ও নোয়াখালী— বিভিন্ন জেলায় এনডিসি, এসিল্যান্ড ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। কমলগঞ্জে ইউএনও থাকাকালে জেলার শ্রেষ্ঠ সরকারি কর্মকর্তা হিসেবে স্বীকৃতি পান।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২০২৪ সালের (২ নভেম্বর) রাজবাড়ীতে যোগ দিয়েই দ্রুত জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পান জাহিদুল ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা— সবকিছুতেই নির্ভরযোগ্য ঠিকানা ছিলেন তিনি। যোগদানের দুই দিনের মাথায় শহীদদের বাড়িতে ছুটে যাওয়া এবং আহতদের সেবা নিশ্চিত করে সারাদেশে মানবিক ডিসি হিসেবে পরিচিতি পান।

পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পরও একের পর এক মানবিক কার্যক্রমের মাধ্যমে দেশবাসীর দৃষ্টি কেড়েছিলেন তিনি। গত ১৬ নভেম্বর নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন তিনি।

এর আগে সাইফুল ইসলাম গত (১৯ অক্টোবর) চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনে রদবদলের অংশ হিসেবেই এক মাস না পেরোতেই তাকে বদলি করা হয় বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে ছাত্র–জনতার আন্দোলনের পর গত বছরের (১২ সেপ্টেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক হন জেলার প্রথম নারী ডিসি ফরিদা খানম। দায়িত্ব পালনকালে সরকারি জমি বরাদ্দে অনিয়ম, সরকারি সম্পত্তি বেহাতের বিষয়ে নীরবতা ও বিভিন্ন দপ্তরের ফান্ড তছরুপসহ একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এসব অভিযোগের পর গত (২৫ সেপ্টেম্বর) তিনি বদলি হয়ে চট্টগ্রাম ছাড়েন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু আর জীবিত নেই

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৪ মের টিকিট

এই পর্যন্ত ১৪২টি ফ্লাইটে সৌদিতে পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশী হজযাত্রী

পারমাণবিক সুরক্ষা জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ: প্রতিরক্ষা উপদেষ্টা

টেগ্গড চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে জাহিদুল ইসলামের যোগদান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চসিক’র প্রধান নির্বাহীকে বদলি
পরবর্তী সংবাদ টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধারসহ আটক ৪
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিশ্বকাপের আগে মেসি দুর্দান্ত ছন্দে, ৮ গোলে মায়ামির রোমাঞ্চকর জয়
খেলা মে ১৪, ২০২৬
কানে লাল গালিচায় উর্বশী আলো
বিনোদন মে ১৪, ২০২৬
রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত শিশু আর জীবিত নেই
আমাদের চট্টগ্রাম জনপথ মে ১৪, ২০২৬
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?