By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বসন্তকাল | রাত ৪:১৮

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নানা প্রতিকূলতায়ও কাপ্তাই বন রেঞ্জে টিকে আছে শতবর্ষী শতাধিক ‘মাদার ট্রি’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > নানা প্রতিকূলতায়ও কাপ্তাই বন রেঞ্জে টিকে আছে শতবর্ষী শতাধিক ‘মাদার ট্রি’
জনপথজেলা উপজেলাপ্রাণ-প্রকৃতিরাঙ্গামাটিশহর থেকে দূরে

নানা প্রতিকূলতায়ও কাপ্তাই বন রেঞ্জে টিকে আছে শতবর্ষী শতাধিক ‘মাদার ট্রি’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৩/০২ at ২:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই(রাঙামাটি): বনখেকো ও পাচারকারীদের লোলুপ দৃষ্টি সহ নানা প্রতিকূলতা সত্ত্বেও কাপ্তাই বন রেঞ্জে টিকে আছে শতবর্ষী শতাধিক ‘মাদার ট্রি’ বা ‘মা গাছ’। মাদার ট্রি (Mother Tree) বলতে ৪০-১০০ বছর বয়সী প্রধানত বনের সবচেয়ে পুরোনো এবং বড় গাছগুলোকে বোঝায়। যা একটি বিশাল ভূ-গর্ভস্থ নেটওয়ার্কের মাধ্যমে পুরো বনের বাস্তুসংস্থানকে টিকিয়ে রাখে। প্রকৃতির ভারসাম্য রক্ষায় ‘মাদার ট্রি’ বা ‘মা গাছ’ এর ভূমিকা অপরিসীম। মাদার ট্রি হলো বনের প্রাণ। যা প্রাকৃতিক নেটওয়ার্ক হিসেবে কাজ করে। একটি বনের সবচেয়ে পুরনো, বড় এবং সবচেয়ে বেশি শাখা-প্রশাখা বিশিষ্ট গাছগুলোই হচ্ছে ‘মাদার ট্রি’। কাপ্তাই বন রেঞ্জ এলাকায় টিকে থাকা মাদার ট্রি গুলো হলো-গর্জন, পীতরাজ, ছাতিয়ান, শিমুল, চন্দুল, রং-গামার, অশ্বথ, সুরুজ, বান্দরহোলা, চিকরাশি, বাটনা, গুটগুটিয়া, রক্তন, লোহাকাঠ, পুতিজাম, হুক্কানালি, উরিআম, জগডুমুর, ভাদি, চাপালিশ ইত্যাদি।

শত প্রতিকুলতার মাঝেও শতাধিক মাদার ট্রির সন্ধান মিলেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই বন রেঞ্জে। এরমধ্যে অনেকগুলো গাছের আয়ুষ্কাল প্রায় ১০০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই বন রেঞ্জ কর্মকর্তা মোঃ ওমর ফারুক স্বাধীন। এবিষয়ে তিনি বলেন, অনেকেরই ধারণা, কাপ্তাই রেঞ্জে মাদার ট্রি হারিয়ে যেতে বসেছে। তবে আশার আলো হচ্ছে, রেঞ্জের আওতাধীন বনের বিভিন্ন অংশে সার্ভে করে অন্তত ১০০টি শত বছরের পুরনো মাদার ট্রির সন্ধান পাওয়া গেছে। কাপ্তাই বন রেঞ্জের সীতাপাহাড় ছাড়াও এই মাদারট্রির দেখা পাওয়া গেছে রামপাহাড় সহ কাপ্তাই রেঞ্জের গহীন অরণ্যে। যে গাছগুলো একেকটির বয়স ৫০-১০০ বছরের অধিক। সুঠাম দেহী, ডালপালা সমহারে বেষ্টিত ও সুস্থবীজ উৎপাদনকারী হিসেবে বেশ পরিচিত এসব মাদার ট্রি। তিনি বলেন, বর্তমানে কাপ্তাই বন রেঞ্জে সংরক্ষণ করে রাখার মতো অনেকগুলো পরিবেশগত গুরুত্বপূর্ণ প্রজাতির মাদারট্রি বেঁচে রয়েছে। এসব মাদার ট্রি থেকে বীজ সংগ্রহ করে পুরো কাপ্তাই উপজেলাকে সবুজে ভরিয়ে দেওয়া সম্ভব।

এসব মাদার ট্রি সুরক্ষার বিষয়ে জানতে চাইলে রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, বর্তমানে প্রতিনিয়ত বনে গিয়ে এই মাদার ট্রি সুরক্ষায় দেখভাল করা হচ্ছে। যেখানে সার্বক্ষণিক নির্দেশনা ও তত্বাবধান করে যাচ্ছেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, এসব গাছ টিকে থাকলে বন টিকে থাকবে। এসব গাছের সুরক্ষায় বনবিভাগ নিয়মিত টহল জোরদার করে গাছগুলো পরিচর্যা করে যাচ্ছে। সুপ্রাচীন ও শত বছরের গাছগুলো রক্ষা করার জন্য বনবিভাগের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। বন উজাড় কিংবা বনের গাছ নিধন থেকে অসাধু মানুষদের সরে আসতে হবে। মাদার ট্রি না বাঁচলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। তাই বন সুরক্ষায় সকলকে একযোগে কাজ করে যেতে হবে।

প্রসঙ্গত, মাদার ট্রির মূল বৈশিষ্ট্য ও কার্যাবলী সম্পর্কে জানা গেছে, মাদার ট্রি কেবল একটি বড় গাছ নয়, এটি বনের ইকোসিস্টেমের কেন্দ্রবিন্দু। এর প্রধান কাজ হচ্ছে পুষ্টি ও তথ্য আদান-প্রদান করা। বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, মাটির নিচে ছত্রাকের এক ধরনের নেটওয়ার্ক (Mycorrhizal network) থাকে। একে বলা হয় “Wood Wide Web”। মাদার ট্রি এই নেটওয়ার্ক ব্যবহার করে বনের ছোট ও দুর্বল চারা গাছগুলোকে চিনি, জল ও প্রয়োজনীয় পুষ্টি পাঠায়। সে সাথে গভীর অরণ্যে যেখানে সূর্যের আলো পৌঁছানো কঠিন, সেখানে মাদার ট্রি তার বিশাল পত্রপল্লবের ফাঁক দিয়ে আলোর ব্যবস্থা করে এবং নিজের শিকড় থেকে পুষ্টি পাঠিয়ে ছোট চারাগুলোকে বেঁচে থাকতে সাহায্য করে। যখন কোনো গাছ পোকা বা রোগে আক্রান্ত হয়, তখন মাদার ট্রি সেই নেটওয়ার্কের মাধ্যমে অন্য গাছগুলোকে রাসায়নিক সংকেত পাঠিয়ে সতর্ক করে দেয়, যাতে তারা নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে পারে। তাছাড়া মাদার ট্রি প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং মাটির আর্দ্রতা বজায় রাখে, যা পুরো এলাকার তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ​একটি মাদার ট্রি মারা গেলে বা কেটে ফেলা হলে কেবল একটি গাছ নষ্ট হয় না, বরং পুরো বনের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। এরফলে বনের চারাগাছ গুলোর টিকে থাকার সম্ভাবনা কমে যায়। তাই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বনের পুনর্জন্ম নিশ্চিত করতে মাদার ট্রি সংরক্ষণ করা খুবই প্রয়োজন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ফটিকছড়ির বনাঞ্চল রক্ষায় সবাইকে কাজ করতে হবে: সরোয়ার আলমগীর

টেকনাফে নতুন জেটি, সেন্ট মার্টিনে ভ্রমণে স্বস্তি পাবে পর্যটকরা

পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আলোচনা সভা

তৃতীয়বারের মতো সংসদ থেকে বিরোধীদলের ‘ওয়াকআউট’

সুস্থতার পথে বন্যহাতি ও একটি ব্যতিক্রমী ঘটনা

টেগ্গড নানা প্রতিকূলতায়ও কাপ্তাই বন রেঞ্জে টিকে আছে শতবর্ষী শতাধিক 'মাদার ট্রি'

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাউজানে খাল ভরাট, সেচ সংকট, বর্ষায় সৃষ্টি হয় জলবদ্ধতা
পরবর্তী সংবাদ প্রধান বিরোধীদল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ফটিকছড়ির বনাঞ্চল রক্ষায় সবাইকে কাজ করতে হবে: সরোয়ার আলমগীর
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে এপ্রিল ১০, ২০২৬
টেকনাফে নতুন জেটি, সেন্ট মার্টিনে ভ্রমণে স্বস্তি পাবে পর্যটকরা
জনপথ কক্সবাজার জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১০, ২০২৬
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠনে আলোচনা সভা
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ১০, ২০২৬
তৃতীয়বারের মতো সংসদ থেকে বিরোধীদলের ‘ওয়াকআউট’
জনপথ বাংলাদেশ রাজনীতি লিড ২ এপ্রিল ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?