By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
জনপথজাতীয়বাংলাদেশলিড

যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৭ at ৫:৫৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের চাঁচড়া এলাকার হরিণার বিলে তিনি হাসপাতাল প্রকল্পের ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত তরিকুল ইসলামের সহধর্মিণী অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই হাসপাতাল ভবন নির্মাণ করা হচ্ছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বলেন, সরকারের লক্ষ্য দ্রুত জনগণের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। পাশাপাশি মানুষকে অসুস্থতা থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর ওপরও তিনি জোর দেন।

তিনি আরও বলেন, একটি সুস্থ জাতি ছাড়া দেশের অগ্রগতি সম্ভব নয়। তাই জনগণ সুস্থ না থাকলে উন্নয়ন ব্যাহত হবে।

প্রধানমন্ত্রী জনগণের সহযোগিতা কামনা করে বলেন, সবাই একসঙ্গে কাজ করলে স্বাস্থ্যসেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

যশোর মেডিকেল কলেজ প্রথমে ২০০৬ সালে ২৫০ শয্যার হাসপাতালসহ অনুমোদন পায়। পরবর্তীতে নানা ধাপে এর কার্যক্রম এগোতে থাকলেও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ থমকে যায়। পরে ২০১০-১১ শিক্ষাবর্ষে অস্থায়ীভাবে ভর্তি কার্যক্রম শুরু হয় যশোর জেনারেল হাসপাতাল থেকে।

২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতাল নির্মাণ হয়নি। দীর্ঘ আন্দোলনের পর ২০২৩ সালে প্রকল্পটি একনেকে ৫০০ শয্যার হাসপাতাল হিসেবে অনুমোদন পায় এবং ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়।

বর্তমান সরকারের সময় প্রকল্পটির নির্মাণকাজে গতি এসেছে বলে জানানো হয়।

আপনি এটিও পছন্দ করতে পারেন

পদ্মায় জেলের বড়শিতে উঠে আসল কুমির

টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ

চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে মৃত হাতির শুঁড় ও পায়ের মাংস কেটে নিল দুর্বৃত্তরা

টেগ্গড যশোরে ৫০০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ চকরিয়ায় ৩৪ হাজার ইয়াবা নিয়ে বাস চালকসহ আটক ২
পরবর্তী সংবাদ নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটে জিতল বাংলাদেশ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

পদ্মায় জেলের বড়শিতে উঠে আসল কুমির
জনপথ জাতীয় প্রাণ-প্রকৃতি এপ্রিল ২৭, ২০২৬
টেকনাফে নৌবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল ইয়াবা জব্দ
আইন আদালত কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৭, ২০২৬
চবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের বিদায়ী শিক্ষকদের মিলনমেলা ও সংবর্ধনা
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সিন্ডিকেট সভা অনুষ্ঠিত
আমাদের চট্টগ্রাম জনপথ শিক্ষা এপ্রিল ২৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?