কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে মংখ্যাইচিং মারমা প্রকাশ মাষ্টার(৫০) নামে একব্যাক্তি নিহত হয়েছে রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টায়।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকায়। নিহত মংখ্যাইচিং মারমা চিৎমরম বড় পাড়া এলাকার বাসিন্দা।
এবিষয়ে জানতে চাইলে রাঙামাটি দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) এসএম সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। এবং খোঁজখবর নিচ্ছি। হাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। তিনি জানান, হাতির আক্রমণে একটি মর্মান্তিক নিহতের ঘটনা ঘটেছে৷ তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে। কিন্তু বনের হাতির ওপর কেউ যেন কোনভাবে আক্রমন না করে এজন্য তিনি অনুরোধ জানান। বন্যহাতি দেখলে দ্রুত বনবিভাগকে খবর দিতেও অবগত করেন তিনি।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ জানান, ঘটনার খবর পেয়েছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।


