By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | দুপুর ২:৫৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম
জনপথজাতীয়রাজনীতিলিড ২

এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৫/১২/২৯ at ৭:৪৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাহিদ ইসলাম।

দলটিতে মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিষয়ে তিনি বলেন, এনসিপির যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জিতিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তিনি (আসিফ মাহমুদ) কাজ করবেন। সেজন্য তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

এনসিপির জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন উল্লেখ করে নাহিদ বলেন, আজকের এই দিনে সারা বাংলাদেশে আমাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া এই দিনটি আরও একটি কারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে কার,ণ জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত দক্ষ ও সফল মন্ত্রী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজকে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করলেন।

তিনি বলেন, আমাদের রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। তিনি আসন্ন নির্বাচনে নিজে অংশগ্রহণ করবেন না, বরং দলের মনোনীত প্রার্থীরা যাতে জয়ী হয়ে সংসদে গিয়ে মানুষের পক্ষে কণ্ঠস্বর হয়ে উঠতে পারে সেজন্য তিনি কাজ করবেন। এ কারণে আসিফ মাহমুদকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল যে তিনি এই দলে যোগদান করবেন এবং তার এই যোগদানের মাধ্যমেই সেই জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আমাদের প্রায় ১৪০০ সহযোদ্ধা শহীদ হয়েছেন এবং ৩০ হাজারের বেশি সহযোদ্ধা আহত হয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা এবং এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে অগ্রসর হচ্ছি। এই ট্রানজিশন পিরিয়ড এবং আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি মনে করি যে, এই সময়ে জুলাই অভ্যুত্থানের সবশক্তিকে ঐক্যবদ্ধ থাকা এবং ঐক্যবদ্ধ রাখা সমানভাবে গুরুত্বপূর্ণ। শহীদদের পরিবার ও আহতদের যে আকাঙ্ক্ষা এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন, তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনে আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। সেই লক্ষ্য থেকেই আমি আজ জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করছি।

আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজে অংশগ্রহণ করছি না উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, আমি মনে করি যে, আমার একার সংসদে যাওয়ার চেয়ে জুলাই গণঅভ্যুত্থানের অসংখ্য সহযোদ্ধাকে যদি সংসদে পাঠানোর ক্ষেত্রে আমি অবদান রাখতে পারি এবং আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, তবে সেটিই হবে আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। আমরা প্রত্যাশা করি, খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সঙ্গে কোনো ধরনের হানাহানি ছাড়া বাংলাদেশ এই গণতান্ত্রিক উত্তরণ সফলভাবে অতিক্রম করতে পারবে এবং আমি এই গণতান্ত্রিক উত্তরণের পক্ষে কাজ করে যাব।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত বছরের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে তিনি উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। এ বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন এবং ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

প্রাথমিকে লক্ষাধিক শিক্ষার্থীরা পাবে ব্যাগ ও স্কুল ড্রেস: মাহদী আমিন

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি

কাপ্তাই হ্রদে পানি সংকট তীব্র, ৫টির মধ্যে ৪টি বন্ধ, ১টি ইউনিটে উৎপাদন হচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট

টেগ্গড এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ নির্বাচনকে গুরুত্ব দিয়ে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে: আইজিপি
পরবর্তী সংবাদ চট্টগ্রাম-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জননেতা শামসুজ্জামান হেলালী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ এপ্রিল ২২, ২০২৬
প্রাথমিকে লক্ষাধিক শিক্ষার্থীরা পাবে ব্যাগ ও স্কুল ড্রেস: মাহদী আমিন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ শিক্ষা এপ্রিল ২২, ২০২৬
কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ এপ্রিল ২২, ২০২৬
৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড এপ্রিল ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?