By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:২৩

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে: চবি উপাচার্য
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে: চবি উপাচার্য
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে: চবি উপাচার্য

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১১ at ১১:৫০ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে। সর্বক্ষেত্রে তাদের উন্নতি ঘটবে। এজন্য কোমলমতি শিক্ষার্থীদের বিজ্ঞান সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। বিজ্ঞানের অন্যতন শাখা হলো জীববিজ্ঞান। শেখার মতো, আবিষ্কার করার মতো জীববিজ্ঞানের অনেক বিষয় রয়েছে। সেসব বিষয়ে শিক্ষার্থীদের জানার চেষ্টা করতে হবে। এজন্য প্রথমে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কে? জীবনের পরতে পরতে আমি কে, এ প্রশ্নের উত্তর খোঁজার মাধ্যমে অনেক অজানা বিষয়ে বেরিয়ে আসবে।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টায় চট্টগ্রাম নগরের সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম আঞ্চলিক জীববিজ্ঞান অলিম্পিয়াড উৎসব ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চবি উপাচার্য। সকাল ৯টা থেকে ১০টায় শিক্ষার্থীরা অলিম্পিয়াডে অংশ নেয়। এরপর আলোচনা পর্ব শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রশ্নোত্তর পর্বে ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞানের চমকপ্রদ প্রশ্ন করেন। এরপর নির্বাচিতদের মাঝে মেডেল প্রদান এবং ফটোসেশান অংশগ্রহণ করেন।

আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, জীববিজ্ঞান অলিম্পিয়াড করার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা এবং বিজ্ঞান শিক্ষায় উদ্ধুদ্ধ করা। মাননীয় উপাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল সম্পর্কে বর্ণনা করেন। মাননীয় উপাচার্য মায়েদের বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার পরামর্শ দেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের অনেক ক্ষেত্রে অসামাজিক করে দিচ্ছে, সম্পর্কে দূরত্ব সৃষ্টি করছে। এটা চলতে দেওয়া যায় না। উপাচার্য বলেন, একজন সন্তানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে একজন মায়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মাননীয় উপাচার্য আয়োজক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডা. সুজাত পাল এবং চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল এন্ড সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের পরিবেশ জীবপ্রযুক্তি বিভাগের প্রভাষক ফাহমিদা বিনতে ওয়ালি স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি ও জীববিজ্ঞান অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি)।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি) ভলান্টিয়ার, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী শিক্ষার্থীসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান শেখার ক্ষেত্রে শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে ব্যবহারিকসহ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশ নিতে হবে।

শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, মেরিন সিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ ডা. সুজাত পাল, চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. লায়লা খালেদা (আঁখি) এবং চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের প্রফেসর ড. এ.এম. মাসুদুল আজাদ চৌধুরী। জীববিজ্ঞান অলিম্পিয়িাড পরীক্ষা পরিচালনা করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিবরান আলম এবং সহযোগিতা করেন চবি জীনপ্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ৩৫ জন শিক্ষার্থী ও ঢাকা থেকে আগত জীববিজ্ঞান অলিম্পিয়াডের প্রতিনিধিবৃন্দ।

জীববিজ্ঞান অলিম্পিয়াডে এবারে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে মন্দীপ রয়, সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে সিদ্ধার্থ দেব ও জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে নবনীতা চৌধুরী। মাননীয় উপাচার্যসহ অতিথিবৃন্দ চ্যাম্পিয়নদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। চট্টগ্রাম আঞ্চলিক পর্যায়ে যারা উত্তীর্ণ হয়েছেন তারা জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। এবারের জীববিজ্ঞান অলিম্পিয়াডে চট্টগ্রামের ১১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন৷

আপনি এটিও পছন্দ করতে পারেন

প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার

রাউজানে ৭৬ লাখ টাকার সরকারী খাস জমি উদ্ধার

কক্সবাজারে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ৯

‘মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না’

টেগ্গড বিজ্ঞানে যে জাতি যত উন্নত হবে সে জাতি ততই সমৃদ্ধ হবে: চবি উপাচার্য

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই
পরবর্তী সংবাদ তরুণদের সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই: অ্যাডভোকেট ইফতেখার মহসিন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

কাপ্তাইয়ে খাবারের খোঁজে লোকালয়ে এসে প্রাণ গেল মায়া হরিণের
রাঙ্গামাটি মে ১০, ২০২৬
নোয়াজিশপুরে সরকারি ঈশা খাঁ দিঘির জলীয় অংশ দখল
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
প্রকাশ্যে ধুমপানের ভিডিও ভাইরাল, কলেজ থেকে শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষা মে ১০, ২০২৬
ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে
শহর থেকে দূরে মে ১০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?