By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ১০:০০

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বাংলাদেশের পেস আক্রমণকে বিশ্বের সেরা তিনে রাখছেন তাসকিন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > খেলা > বাংলাদেশের পেস আক্রমণকে বিশ্বের সেরা তিনে রাখছেন তাসকিন
খেলা

বাংলাদেশের পেস আক্রমণকে বিশ্বের সেরা তিনে রাখছেন তাসকিন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১২ at ৮:৪৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

এক সময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল স্পিননির্ভর দল। বিদেশের মাটিতে বাড়তি বাউন্স কিংবা গতির সামনে অসহায় আত্মসমর্পণের দৃশ্যও ছিল নিয়মিত।

কিন্তু সময় বদলেছে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির নাম পেস বোলিং।

আর সেই শক্তির অন্যতম মুখ তাসকিন আহমেদের বিশ্বাস, বিশ্বের সেরা পেস আক্রমণগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

সেই জয়ের নেপথ্যে আবারও বড় ভূমিকা রেখেছেন পেসাররা। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ৮ উইকেটের ৬টিই নিয়েছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
প্রথম ম্যাচেও তিন পেসার মিলে শিকার করেছিলেন ৭ উইকেট।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ যে সংস্করণেই খেলুক না কেন, নতুন বলে প্রতিপক্ষকে চাপে ফেলে দেওয়ার কাজটা করে দিচ্ছেন পেসাররাই। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তার ব্যতিক্রম হয়নি। দ্বিতীয় ম্যাচে মাত্র দুই ওভারের মধ্যে শূন্য রানে তিন উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এমন ধারাবাহিক সাফল্যের কারণেই নিজের বোলিং ইউনিটকে বিশ্বের সেরাদের কাতারে দেখছেন তাসকিন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তাসকিন বলেন, ‘আমার বিশ্বাস টপ থ্রিতে থাকার মতো পারফরম্যান্স আমরা করছি।’

তাসকিন আরও যোগ করে বলেন, ‘একটা সময়ে গিয়ে তো আমরা কেউ খেলব না। এটাই হচ্ছে পাওয়া যে এরকম ফাস্ট বোলিং ইউনিট হইছে। এটা যাতে ফিউচারে আমরা উপরের দিকে নিয়ে যেতে পারি। ওয়ার্ল্ড কথা বলতেছে আমাদের ফাস্ট বোলিং গ্রুপ নিয়ে, এটা আমাদের জন্য বড় পাওয়া।’

তাসকিনের এই আত্মবিশ্বাস কেবল আবেগের জায়গা থেকে নয়, এসেছে ধারাবাহিক উন্নতির ফল হিসেবে। নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলামদের নিয়ে গড়ে ওঠা পেস ইউনিট এখন শুধু উপমহাদেশেই নয়, বিশ্বের যেকোনো কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রাখে বলে মনে করেন তিনি।

তাসকিন বলেন, ‘এটা তো বলতে পারছি না, যে কন্ডিশনে যাব তখন কে কেমন কন্ডিশন বানায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের গ্রুপে ওই ভ্যারিয়েশনসটা আছে। যেমনই কন্ডিশন হোক, অ্যাডাপ্ট করার এবিলিটিটা আছে। এখন আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে, সবার রিদম ভালো থাকে। তাহলে ভালো করা যাবে। তবে কিছুটা হলেও হয়তো চিন্তা করবে সিমিং উইকেট বানাইতে।’

এই পেস বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নতুন বলে তিন উইকেট নিয়ে ম্যাচের ভিত গড়ে দেন বাঁহাতি এই পেসার। সাধারণত নতুন বলে খুব বেশি ব্যবহার করা না হলেও, অভিজ্ঞতার জোরে যেকোনো দায়িত্ব সামলাতে পারেন মোস্তাফিজ এমনটাই মনে করেন তাসকিন, ‘ফিজ তো অলওয়েজ চিল গাই। আসলে এক্সপেরিয়েন্স যে ম্যাটারস, সেটাতে ওর বোলিং দেখলে বুঝা যায়। এতদিন ধরে খেললে যখন নতুন বলে আসে, টিমের প্রয়োজন হয়, সে তার বেস্টটা দিয়ে ট্রাই করে।’

মোস্তাফিজের সক্ষমতা নিয়ে তাসকিনের মূল্যায়ন আরও স্পষ্ট, ‘হি ইজ এ গ্রেট বোলার, গ্রেট প্রসপেক্ট ফর আস। ও চাইলেই সব ধরনের জায়গায়, কন্ডিশনে বল করতে পারে। এটা বারবার প্রমাণ করেছে যে হি ইজ ক্যাপাবল ফর উইথ এনি সিচুয়েশন।’

নতুন বলে মোস্তাফিজের সঙ্গে জুটি গড়ে বোলিং করাটাও আলাদা উপভোগ করেন বাংলাদেশের এই পেস সেনসেশন, ‘যেই যখন খেলতেছে বা বল করতেছে, সবাই তো মাশাআল্লাহ ভালো করতেছে। তো এটাই আসলে একটা ভালো ফাস্ট বোলিং গ্রুপের লক্ষণ। আর ফিজের সঙ্গে বল করতে তো সবসময় এনজয় করি, শুধু আমি না, সবাই।’

তবে বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি গতির বোলিং করে ইতোমধ্যেই বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন তরুণ এই পেসার। অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষেও তার গতির ঝড় ছিল চোখে পড়ার মতো। তাসকিনের কণ্ঠেও ছিল সতীর্থকে নিয়ে গর্ব, ‘এটা গ্রেট ফিলিং। বিকজ আমাদের পেস বোলিং ইউনিটেরই সবার নাম। সিজন তো সবার সবসময় এক যায় না। ঘুরেফিরে কেউ না কেউ লিড করছে এবং সবারই কন্ট্রিবিউশন থাকতেছে। এটা একটা ভালো ফিলিং।’

নাহিদকে বাংলাদেশের পেস আক্রমণের ভবিষ্যৎ হিসেবে দেখছেন তাসকিন, ‘রানার মতো একটা এক্সপ্রেস বোলার পাইছি। ওর বল খেলতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরাও মিডল অর্ডারে ভয় পাচ্ছিল আসলে। এটা খুবই দারুণ ফিলিং। আর এজ এ বোলিং ইউনিট হিসেবে সবাই মিলে ইমপ্রুভ করতেছি, এটা সবচেয়ে বড় সার্থকতা।’

আপনি এটিও পছন্দ করতে পারেন

১৭ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন কিংবদন্তি উইলিয়ামসন

৯৬ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন গিলবার্তো

ভারতের যুব দলে দ্রাবিড়ের ছেলে

মাসব্যাপী ফুটবল উন্মাদনার বিশ্বযাত্রা

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সীমিত সম্পদের মধ্যেই সবার জন্য বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী
পরবর্তী সংবাদ বৃষ্টির মধ্যে নিচু এলাকা পরিদর্শনে চসিক মেয়র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রামবাসীর ভাগ্যবদলে সবসময় পাশে থাকব: ডা. শাহাদাত
আমাদের চট্টগ্রাম জুন ১২, ২০২৬
১৭ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
খেলা জুন ১২, ২০২৬
বৃষ্টির মধ্যে নিচু এলাকা পরিদর্শনে চসিক মেয়র
আমাদের চট্টগ্রাম জুন ১২, ২০২৬
বাংলাদেশের পেস আক্রমণকে বিশ্বের সেরা তিনে রাখছেন তাসকিন
খেলা জুন ১২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?