By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

মঙ্গলবার | বসন্তকাল | সকাল ৮:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো ‘শব্দকথা সাহিত্য উৎসব’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো ‘শব্দকথা সাহিত্য উৎসব’
জনপথসাহিত্য ও সংস্কৃতি

বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো ‘শব্দকথা সাহিত্য উৎসব’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/১২ at ৭:১৯ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, প্রাচীন নিদর্শন, আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি—এমন এক ঐতিহ্যবাহী জনপদ হবিগঞ্জ জেলাকে দেশব্যাপী তুলে ধরতে শব্দকথা প্রকাশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃতীয়বারের মতো আয়োজন করা হয় “শব্দকথা সাহিত্য উৎসব–২০২৬”।

শনিবার ((১০ জানুয়ারি) দুপুর ২টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিশিষ্ট লেখক আবু তাহের মুহাম্মদ জাবের।

শব্দকথা’র প্রকাশক ও সম্পাদক মনসুর আহমেদ-এর সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন শব্দকথা লেখক পাঠক ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার জামান ও সদস্য নাহিদা খান সুর্মি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বিশিষ্ট শিশুসাহিত্যিক প্রফেসর জাহান আরা খাতুন, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও বহুগ্রন্থের লেখক প্রফেসর ড. মাসুদুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক ও দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আয়েশা আহমেদ, সাহিত্যানুরাগী ও বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, রোটারিয়ান ডা. জমির আলী, বৃন্দাবন সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. সুভাষ চন্দ্র দেব, যুক্তরাজ্য প্রবাসী তরুণ উদ্যোক্তা ও ত্রৈমাসিক শব্দকথা’র নির্বাহী সম্পাদক সোহেল আমীন, হবিগঞ্জ শিল্পী সমাজের আহবায়ক মিজানুর রহমান চৌধুরী।

আরও বক্তব্য রাখেন কবি ও প্রাবন্ধিক জাহানারা আফছর, বৃন্দাবন সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান তোফাজ্জল আলী, ব্যাংকার মো: আব্দুল্লাহ, নাট্যব্যক্তিত্ব ও সংগীত শিল্পী শাহ আলম চৌধুরী মিন্টু, কবি রুনা আক্তার স্বপ্না, উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ, শব্দকথা প্রকাশনের উপসম্পাদক, কথাসাহিত্যিক আখতার উজ্জামান সুমন, কবি ও প্রাবন্ধিক সাইফুর রহমান কায়েস, কথাসাহিত্যিক সিদ্দিকী হারুন, চিত্রশিল্পী আশীষ আচার্য্য, শব্দকথা লেখক পাঠক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক হাবিব খোকন, কবি নুরে আলম চৌধুরী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক সুকান্ত গোপ, নারী উদ্যােক্তা এনি মনি দাশ, শব্দকথা বৃন্দাবন সরকারি কলেজ কমিটির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় “শব্দকথা সাহিত্য পুরস্কার–২০২৫”। এ বছর— কবিতায় কবি নুরুন্নাহার মুন্নি, ছড়াসাহিত্যে অজয় রায়, শিশুসাহিত্যে তাহমিনা বেগম গিনি—কে সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি সংগীতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট সংগীতজ্ঞ স্বদেশ চন্দ্র দাশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে ত্রৈমাসিক শব্দকথা’র উৎসব সংখ্যা এবং তরুণ কথাশিল্পী মীর ফয়সল আহমেদ-এর উপন্যাস ‘হিয়ারেখা’-এর মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নগদ অর্থসহ জায়েদা–মোনেম মেধাবৃত্তি পুরস্কার, পাশাপাশি শীতের ঐতিহ্যবাহী বাহারি আয়োজন নিয়ে পিঠা মেলা।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশাত্মবোধক গান, লোকগান, ভাওয়াইয়া গান, বাউলগান, বাংলার ঐতিহ্যবাহী পুঁথিপাঠ ও ধামাইল গান পরিবেশ করা হয়। এতে অংশগ্রহণ করেন শাহ আলম চৌধুরী মিন্টু, গোপী মোহন দাস, নুরুন্নাহার শিমুল, শাহ টুটন, ইয়াছিন মাহমুদ, দুলাল আহমেদ, সৃষ্টি দাশ, গুঞ্জন রায়, সালমা এবং ব্যান্ড দল ধূসর।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে ঘের শ্রমিকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ২

খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি

‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’

বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের

৪৫৯ অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ী করলেন চসিক মেয়র ডা. শাহাদাত

টেগ্গড বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জে ৩য় বারের মতো অনুষ্ঠিত হলো ‘শব্দকথা সাহিত্য উৎসব’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শোষণ, বৈষম্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ছিলো মাস্টার দা সূর্য সেনের স্বপ্ন- বাসদ
পরবর্তী সংবাদ বছরের প্রথম ১১ দিনে রেমিট্যান্স এলো ১৩৪ কোটি ডলার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঈদগাঁওয়ে ঘের শ্রমিকের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, আটক ২
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে ফেব্রুয়ারি ১৭, ২০২৬
খালেদা জিয়া আলোর দ্যুতি ছড়িয়ে গেলেন, হলেন নীহারিকা—যে আলোয় আজ ঝলমল করছে বিএনপি
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ফেব্রুয়ারি ১৭, ২০২৬
‘রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ শ্রমজীবী মানুষের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিত করতে হবে’
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি ফেব্রুয়ারি ১৭, ২০২৬
বিএনপি সরকারকে সার্বিক সহযোগিতার আশ্বাস ইসলামী আন্দোলনের
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ৩ ফেব্রুয়ারি ১৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?