By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | সন্ধ্যা ৬:০৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘দেশে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ‘দেশে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে’
জনপথআমাদের চট্টগ্রামরাজনীতি

‘দেশে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/০৭ at ১১:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

শ্রমিকদের দুঃখ–কষ্টে বাস্তব কাজের মাধ্যমে পাশে থাকার রাজনীতিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।
তিনি বুধবার বিকেলে চট্টগ্রামের জামালখানস্থ নগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শীতার্ত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এস এম লুৎফর রহমান বলেন, তীব্র শীতে দেশের হাজার হাজার শ্রমিক ও খেটে খাওয়া মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। শ্রমিক কল্যাণ তথাকথিত শ্রমিক সংগঠনের মতো নয়; এই সংগঠন মানুষের দুঃখ-কষ্টে বাস্তবভাবে পাশে দাঁড়াতে বিশ্বাস করে। তিনি বলেন, রাজনীতি শুধু ক্ষমতা অর্জনের নাম নয়—রাজনীতি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম।

তিনি আরও বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চালিকাশক্তি হলেও তারা সবচেয়ে বেশি অবহেলার শিকার। কারখানা, বন্দর, পরিবহন ও মাঠে-ঘাটে শ্রমিকরা দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও শীত, অসুস্থতা কিংবা দুর্যোগে তাদের খোঁজ নেওয়ার কেউ থাকে না। এই দায়িত্ববোধ থেকেই শ্রমিক কল্যাণ শীতবস্ত্র বিতরণসহ মানবিক কর্মসূচি পরিচালনা করছে।
ইসলামের মানবিক শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী না খেয়ে থাকলে ঈমান পূর্ণ হয় না। এই শিক্ষা থেকেই শ্রমিক ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, শ্রমিকরা যেন মর্যাদা নিয়ে বাঁচতে পারে, সে লক্ষ্যেই শ্রমিক কল্যাণ কাজ করছে।

এস এম লুৎফর রহমান অভিযোগ করেন, অনেক রাজনৈতিক দল উন্নয়নের স্লোগান দিলেও শ্রমিকদের বাস্তব জীবনমান পরিবর্তনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দেশে ইসলামপন্থীরা ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, আজকের শীতবস্ত্র বিতরণ শুধু একটি কর্মসূচি নয়; এটি শ্রমিকদের প্রতি সংগঠনের দায়বদ্ধতার প্রতীক। ইনশাআল্লাহ শ্রমিক সমাজ একদিন ন্যায়, ইনসাফ ও মানবিক রাজনীতির পক্ষে রায় দেবে।
ফেডারেশনের নগর সহ-সভাপতি মকবুল আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি নজির হোসেন , সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, দপ্তর সম্পাদক স. ম. শামীম, সহ-প্রচার সম্পাদক আব্দুর রহীম মানিক, ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদারসহ নগর ফেডারেশনের নেতৃবৃন্দ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৭ দেশে

পয়লা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রীকে মুইজ্জুর সমবেদনা

রাউজানে দুর্ধর্ষ ডাকাতি-চুরি বাড়ছে, জনমনে আতংক

বিরোধীদলও জনগণের কল্যাণে কাজ করতে পারে: জামায়াত আমির

টেগ্গড ‘দেশে ইসলাম ও দেশপ্রেমিক শক্তি ক্ষমতায় আসলে শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করা হবে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে সুবিধা বঞ্চিত শীতার্তদের বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির শীতবস্ত্র বিতরণ
পরবর্তী সংবাদ জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত হোসেন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বাংলাদেশিরা ভিসা ছাড়াই যেতে পারবেন ৩৭ দেশে
জনপথ পর্যটন ভালো খবর মার্চ ১৭, ২০২৬
পয়লা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড মার্চ ১৭, ২০২৬
মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত: প্রধানমন্ত্রীকে মুইজ্জুর সমবেদনা
জনপথ জাতীয় লিড মার্চ ১৭, ২০২৬
রাউজানে দুর্ধর্ষ ডাকাতি-চুরি বাড়ছে, জনমনে আতংক
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মার্চ ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?