শফিউল আলম, রাউজান: রাউজান থানা পুলিশের অভিযানে অস্ত্র, ডাকাতি, খুন ও বিস্ফোরক সহ ৬ মামলার পলাতক আসামী তালিকাভুক্ত সন্ত্রাসী কালু গ্রেফতার করা হয়েছে। রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি দল ৯ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৫ টার সময়ে রাউজানের নোয়াজিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, আটক সন্ত্রাসী কালুর বিরুদ্বে অস্ত্র, ডাকাতি, খুন ও বিস্ফোরক সহ ৬টি মামলা রয়েছে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশনায় সন্ত্রাসী কালুকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসী কালুকে আটকের পর আদালতে সোর্পদ করা হয়েছে। পুলিশের অভিযানে আটক সন্ত্রাসী নুরুল আমিন প্রকাশ কালু (৪০) রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহর কাজীর বাড়ীর নুরুল হক প্রকাশ লেদার পুত্র।


