By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | বিকাল ৫:২৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ চট্টগ্রামে বোস ব্রাদার্সসহ দুই মিষ্টির দোকানকে ৫ লাখ টাকা জরিমানা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আইন আদালত > চট্টগ্রামে বোস ব্রাদার্সসহ দুই মিষ্টির দোকানকে ৫ লাখ টাকা জরিমানা
আইন আদালতআমাদের চট্টগ্রামজনপথলিড ৩

চট্টগ্রামে বোস ব্রাদার্সসহ দুই মিষ্টির দোকানকে ৫ লাখ টাকা জরিমানা

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২০ at ৭:৩৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রামের নন্দনকাননের অভিজাত মিষ্টির দোকান বোস ব্রাদার্সে তেলাপোকা, চিকা, ইঁদুর ও টিকটিকির উপস্থিতি মিলেছে। দীর্ঘদিন ধরে পরিবার ও অতিথি আপ্যায়নের জন্য বিশ্বস্ততার সঙ্গে এ দোকানের মিষ্টি কেনা গ্রাহকরা হঠাৎ এই ভয়াবহ চিত্র দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের এক অভিযানে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রায় একই ধরনের অনিয়মের দায়ে নগরের এনায়েতবাজার এলাকার রয়েল বাংলা সুইটস হাউস নামে আরেকটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে নন্দনকাননের বোস ব্রাদার্সে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় প্রতিষ্ঠানের ভেতরে দেখা যায়, উৎপাদন এলাকাজুড়ে ইঁদুর, তেলাপোকা, চিকা ও টিকটিকির বিচরণ; অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ কর্মীদের দিয়ে অনিবন্ধিত উপায়ে খাদ্য উৎপাদন; রান্নাঘরে আবর্জনা জমিয়ে রাখা এবং লেবেলিং প্রবিধানমালা লঙ্ঘনসহ একাধিক গুরুতর অসঙ্গতি।

এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এদিকে, অভিজাত মিষ্টির দোকানে এমন অনিয়মের খবরে ক্ষোভ জানিয়েছেন প্রতিষ্ঠানটির নিয়মিত ক্রেতা মুজিবুল হক। তিনি বলেন, পরিবারে যেকোনো অনুষ্ঠানেই বোস ব্রাদার্সের মিষ্টি নিতাম। ব্র্যান্ডটার ওপর অন্ধ বিশ্বাস ছিল। কিন্তু আজ যে খবর শুনলাম রান্নাঘরে ইঁদুর–তেলাপোকা, অসুস্থ কর্মী— এগুলো খুবই হতাশাজনক। এত পরিচিত একটি প্রতিষ্ঠানে এমন বেহাল অবস্থা, সত্যিই আর বিশ্বাস করতে পারছি না।

জানা যায়, ১৯২০ সালে শুধাংশু বিমল বোসের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বোস ব্রাদার্স। এটি শুধুমাত্র মিষ্টির জন্য নয়, বরং ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ আলোচনার স্থান হিসেবেও পরিচিত ছিল। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তসহ অনেক বিপ্লবী এই দোকানে মিষ্টি খেতে খেতে আন্দোলনের পরিকল্পনা করতেন। দোকানের প্রতিষ্ঠাতা শুধাংশু নিজেই একজন দক্ষ মিষ্টি কারিগর ও সশস্ত্র বিপ্লবী ছিলেন। বছরের পর বছর ধরে দোকানটি পরিবারের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে। বর্তমানে বোস ব্রাদার্সে প্রায় ১৫ ধরনের মিষ্টি বিক্রি হয়, যার মধ্যে রসমালাই, রসগোল্লা, দধি, কালোজাম, বাদশাভোগ, সন্দেশ, চমচম ইত্যাদি জনপ্রিয়।

এদিকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হকের নেতৃত্বে এনায়েত বাজারের রয়েল বাংলা সুইটস হাউসে আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। সেখানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ এবং নিয়মবহির্ভূত ও অসম্পূর্ণ লেবেলিংসহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

সাগরে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার

শপথ নিলেন ২৫ মন্ত্রী

রমজান উপলক্ষে বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাঙামাটিতে রমজান মাস উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

টেগ্গড চট্টগ্রামে বোস ব্রাদার্সসহ দুই মিষ্টির দোকানকে ৫ লাখ টাকা জরিমানা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধে হাইকোর্টের নির্দেশ
পরবর্তী সংবাদ চট্টগ্রামে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট জাহাজ যাচ্ছে আরব আমিরাতে
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সাগরে ভাসতে থাকা ট্রলারসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শপথ নিলেন ২৫ মন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ ফেব্রুয়ারি ১৭, ২০২৬
রমজান উপলক্ষে বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
রাঙামাটিতে রমজান মাস উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?