By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বুধবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ চাকমা যুবক
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > কক্সবাজার > নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ চাকমা যুবক
কক্সবাজারজনপথজেলা উপজেলাশহর থেকে দূরে

নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ চাকমা যুবক

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৪/২৯ at ৬:১১ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

জিয়াবুল হক: কক্সবাজারের টেকনাফে নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে সা মং চিং চাকমা (৪০) নামে এক আদিবাসী ব্যক্তি গত ৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত বুধবার (২২ এপ্রিল) সকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া এলাকার নাফনদী সীমান্তে এই নিখোঁজের ঘটনা ঘটে।

পরিবারের দাবি, মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী তাকে ধরে নিয়ে গিয়ে থাকতে পারে। নিখোঁজ সা মুং চিং চাকমা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বা ঘোনার উগবা চাকমার ছেলে।

নিখোঁজ সা মুং চিং চাকমার স্ত্রী চামমি ইয়াউ চাকমা বলেন, আমার স্বামী সা মং চিং চাকমা তার আত্মীয় ইবা চিং চাকমাকে সঙ্গে নিয়ে গত বুধবার (২২ এপ্রিল) সকালে নাফনদীর উলুবনিয়া ও পালংখালি সীমান্ত এলাকায় কাঁকড়া ধরতে যান। পরে ইবা চিং চাকমা ফিরে এলেও আমার স্বামী আর বাড়িতে ফেরত আসেনি।
তিনি বলেন, স্বামী বাড়িতে না ফেরায় আমরা নাফনদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তিনি দাবি করেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন হোয়াইক্যংয়ের উলুবনিয়া ও পালংখালি সীমান্তের ওপারে মিয়ানমারের কোনো বিদ্রোহী গোষ্ঠী তাকে আটক করে নিয়ে গেছে।

চামমি ইয়াউ বলেন, আমার স্বামীই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনকারী। আমাদের চার সন্তান এক ছেলে ও তিন মেয়ে। বড় মেয়েটি অষ্টম শ্রেণিতে পড়ে, আর ছেলেটি এখনো ছোট। এখন আমি কীভাবে সংসার চালাব, সন্তানদের পড়াশোনার খরচ কীভাবে জোগাড় করব তা বুঝতে পারছি না। আমি আমার স্বামীকে জীবিত অথবা মৃত, যেভাবেই হোক ফিরে পেতে চাই।

হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনার বাসিন্দা আদিবাসী নেতা আলো চাকমা বলেন, কাঁকড়া শিকার করতে গিয়ে নিখোঁজ সা মং চিং চাকমা অত্যন্ত অসহায় ও দরিদ্র একজন মানুষ। তিনি কাঁকড়া ধরে কোনোমতে তার পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যদের আহাজারি ও কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।

তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেভাবেই হোক নিখোঁজ সা মং চিং চাকমাকে দ্রুত উদ্ধার করা হোক।

তিনি আরও বলেন, সা মং চিং চাকমার নিখোঁজের বিষয়টি উখিয়া ও টেকনাফ থানায় লিখিতভাবে জানানো হয়েছে।
এব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, সা মং চিং চাকমা নামে এক আদিবাসী ব্যক্তি নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি গুরুত্বসহকারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

‘শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব সবার জন্য অনুস্মরনীয় দৃষ্টান্ত’

ওয়ার্ক-শো’র সময় এসেছে, টকশো নয়: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

অতিবৃষ্টির কারণে কর্ণফুলীতে দেয়াল ধসে নারীর মৃত্যু

চবির ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীর স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন বন্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

টেগ্গড নাফনদীতে কাঁকড়া ধরতে গিয়ে ৯ দিন ধরে নিখোঁজ চাকমা যুবক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ৭ম পিইউডিএস গেটওয়ে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
পরবর্তী সংবাদ চবির ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে প্রাথমিকভাবে ভর্তিকৃত শিক্ষার্থীর স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন বন্ধ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন
আমাদের চট্টগ্রাম জনপথ স্বাস্থ‍্য এপ্রিল ২৯, ২০২৬
‘শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব সবার জন্য অনুস্মরনীয় দৃষ্টান্ত’
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে শিক্ষা এপ্রিল ২৯, ২০২৬
ওয়ার্ক-শো’র সময় এসেছে, টকশো নয়: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ এপ্রিল ২৯, ২০২৬
অতিবৃষ্টির কারণে কর্ণফুলীতে দেয়াল ধসে নারীর মৃত্যু
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ২৯, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?