By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | বর্ষাকাল | রাত ৩:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায়
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায়
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগে বরণ ও বিদায়

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২২ at ৬:০৭ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রিমিয়ার ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ২৭তম ব্যাচের বরণ এবং ১৪ ও ১৫তম ব্যাচের বিদায় উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২২ ডিসেম্বর (সোমবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্রে প্রিমিয়ার ইউনিভার্সিটি অবস্থিত। বাংলাদেশে কোনো সিটি করপোরেশন পরিচালিত এটাই একমাত্র বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে অধ্যয়ন করে আজ যারা বেরিয়ে যাচ্ছো, আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে তোমাদের অনেক ভালো ও সুখের স্মৃতি রয়েছে। আমি কামনা করি, তোমরা এই স্মৃতিগুলো নিয়ে পেশাগত জীবনে প্রবেশ করে নিজেদের জীবন উজ্জ্বল করবে এবং পাশাপাশি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। তিনি উল্লেখ করেন, স্থাপত্য শুধু ভবন নির্মাণের বিদ্যা নয়, এটি সমাজ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। একজন স্থপতির দায়িত্ব কেবল নান্দনিক স্থাপনা তৈরি করা নয়, বরং টেকসই, পরিবেশবান্ধব ও মানবকেন্দ্রিক নকশার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। তিনি নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, এই বিশ্ববিদ্যালয় তোমাদের সৃজনশীলতা ও চিন্তাশক্তি বিকাশের একটি উন্মুক্ত ক্ষেত্র—এ সুযোগকে কাজে লাগাতে হবে নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে।

বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভাগসমূহের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আমরা চাই, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে নতুন নতুন উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহকে এগিয়ে নিয়ে যেতে। তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য কামনা করে বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষা ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে গুরুত্ব দিয়ে আসছে। স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। তিনি নবীনদের নিয়মশৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে স্থাপত্য বিভাগের চেয়ারম্যান জনাব হোসেন মুরাদ বলেন, স্থাপত্য কেবল একটি পেশা নয়—এটি দায়িত্ব, সংবেদনশীলতা ও মানবিকতার এক গভীর অনুশীলন। এই বিভাগ শুধু নকশা আঁকা শেখায় না, শেখায় চিন্তা করতে, প্রশ্ন তুলতে, প্রেক্ষাপট বুঝতে এবং সমাজের জন্য দায়িত্বশীল হতে। এই মূল্যবোধগুলোই এই বিভাগের শিক্ষার্থীদের সবচেয়ে বড় শক্তি।

শিক্ষার্থী সানজিদা আকতার প্রমি ও হুজায়রুল হক জিগারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থাপত্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের সৃজনশীল কাজ নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি শীতকালীন হরেক রকমের পিঠার প্রদর্শনী অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে। দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বরণ ও বিদায়ের এ আয়োজন এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর দিতে হবে: তারেক রহমান

মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল পবিত্র আশুরার ছুটি কবে

চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে চাকসুর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

টেগ্গড প্রিমিয়ার ইউনিভার্সিটির ভিসি

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আগামীতে মাত্র ২ শতাংশ কনটেইনার-কার্গো যাচাই হবে: আমীর খসরু
পরবর্তী সংবাদ প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা ও সংস্কৃতিতে জোর দিতে হবে: তারেক রহমান
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১৬, ২০২৬
মহররমের চাঁদ দেখা গেছে, জানা গেল পবিত্র আশুরার ছুটি কবে
জনপথ জাতীয় ধর্ম ও জীবন বাংলাদেশ লিড ৩ জুন ১৬, ২০২৬
চবির নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে চাকসুর প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন শিক্ষা জুন ১৬, ২০২৬
চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
আমাদের চট্টগ্রাম জনপথ জুন ১৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?