By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | সকাল ১১:০১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ অভিযোগ সত্ত্বেও ইসি-সরকারের নীরবতা জাতির সঙ্গে বেইমানি : ডা. তাহের
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > অভিযোগ সত্ত্বেও ইসি-সরকারের নীরবতা জাতির সঙ্গে বেইমানি : ডা. তাহের
জনপথজাতীয়রাজনীতিলিড ৩

অভিযোগ সত্ত্বেও ইসি-সরকারের নীরবতা জাতির সঙ্গে বেইমানি : ডা. তাহের

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০১/২৭ at ১১:০৫ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

নির্বাচনী প্রচারণায় বাধা ও হামলাসহ নানা অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) ও সরকারের নীরবতাকে জাতির সঙ্গে ‘বেইমানি ও বিশ্বাসঘাতকতা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর এমন দুর্বলতা ও নির্লিপ্ততা অনাকাঙ্ক্ষিত; এর জন্য সংশ্লিষ্টদের জনতার কাঠগড়ায় দাড়াতে হবে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ডা. তাহের বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনের নীরবতা জাতির প্রতি বেইমানি ও বিশ্বাসঘাতকতা। তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে একটি সুষ্ঠু নির্বাচন করবেন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। কিন্তু আমরা সেখানে ব্যাপক দুর্বলতা দেখছি।’

তিনি অভিযোগ করেন, প্রশাসনের অনেক ডিসি ও এসপি প্রকাশ্যে পক্ষপাতিত্ব করছেন। বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও কমিশন তেমন কর্ণপাত করছে না। তার মতে, হয় সরকারের সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা নেই, অথবা তারা ইচ্ছাকৃতভাবে একপক্ষীয় হয়ে পড়েছে, যা দেশকে জটিল পরিণতির দিকে নিয়ে যাবে।

সারাদেশে জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার ঘটনাকে ‘কূটকৌশল’ হিসেবে অভিহিত করেন ডা. তাহের। তিনি বলেন, ‘আমরা নারীদের রাজনীতিতে সামনের সারিতে নিয়ে আসার চেষ্টা করছি। কিন্তু এভাবে হামলা হতে থাকলে নারীরা ভীত হবে এবং নির্বাচনে প্রার্থী পাওয়াও কঠিন হয়ে পড়বে। নারী প্রগতির কথা বললেও মূলত তাদের পিছিয়ে দেওয়ার জন্যই এই সহিংসতা চালানো হচ্ছে।’

প্রচারণায় ধর্মীয় বয়ান ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক রাজনৈতিক দল। নিজেদের আদর্শের কথা বলা কোনো ‘ধর্মীয় মোড়ক’ নয়। তিনি প্রশ্ন তোলেন, ‘কমিউনিস্ট পার্টি বা জাতীয়তাবাদী দল যদি তাদের আদর্শের কথা বলে, তবে কি তা অপরাধ হবে? আমরা ধর্মীয় দল, আমাদের লুকানোর কিছু নেই। বরং যারা নির্বাচনের আগে নামাজ পড়ে বা ধর্ম নিয়ে কথা বলে বিভ্রান্তি ছড়ায়, তারাই মূলত অপপ্রচার চালাচ্ছে।’

আমেরিকার সঙ্গে চুক্তি করে জামায়াতে ইসলামীর ক্ষমতায় আসার চেষ্টা সংক্রান্ত বিএনপির অভিযোগের বিষয়ে ডা. তাহের চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, ‘এমন কোনো চুক্তির প্রমাণ থাকলে তা প্রকাশ্যে দেখানো হোক। কোনো দেশের সঙ্গে আমাদের চুক্তি নেই। জামায়াতই একমাত্র দল, যাদের ঠিকানা অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে সবসময় বাংলাদেশ।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ডেঙ্গু প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চাই না; সবাই সচেতন হবে এটা চাই: স্বাস্থ্যমন্ত্রী

হযরত কার্গো এলাকার শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

বান্দরবান ভ্রমণে আসা পর্যটকের গাড়িতে আগুন

লংগদুতে কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

তারেক রহমানের নেতৃত্বে ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে: মেয়র ডা. শাহাদাত

টেগ্গড অভিযোগ সত্ত্বেও ইসি-সরকারের নীরবতা জাতির সঙ্গে বেইমানি : ডা. তাহের

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ জুলাই সনদের বাইরেও মানুষের কল্যাণের বিষয়টি বিএনপির মাথায় আছে: নজরুল ইসলাম
পরবর্তী সংবাদ ফ্যাক্টচেক: ভাইরাল রশিদে অপপ্রচার
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

তপুর জোড়া গোলে ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
খেলা ভালো খবর জুন ৬, ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে চাই না; সবাই সচেতন হবে এটা চাই: স্বাস্থ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ২ স্বাস্থ‍্য জুন ৬, ২০২৬
হযরত কার্গো এলাকার শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে
জনপথ জাতীয় লিড ৩ জুন ৬, ২০২৬
বান্দরবান ভ্রমণে আসা পর্যটকের গাড়িতে আগুন
জনপথ জেলা উপজেলা বান্দরবান শহর থেকে দূরে জুন ৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?