By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সকাল ৬:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শুভ জন্মদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > শুভ জন্মদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
জনপথজন্মদিনজাতীয়রাজনীতিলিড

শুভ জন্মদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২০ at ১০:১৫ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন (২০ নভেম্বর), বৃহস্পতিবার। ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্ম নেওয়া এই নেতার জন্মদিনকে ঘিরে দলের ভেতরে–বাইরে এরই মধ্যে শুভেচ্ছা আর শুভকামনার বার্তা ছড়িয়ে পড়েছে।

তবে সাম্প্রতিক গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি এবং রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনায় এবারও তার জন্মদিন উদযাপিত হচ্ছে অত্যন্ত সংযত পরিবেশে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের আড়ম্বরপূর্ণ আয়োজন করা যাবে না—এমন বার্তাও পুনর্ব্যক্ত করেছে দলটি।

গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা আবারও স্মরণ করিয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো, আলোচনা সভা বা উৎসবমুখর কোনো আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। বরং জন্মদিনে দোয়া, মানবিক সহায়তা এবং নীরব শুভেচ্ছাই প্রধান মাধ্যম হিসেবে বেছে নিতে বলা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে রাজনীতিতে পথচলা শুরু করেন। মাত্র ২২ বছর বয়সে গাবতলী থানা বিএনপির সদস্য হওয়া থেকে শুরু করে ২০০১ সালের জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারে সরব ভূমিকা—তারেক রহমানকে দ্রুতই দলের কেন্দ্রীয় রাজনীতির আলোচনায় জায়গা করে দেয়। ২০১৬ সালের কাউন্সিলে তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালে খালেদা জিয়ার কারাবরণের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তিনি।

এক-এগারো সরকারের সময়কার পরিস্থিতিতে ২০০৮ সালে লন্ডনে যাওয়ার পর থেকেই তিনি সপরিবারে সেখানে অবস্থান করছেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা তৈরি হয়েছে।

সিনিয়র নেতারা জানিয়েছেন, তিনি খুব শিগগির দেশে ফিরে সরাসরি নির্বাচনি প্রচারে অংশ নেবেন। তার নিরাপত্তা ও গণসংযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতিও এরই মধ্যে পেয়েছে বিএনপি।

তারেক রহমানের জন্মদিনে দলের ভেতরে আনুষ্ঠানিকতা সীমিত থাকলেও, সমর্থকদের আশা–উচ্ছ্বাস, শুভেচ্ছা–বার্তা আর ইতিবাচক প্রত্যাশায় আজকের দিনটি অন্যরকম অর্থ বহন করছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই

আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট ডাইভারশন ও বাতিল

গণভোটের ফল কার্যকর না করলে ‘আমও যাবে ছালাও যাবে’: মুজিবুর রহমান

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি গুরুত্বপূর্ণ পদক্ষেপ: জেলা প্রশাসক

টেগ্গড শুভ জন্মদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ মিরপুর টেষ্ট: শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই ইতিহাসের পাতায় মুশফিক
পরবর্তী সংবাদ মামদানির সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল ট্রাম্প
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ৫ দিন ধরে বিদুৎ সংযোগ নেই
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৯, ২০২৬
আলীকদমে টিকাদান ক্যাম্পিং শুরু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে স্বাস্থ‍্য এপ্রিল ২৯, ২০২৬
বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট ডাইভারশন ও বাতিল
আমাদের চট্টগ্রাম জনপথ এপ্রিল ২৯, ২০২৬
গণভোটের ফল কার্যকর না করলে ‘আমও যাবে ছালাও যাবে’: মুজিবুর রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি এপ্রিল ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?