
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের অন্যতম শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন ‘প্রজন্ম মিরসরাই’-এর উদ্যোগে আয়োজিত ‘প্রজন্ম মিরসরাই মেধাবৃত্তি ২৫’-এর পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক শাহেদ নূরের সার্বিক তত্ত্বাবধানে এই বৃহৎ আয়োজনটি সফলভাবে বাস্তবায়িত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রহিম উদ্দিনের সভাপতিত্বে এবং ২০২৬ সেবাবর্ষের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা নুরুল আমিন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা আব্দুল আউয়াল চৌধুরী।
এবারের মেধাবৃত্তি পরীক্ষায় ৩টি বিভাগে ৩ জন মেধাবী শিক্ষার্থীকে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে কম্পিউটার প্রদান করা হয়। কম্পিউটার বিজয়ীরা হলেন, শেখ তাসনিমুল আহম্মদ, সেঁজুতি নাহা ও সাদিয়া আক্তার নিজুম।
এছাড়াও ট্যালেন্টপুলে ২৯ জনসহ মোট ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জামশেদ আলম, শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মেজর মোস্তফা এবং নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিশেষ ভূমিকার জন্য রুহী মোস্তফাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ড. মুহাম্মদ কামাল উদ্দিন, সংগঠনের পৃষ্ঠপোষক মনজুর মোরশেদ ভূঁইয়া কনক, আজীবন সদস্য লায়ন তাহের আহাম্মদ, ব্যাংক কর্মকর্তা জোবাইদুল ইসলাম সবুজ, পৃষ্ঠপোষক তৌহিদ উদ দৌজা, নুরুল করিম এরফান, আব্দুল কাইউম, ব্যাংকার আরাফাত হোসেন, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন এবং আজীবন সদস্য শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সোনালী স্বপ্নের প্রতিষ্ঠাতা সভাপতি মঈনুল হোসাইন টিপু সহ সংগঠনের অন্যান্য পরিচালকবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়া ও শহীদ শরিফ ওসমান হাদীর মাগফেরাত কামনায় দোয়া করা হয়। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ ধরনের মেধা যাচাইমূলক প্রতিযোগিতা স্থানীয় পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে এবং মেধা বিকাশে কার্যকর ভূমিকা পালন করবে।


