ঢাকার জিয়া উদ্যানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ইফতেখার মহসিন।
এ সময় অ্যাডভোকেট ইফতেখার মহসিন বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন সফল ও বিপুল ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি বিশ্বে প্রভাবশালী নারী নেত্রী হিসেবে পরিচিত, দৃঢ়চেতা দেশপ্রেমিক ও আপসহীন বাংলাদেশপন্থী নেতৃত্বের প্রতীক। তিনি আমার রাজনীতির প্রেরণা । দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, তবে দেশের প্রয়োজনে তিনি ছিলেন অপরিহার্য এক নেতৃত্ব। দেশনেত্রী খালেদা জিয়া আমার ওপর যে দায়িত্ব দিয়ে গেছেন, সেটা শেষ নিঃশ্বাস পর্যন্ত পালন করব।
এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী সহ বিপুল সংখ্যক নেতা কর্মী। কামরুল ইসলাম হোসাইনী বলেন. বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং দেশ ও জাতির প্রতি তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ‘আপসহীন নেত্রী’ উপাধি পেয়েছিলেন। তিনি কখনো কোনো আসনে পরাজিত হননি। এক কথায় তিনি মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, মানুষ তার প্রতিদান দিয়েছে।


