চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াজিষপুরে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন অদুদ স্মৃতি সংঘের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে ৬ মার্চ শুক্রবার বিকেলে স্থানীয় অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অদুদ স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হাকিম সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অদুদ স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দীন সিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি অশ্বনী কুমার নাথ, সাবেক সভাপতি কাজী মোহাম্মদ মঈনুদ্দিন ও জানে আলম চৌধুরী, এবং উপদেষ্টা মোহাম্মদ আলী সিকদার।
বক্তব্য রাখেন সমাজসেবক আবুল বশর সিকদার, মোঃ লোকমান চৌধুরী , সাহেদুল আলম চৌধুরী, আবদুস ছবুর সিকদার, ফিরোজ সিকদার, নাসির উদ্দীন সিকদার ও হেলাল সিকদার। আলোচনা সভা শেষে মিলাদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন অদুদিয়া ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোরশেদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি নাসির উদ্দীন, কাজী মারুফ, মনির উদ্দীন সিকদার, কাজী রিদোয়ান, ফরহাদ করিম চৌধুরী, আবির সিকদার, সোহেল সিকদার, ইমতিয়াজ, মুনতাছির আলম, জিসান সিকদার, আল আমিন, তানভীর, জামি, রাফি, মাহেরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


