By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | বিকাল ৫:১৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ জামায়াত জান্নাতের টিকিট বেচে না, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান: গোলাম পরওয়ার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > জামায়াত জান্নাতের টিকিট বেচে না, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান: গোলাম পরওয়ার
জনপথজাতীয়রাজনীতিলিড ৩

জামায়াত জান্নাতের টিকিট বেচে না, অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান: গোলাম পরওয়ার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১১/২০ at ৯:১৩ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

বিরোধীদের সমালোচনার জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত কখনও মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে না। কোরআন না বোঝার কারণেই বিরোধীরা এমন কথা বলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘মহান আল্লাহ মানুষের জীবন পরিচালনার জন্য কোরআন পাঠিয়েছেন। কোন কাজ করা উচিত এবং কোনটি পরিত্যাগ করা উচিত তার সুস্পষ্ট দিকনির্দেশনাই কোরআনে রয়েছে। আমরা মানুষের কাছে সেই বক্তব্যই তুলে ধরি। তাই এ ধরনের ভিত্তিহীন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানাই।’

একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ না করেই তিনি বলেন, একটি দলের মহাসচিব দাবি করেন ইসলামী শরীয়াহ আইন প্রতিষ্ঠা করবেন না এবং কোরআনে রাজনীতির কথা নেই। কো রআনের পূর্ণাঙ্গ শিক্ষা ছাড়া এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর।

তিনি আরও বলেন, অনেকে ‘মদিনার ইসলাম’-এর ভুল ব্যাখ্যা ছড়াচ্ছে। ‘মদিনার ইসলাম কি দাড়ি কেটে বা গান-বাজনার ইসলাম? যারা শরীয়াহ মানে না, তারা কিভাবে মদিনার ইসলামের অনুসারী দাবি করে?’

সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনি যদি একটি মার্কায় কাজ করতে পারেন, আমিও অন্য মার্কায় কাজ করার অধিকার রাখি। আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বোঝান আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’

বিভিন্ন এলাকায় তালিম ও মাহফিল অনুষ্ঠানে বিএনপির বাধা দেয়ার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি এখন আওয়ামী লীগের ভাষায় কথা বলছে। আগে আওয়ামী লীগ যেমন জামায়াত-শিবিরকে কখনও রাজাকার, কখনো জঙ্গি ট্যাগ দিত, বিএনপিও এখন সেই ভূমিকায়। তারা মাহফিলে ও তালিম প্রোগ্রামে বাধা দেয়। এটি জামায়াতকে নয়, মূলত ইসলামকে বাধাগ্রস্ত করছে।’

তার দাবি, এ ধরনের আচরণের মাধ্যমে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্যা, ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটোসহ স্থানীয় নেতারা।

দিনের শুরুতে শিরোমণির ডাকাতিয়া গ্রামে গণসংযোগ এবং রাতে সাজিয়াড়া শামসুল উলুম মাদরাসার ১০৫তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শপথ নিলেন ২৫ মন্ত্রী

রমজান উপলক্ষে বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাঙামাটিতে রমজান মাস উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

টেগ্গড অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান: গোলাম পরওয়ার, জামায়াত জান্নাতের টিকিট বেচে না

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জনগণের জন্য কল্যাণকর হবে: ফয়জুল করীম
পরবর্তী সংবাদ লামায় ইটভাটায় অভিযান, যৌথ বাহিনীর গাড়িবহরে হামলা, সংঘর্ষে আহত ২০
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শপথ নিলেন ২৫ মন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ ফেব্রুয়ারি ১৭, ২০২৬
রমজান উপলক্ষে বান্দরবানে টিসিবির পণ্য বিক্রি শুরু
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
রাঙামাটিতে রমজান মাস উপলক্ষ্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?