শফিউল আলম, রাউজান ঃ হাটহাজারীর মেখল ইছাপুর বাজারে বেশী দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করা অপরাধে তিনটি দোকান থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যজিস্ট্রেট শাহেদ আরমান।
৭ জানুয়ারী (বুধবার) ইছাপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যামান আদালত পরিচালনা করার সময়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বলেন, গ্যাস সিলিন্ডার মজুদ করলে অথবা কারসাজি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


