By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বর্ষাকাল | রাত ৩:০৫

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ আমরা মালিক-শ্রমিক বৈরিতার রাজনীতিতে বিশ্বাস করি না: আ ন ম শামসুল ইসলাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > আমরা মালিক-শ্রমিক বৈরিতার রাজনীতিতে বিশ্বাস করি না: আ ন ম শামসুল ইসলাম
আমাদের চট্টগ্রামজনপথরাজনীতিলিড ৩

আমরা মালিক-শ্রমিক বৈরিতার রাজনীতিতে বিশ্বাস করি না: আ ন ম শামসুল ইসলাম

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০৬ at ৮:২৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, দেশের শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে আসন্ন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিতে প্রস্তুত হচ্ছে। কারণ জামায়াতই একমাত্র রাজনৈতিক দল, যারা শ্রমিকদের মানুষ হিসেবে মর্যাদা দিয়ে দেখে এবং ইসলামী ন্যায়বিচারের ভিত্তিতে শ্রমনীতি বাস্তবায়নে বিশ্বাস করে।

৬ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জামালখানস্থ নগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের মাসিক থানা ও সেক্টর দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আ ন ম শামসুল ইসলাম বলেন, “আজ দেশের শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত, বঞ্চিত ও নিরাপত্তাহীন। ন্যায্য মজুরি, সময়মতো বেতন, ঈদ বোনাস ও কর্মস্থলের নিরাপত্তা—এসব মৌলিক অধিকার থেকেও তারা বঞ্চিত। অন্য রাজনৈতিক দলগুলো শ্রমিকদের শুধু ভোটের সময় মনে রাখে, কিন্তু জামায়াত সারা বছর শ্রমিকদের পাশে থাকে।”

তিনি আরও বলেন, জামায়াতের রাজনীতি দুর্নীতিমুক্ত ও আদর্শভিত্তিক হওয়ায় শ্রমিক সমাজ এতে আস্থা রাখতে পারছে।

“আমরা মালিক-শ্রমিক বৈরিতার রাজনীতিতে বিশ্বাস করি না; বরং ন্যায়ভিত্তিক সমঝোতার রাজনীতিতে বিশ্বাস করি। ইসলামের শ্রমনীতিতে বলা হয়েছে—শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করতে হবে। জামায়াত সেই নীতিকেই রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে চায়,” বলেন তিনি।

আ ন ম শামসুল ইসলাম অভিযোগ করে বলেন, অতীত সরকারগুলো শ্রমিকদের রক্ত-ঘামে উন্নয়নের কথা বললেও বাস্তবে শ্রমিকদের জীবনমানের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। গার্মেন্টস, কলকারখানা, পরিবহন ও বন্দর শ্রমিকরা আজও চরম ঝুঁকি ও অনিরাপদ পরিবেশে কাজ করছে।

তিনি বলেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও ন্যায্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা হবে। শ্রমিকদের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা চালু করা হবে। নারী শ্রমিকদের নিরাপত্তা, মর্যাদা ও মাতৃত্বকালীন সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি ট্রেড ইউনিয়নের অধিকার আইন দ্বারা সুরক্ষিত করা হবে।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “শ্রমিকরা আর প্রতিশ্রুতির রাজনীতি চায় না। তারা চায় ন্যায়বিচার, সততা ও আল্লাহভীরু নেতৃত্ব। এই কারণেই শ্রমিক সমাজ ক্রমেই জামায়াতের দিকে ঝুঁকছে এবং ইনশাআল্লাহ আগামী দিনে ব্যালটের মাধ্যমেই এর প্রতিফলন ঘটবে।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন ও মকবুল আহমেদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার এবং পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামসহ নগর ফেডারেশনের নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে সাড়ে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ আটক ৬

সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

আনোয়ারায় গুরুত্বপূর্ণ সার কারখানাগুলো পরিদর্শনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

টেগ্গড আমরা মালিক-শ্রমিক বৈরিতার রাজনীতিতে বিশ্বাস করি না: আ ন ম শামসুল ইসলাম

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ পাহাড়তলীতে নানা অনিয়মের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার জরিমানা
পরবর্তী সংবাদ তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকস ওনার্স এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন জুন ২২, ২০২৬
সেন্টমার্টিনে সাড়ে ২১ লাখ মিটার কারেন্ট জাল জব্দসহ আটক ৬
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২২, ২০২৬
সিলেট শাহজালালের মাজারের দানবাক্সে মিলল সাড়ে ১৭ লাখ টাকা
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ জুন ২২, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
জনপথ জেলা উপজেলা ধর্ম ও জীবন প্রতিষ্ঠান ও সংগঠন বাংলাদেশ জুন ২২, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?