By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ১১:০৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা: সাকি
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা: সাকি
জনপথজাতীয়রাজনীতি

গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা: সাকি

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২২ at ৪:৩২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন বানচালের জন্য যারা তৎপর হয়ে উঠেছে, সরকারকে তাদের বিচার করতে হবে। যারা প্রথম আলো-ডেইলি স্টারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উপর যারা হামলা করেছে, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

সোমবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের রায় ছিল বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে। এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে। কিন্তু কোনো জবরদস্তি কায়েম করা চলবে না। গণমাধ্যমের উপর হামলা মানে গণতন্ত্রের উপরে হামলা। আর একটি রাষ্ট্র যে গণতন্ত্রের উপর দাঁড়িয়ে আছে, তার উপর হামলা।’

জোনায়েদ সাকি বলেন, ‘ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এবং তার শাহাদাতের মধ্য দিয়ে মানুষের মধ্যে শোক এবং ক্ষোভের জন্ম হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ ওসমান হাদির হত্যার বিচার চায়। মানুষ ক্ষুব্ধ এবং এই ক্ষোভকে কাজে লাগিয়ে একদল গোষ্ঠী তাদের নিজস্ব রাজনৈতিক লক্ষ্য পতিত ফ্যাসিস্টদের দেখিয়ে, গণতন্ত্রের পথে না হেঁটে, তারা নিজেরা আরেকটা ফ্যাসিবাদী গোষ্ঠী হয়ে উঠতে চায়। তারা নিজেরা আরেকটি মতাদর্শ জবরদস্তি কায়দায় চাপিয়ে দেওয়ার রাজনৈতিক শক্তি হয়ে উঠতে চায়। এজন্য তারা বিশেষ লক্ষ্য নিয়ে সংবাদ মাধ্যমও সাংস্কৃতিক সংগঠনে হামলা করছে। তারা রাতের বেলায় ঘোষণা দিয়ে পত্রিকা অফিস পুড়িয়ে দিচ্ছে। আমরা দেখলাম সরকার সেক্ষেত্রেও রহস্যজনকভাবে নীরব। সরকারের কোন কোন উপদেষ্টা সেখানে গিয়েছেন এবং কি দায়িত্ব পালন করেছেন? সেই জবাবদিহি সরকারকে করতে হবে। যারা ভয়ের রাজত্ব কায়েম করতে চায়, সরকার কি সেটাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে?’

তিনি আরও বলেন, ‘ওসমান হাদির উপর হামলাকারীদের সুনির্দিষ্ট তথ্য সরকার দিতে পারছেন না। আজকে এ পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের মানুষের মধ্যে আবারও ভয় ধরিয়ে, সামনে আমাদের গণতান্ত্রিক উত্তরণের কাজকে ধ্বংস করে দিতে পারে। তারা নির্বাচন বানচাল করতে চায়। এটা অত্যন্ত পরিষ্কার ঘোষণা এবং ওসমান হাদিকে হত্যা করে তারা আরো অনেককে হুমকি দিয়ে এবং এই ধরনের হামলা চালিয়ে এমন একটা ভীতিকর অবস্থা সৃষ্টি করতে চায়, যাতে এখানে নির্বাচনের কোনো পরিবেশ না থাকে।’

গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, ‘কে কখন গুলিবিদ্ধ ও হামলার শিকার হবেন, কিন্তু সরকার নিরাপত্তা দিতে পারছে না। পতিত ফ্যাসিস্টরা বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে চায়। নির্বাচন বানচাল করে অনিশ্চয়তার দিকে ঠেলতে চায়। তারা বাংলাদেশের মানুষের মধ্যে প্রমাণ করতে চায় যে, তারা না থাকলে দেশ অরাজক হয়ে যায়। বাংলাদেশে এখন এটাই তাদের লক্ষ্য। তারা এখনো দেশকে ধ্বংস করা থেকে সরে আসেনি। তারা এদেশকে আবারও চূড়ান্ত বিপর্যয়ের দিকে নিয়ে যেতে চায়। পতিত ফ্যাসিস্টরা বসে নেই, তারা বাংলাদেশের অভ্যুত্থানকে ধ্বংস করতে চায়।’

সাকি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের জাতিবাদী ফ্যাসিবাদ গ্রহণ করেনি। কোন একটি শক্তি যদি আজকে ধর্মবাদী ফ্যাসিবাদ কায়েম করতে চায়, মানুষ সেটাকেও গ্রহণ করবে না। বাংলাদেশ পরিষ্কারভাবে গণতন্ত্রের পথে যাবে— এটাই অভ্যুত্থানের শত শহীদের রক্তের ঋণ। সরকারকে বলতে চাই— ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করে বিচার করতে হবে। জুলাইয়ে যত হত্যা হয়েছে সবগুলোর বিচার করতে হবে। আপনারা (সরকার) বিচারের কাজকে যদি এগিয়ে নিতে না পারেন, ওসমান হাদির হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার করতে না পারেন, তাহলে জবাবদিহি আপনাদেরও করতে হবে।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেঙ্গু প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চাই না; সবাই সচেতন হবে এটা চাই: স্বাস্থ্যমন্ত্রী

হযরত কার্গো এলাকার শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

বান্দরবান ভ্রমণে আসা পর্যটকের গাড়িতে আগুন

লংগদুতে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

তারেক রহমানের নেতৃত্বে ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে: মেয়র ডা. শাহাদাত

টেগ্গড গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের ওপর হামলা: সাকি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রভাবশালী ভূমিখেকোদের পেটে রাউজানের পাহাড় ও টিলা!
পরবর্তী সংবাদ রাউজানে করাতকল গিলছে বনাঞ্চলের পাচার করা কাঠ, ধ্বংস হচ্ছে পরিবেশ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
খেলা ভালো খবর জুন ৬, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চাই না; সবাই সচেতন হবে এটা চাই: স্বাস্থ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ স্বাস্থ‍্য জুন ৬, ২০২৬
হযরত কার্গো এলাকার শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে
জনপথ জাতীয় লিড ৩ জুন ৬, ২০২৬
বান্দরবান ভ্রমণে আসা পর্যটকের গাড়িতে আগুন
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে জুন ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?