শফিউল আলম, রাউজান: রাউজান থানার ওসি সাজেদুল ইসলামও এস আই মামুন ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ১৫ এপ্রিল (বুধবার) ভোর ৬টা ১০ মিনিটের সময়ে রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট ঘাটকুল এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ দৌলত (৩৩) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে।
ধৃত সন্ত্রাসী মোহাম্মদ দৌলতের দেওয়া তথ্যমতে তার বসত ঘর তল্লাসী করে স্থানীয়দের সামনে একটি দেশীয় তৈয়ারী এলজি,৩ রাউন্ড ১২ বোরের নীল রংএর কার্তুজ ও ১টি দেশীয় তৈয়ারী ছোরা উদ্বার করে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সন্ত্রাসী মোহাম্মদ দৌলতকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতার করার পর রাউজান থানা এস আই মামুন ভুইয়া বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা রুজু করেন। সন্ত্রাসী মোহাম্মদ দৌলতের বিরুদ্বে আর কোন মামলা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।সন্ত্রাসী মোহাম্মদ দৌলত রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী হাট ঘাটকুল কাসেম আলীর বাড়ীর নুরুল ইসলামের পুত্র ।


