By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:৫৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘পিইউসি ফ্যামিলি ডে’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘পিইউসি ফ্যামিলি ডে’
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ‘পিইউসি ফ্যামিলি ডে’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০২/০১ at ৭:৩৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ‘পিইউসি ফ্যামিলি ডে-২০২৬’।

২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত হালদা ভ্যালি টি গার্ডেন-এ।

সকাল ৭টায় ওয়াসা ক্যাম্পাস থেকে যাত্রা শুরুর মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনের সূচনা হয়। নির্ধারিত সময় অনুযায়ী যাত্রা, নাশতা, চা-বিরতি, দর্শনীয় স্থান পরিদর্শন, খেলাধুলা, ইনহাউস সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, মূল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে চা-বিরতির পর বিকাল ৫টায় প্রত্যাবর্তনের মাধ্যমে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির। অনুষ্ঠানে সভাপতি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলাম। তিনি এই আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, সহযোগী ডিন, সহকারী ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো-অর্ডিনেটরবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটি কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি একটি বৃহৎ পরিবার। এই পরিবারের শক্তি নিহিত আছে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং মানবিক বন্ধনে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে রয়েছে অক্লান্ত শ্রম ও আন্তরিক নিষ্ঠা।

তিনি আরও বলেন, দৈনন্দিন একাডেমিক ও প্রশাসনিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয়, পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে এবং সহকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে। পরিবারকে সঙ্গে নিয়ে এই মিলনমেলা আমাদের মনে করিয়ে দেয়—মানুষ হিসেবে আমাদের মানবিক সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ।

উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীর পরিবারসহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির তাঁর বক্তব্যে বলেন, পিইউসি ফ্যামিলি ডে প্রিমিয়ার ইউনিভার্সিটির পারিবারিক সংস্কৃতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই আয়োজন আমাদের কর্মক্ষেত্রের বাইরে একে অপরকে জানার সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। তিনি আয়োজন সফল করতে সংশ্লিষ্ট কমিটি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের সভাপতি ও আয়োজন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ড. মো. জাহেদুল ইসলাম এই আয়োজন সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি আয়োজন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাঁদের পরিবারবর্গের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ভবিষ্যতেও এ ধরনের পারিবারিক আয়োজন প্রিমিয়ার ইউনিভার্সিটির সৌহার্দ্যপূর্ণ ও মানবিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এই আয়োজনে খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে। সব মিলিয়ে ‘পিইউসি ফ্যামিলি ডে’ পরিণত হয় প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের জন্য এক স্মরণীয় ও প্রাণবন্ত মিলনমেলায়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

গত ২৪ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

হাম আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন দেয়ার নির্দেশ হাইকোর্টের

রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়— চসিক মেয়র ডা. শাহাদাত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ শোষণ-বৈষম্যহীন সমাজ গড়ার অগ্রসৈনিক ছিলেন যুবনেতা উজ্জ্বল শিকদার
পরবর্তী সংবাদ স্বাধীনতায় অবিশ্বাসীরাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন চায়: সালাহউদ্দিন আহমদ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

গত ২৪ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য এপ্রিল ২৭, ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ এপ্রিল ২৭, ২০২৬
হাম আক্রান্তদের দ্রুত ভ্যাকসিন দেয়ার নির্দেশ হাইকোর্টের
আইন আদালত জনপথ জাতীয় বাংলাদেশ স্বাস্থ‍্য এপ্রিল ২৭, ২০২৬
রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?