ফাতিমা ফালগুনী, প্রিয় চট্টগ্রাম : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি পরিস্থিতির প্রভাবের মধ্যেও গতকাল ও আজ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে। তবে কিছু কিছু ফ্লাইট ধারাবাহিকভাবে বাতিল হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, গত দুই দিনে বিভিন্ন এয়ারলাইন্সের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে— বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট। ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট। এয়ার আরাবিয়ার শারজাহ রুটের ২টি এরাইভাল ও ২টি ডিপার্চার ফ্লাইট। এছাড়া সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ১টি এরাইভাল এবং মাস্কাটগামী ১টি ডিপার্চার ফ্লাইটও বাতিল হয়েছে।
অন্যদিকে গতদুই দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আগত মোট ১২টি এরাইভাল ফ্লাইট এবং ১১টি ডিপার্চার ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট সূচি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট চলাচল আংশিক স্বাভাবিক
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


