By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১০:২৬

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আগামীতে মাত্র ২ শতাংশ কনটেইনার-কার্গো যাচাই হবে: আমীর খসরু
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > আগামীতে মাত্র ২ শতাংশ কনটেইনার-কার্গো যাচাই হবে: আমীর খসরু
আমাদের চট্টগ্রামজনপথজাতীয়রাজনীতিলিড ২

আগামীতে মাত্র ২ শতাংশ কনটেইনার-কার্গো যাচাই হবে: আমীর খসরু

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২২ at ৬:০১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

আগামীদিনে দেশে আমদানি হওয়া কনটেইনার ও কার্গোর মাত্র ২ শতাংশ যাচাই করা হবে বলে জানিয়েছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, আধুনিক সফটওয়্যার ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে কোন কোন কনটেইনার পরীক্ষা প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

সোমবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম বিভাগীয় ব্যবসায়ী ফোরাম আয়োজিত বাণিজ্য সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিশ্বের কোথাও সব কনটেইনার পরীক্ষা করা হয় না। অটোমেশন ও আধুনিক সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ কনটেইনার চিহ্নিত করা হবে। এতে কাস্টমস কর্মকর্তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের সুযোগ কমে আসবে এবং দুর্নীতির পথ বন্ধ হবে।

তিনি জানান, সফটওয়্যারই নির্ধারণ করবে কোন কনটেইনার যাচাই হবে। যে ২ শতাংশ কনটেইনার পরীক্ষা করা হবে, সেগুলোরও অডিট করা হবে। এর ফলে মাল খালাসের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং ব্যবসায়ীদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

রাষ্ট্র পরিচালনা প্রসঙ্গে আমীর খসরু বলেন, সরকারের ক্ষমতার চেয়ে জনগণের ক্ষমতাই রাষ্ট্রের জন্য বেশি গুরুত্বপূর্ণ। গণতন্ত্রের মূল লক্ষ্য হলো জনগণের ক্ষমতার মাধ্যমে সরকারের ক্ষমতাকে ভারসাম্যপূর্ণ রাখা। বিএনপি জনগণের ক্ষমতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, কেবল রাজনৈতিক ব্যবস্থায় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেই রাষ্ট্র গণতান্ত্রিক হয় না। গণতন্ত্র মানে হলো সব মানুষের অধিকার নিশ্চিত করা। সে লক্ষ্যে রাষ্ট্র কাঠামোর ভেতরে সহায়ক পরিবেশ তৈরি করতে হবে। এজন্য ‘ডি-রেভুলেশন’ প্রক্রিয়ার মাধ্যমে দুর্নীতিবাজদের হাতে কেন্দ্রীভূত ক্ষমতা ভেঙে দেওয়ার কথা বলেন তিনি।

ব্যবসায়ীদের সঙ্গে রাজনীতিবিদদের সম্পর্কের ধরন বদলানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, গত ছয় মাস ধরে বিভাগভিত্তিক বাণিজ্য সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রামে অনুষ্ঠিত এই সংলাপ ছিল অন্যতম শেষ ধাপ। কেবল ঢাকা বিভাগের সংলাপ বাকি রয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা বিভিন্ন কাজে রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিদের কাছে যেতে বাধ্য হচ্ছেন। এই চর্চা বদলে রাজনীতিবিদদেরই ব্যবসায়ীদের কাছে আসার সংস্কৃতি গড়ে তোলাই এই উদ্যোগের উদ্দেশ্য।

আমদানিকারক ও রপ্তানিকারকদের সুবিধা বাড়াতে প্রতিটি ক্ষেত্রে ব্যুরোক্রেসি কমিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। রপ্তানিকারকদের জন্য ব্যাক-টু-ব্যাক ঋণ সুবিধা নিশ্চিত করার ঘোষণাও দেন আমীর খসরু।

তিনি বলেন, অটোমেশন ছাড়া ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি সম্ভব নয়। সব খাতে অটোমেশন চালু করতে একটি সুপারভাইজারি কমিটি গঠন করা হবে। কনটেইনার আমদানির সঙ্গে সংশ্লিষ্ট সব অনুমোদন ও প্রক্রিয়া ওয়ান-স্টপ সার্ভিসের মাধ্যমে সম্পন্ন করার পরিকল্পনাও রয়েছে।

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রতিটি অঞ্চলে স্কিল উন্নয়ন সেন্টার স্থাপনের কথা জানিয়ে তিনি বলেন, নতুন ভবন নির্মাণ না করে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করা হবে। এসব কার্যক্রমে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ সালাম বলেন, ব্যবসা সহজ করার পরিবেশ তৈরি করা জরুরি। ব্যবসায়ীদের সমস্যার কথা বলার সুযোগ তৈরি করার আহ্বানও জানান তিনি।

রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মামুনুর রশীদ বলেন, পার্বত্য অঞ্চলের ব্যবসায়ীদের বড় সমস্যা হলো ব্যাংক সহায়তার অভাব। তিন পার্বত্য জেলায় ইপিজেড স্থাপন করা হলে কর্মসংস্থান বাড়বে এবং শান্তি প্রতিষ্ঠা পাবে বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান রোজী বলেন, নারী উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

চেম্বারের সাবেক সভাপতি আলী আহম্মদের সভাপতিত্বে সংলাপে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও শিল্পপতি বক্তব্য দেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর

সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা

ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন

বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!

মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিঁয়াজবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১

টেগ্গড আগামীতে মাত্র ২ শতাংশ কনটেইনার-কার্গো যাচাই হবে: আমীর খসরু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ হাদি হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায়
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকে আগাছা পরিষ্কার করলেন বিএনপি নেতাকর্মীরা
আমাদের চট্টগ্রাম জনপথ জেলা উপজেলা ভালো খবর রাজনীতি শহর থেকে দূরে মে ২, ২০২৬
ক্যান্সার মানেই মৃত্যু নয়, চিকিৎসায় ক্যান্সার ভাল হয়: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন স্বাস্থ‍্য মে ২, ২০২৬
বকেয়া বেতনের দাবিতে কালুরঘাটে আজিম গ্রুপ শ্রমিকদের সড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট!
আমাদের চট্টগ্রাম জনপথ মে ২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?