শফিউল আলম, রাউজান: রাউজান থানা পুলিশের অভিযান অস্ত্র ও গুলি উদ্ধার।
৩০ র্মাচ (সোমবার) রাত ১ টা ৪৫ মিনিটের সময়ে রাউজান উপজেলার ৭নং রাউজান ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুর্ব রাউজান জরিফ আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালন করে পুলিশ। জরিফ আলীর বাড়ির বাসিন্দ্বা মোঃ ইউনুছ প্রকাশ বাচন ড্রাইভারের পুত্র সন্ত্রাসী মোঃ ইউসুফ ইসলাম (৩৬) কে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন।
এসময় আসামী পুলিশের উপস্থিতি টের পেয়ে টিনের বসতঘরের পিছন দিক দিয়ে পালিয়ে যায়। অতঃপর পুলিশ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে আসামীর শয়ন কক্ষ সংযুক্ত রান্না ঘরের মধ্যে লোহার ড্রামের ভিতরে চাউলের মধ্যে বিশেষ কৌশলে রাখা একটি কালো শপিং ব্যাগের ভিতর মোড়ানো অবস্থায় ০১টি দেশীয় তৈরী এলজি ও ০২টি কার্তুজ উদ্ধার করেন পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নির্দেশনায় রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, অস্ত্র ও গুলি উদ্বারের পর এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেন।
রাউজান থানার মামলা নং-১৮, তারিখ-৩০/০৩/২০২৬, পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। পলাতক আসামীর সন্ত্রাসী ইউসুফ ইসলামের বিরুদ্ধে রাউজান থানায় ১টি হত্যা, ১টি অস্ত্র ও ০১টি গুলি করে গুরুতর আহত করার ঘটনাসহ মোট ০৩টি মামলা রয়েছে।


