By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১:৪১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার

রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/১৮ at ১:১৩ পূর্বাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

কক্সবাজার প্রতিনিধি, প্রিয় চট্টগ্রাম : নববর্ষ বরণ উপলক্ষে কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী উৎসব জলকেলি বা সাংগ্রাইন উৎসব শুরু হয়েছে। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ১৩৮৮ রাখাইন বর্ষের সূচনা হয়। এর মধ্য দিয়ে পুরনো ১৩৮৭ বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেয় রাখাইন সম্প্রদায়।
তিন দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বৃদ্ধরা নেচে-গেয়ে একে অপরের শরীরে জল ছিটিয়ে আনন্দ উদযাপন করছেন। বাদ্যযন্ত্রের তালে তালে দলবদ্ধভাবে নাচ ও গান পরিবেশন করে বিভিন্ন প্যান্ডেল পরিদর্শন করছেন তারা।
আয়োজকরা জানান, গত বৃহস্পতিবার সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ১৩৮৭ রাখাইন বছরের সমাপ্তি ঘটে। এরপর শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন বছরের সূচনা হয় এবং জলকেলি উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়, যা আগামী রোববার পর্যন্ত চলবে।
কক্সবাজার শহরের পূর্ব-পশ্চিম মাছ বাজার, ফুলবাগ সড়ক, ক্যাং পাড়া, হাঙর পাড়া, টেকপাড়া, বার্মিজ স্কুল রোড, বৌদ্ধ মন্দির সড়ক ও চাউল বাজারসহ বিভিন্ন এলাকায় এবং জেলার মহেশখালী, টেকনাফ, চকরিয়া, রামু, চৌফলদন্ডীসহ অন্তত অর্ধশতাধিক প্যান্ডেলে চলছে এই উৎসব।
রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মংছেন হ্লা রাখাইন বলেন, উৎসব উপলক্ষে সকালে রাখাইন পল্লীগুলো থেকে শোভাযাত্রা সহকারে শিশু-কিশোর, তরুণ-তরুণী ও বৃদ্ধরা বৌদ্ধ বিহারে যান। ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে বিকেলে তারা বাদ্যযন্ত্রসহ দলবদ্ধভাবে জলকেলি উৎসবে অংশ নেন।
তিনি আরও বলেন, রঙিন কাগজ ও ফুল দিয়ে সাজানো প্যান্ডেলগুলোতে তরুণ-তরুণীরা মঙ্গলজল ছিটিয়ে উৎসবে অংশ নিচ্ছেন। তাদের বিশ্বাস, এই মঙ্গলজল পুরনো বছরের সব দুঃখ, ব্যথা ও গ্লানি দূর করে নতুন বছরের শুভ সূচনা ঘটায়।
জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, বাংলাদেশ সব ধর্ম-বর্ণের মানুষের মিলনস্থল। জলকেলি উৎসব তারই একটি সুন্দর উদাহরণ। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আপনি এটিও পছন্দ করতে পারেন

ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল

ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা

‘নিজেকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে’

খুটাখালীতে চোরাবালিতে আটকে শ্রমিকের মৃত্যু

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তিন জাহাজে এলো ১ লাখ ৮ হাজার টন ডিজেল
পরবর্তী সংবাদ কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে: প্রধানমন্ত্রী
লিড এপ্রিল ১৮, ২০২৬
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
লিড ৩ এপ্রিল ১৮, ২০২৬
কর্ণফুলী নদীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু অবমুক্ত করল প্রশাসন
আমাদের চট্টগ্রাম এপ্রিল ১৮, ২০২৬
রাখাইন সম্প্রদায়ের জলকেলি উৎসব শুরু
কক্সবাজার এপ্রিল ১৮, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?