By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৬:৩৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ শিক্ষার্থীদের নৈতিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > শিক্ষার্থীদের নৈতিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রামজনপথলিডশিক্ষা

শিক্ষার্থীদের নৈতিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৫/১৪ at ৫:৫৪ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হতে হবে। কারণ ভবিষ্যতে একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় নির্ধারণ করবে তার মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে চকবাজারস্থ কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় আয়োজিত “বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন নাজমা বিনতে আমিন, (সিনিয়র সহকারী সচিব), শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা, (উপ-সচিব), প্রধান শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যতই মেধাবী হও না কেন, সকালের নাস্তা ছাড়া স্কুলে আসলে তোমাদের মস্তিষ্ক ঠিকভাবে পাঠ ধারণ করতে পারবে না।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়ে বলেন, প্রতিদিনের খাদ্যতালিকায় ডিম, দুধ, কলাসহ সুষম খাদ্য রাখা প্রয়োজন। ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—রোগে আক্রান্ত হওয়ার আগে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি করোনাকালীন স্বাস্থ্য সচেতনতার বিষয়ও স্মরণ করেন।

মেয়র আরও বলেন, সমাজে একসময় এমন মানুষ ছিলেন যারা শিক্ষার্থীদের খোঁজখবর নিতেন, স্কুলে যাওয়া-আসার সময় তাদের পড়াশোনা ও খাবারের বিষয়ে জিজ্ঞাসা করতেন। বর্তমানে সেই সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাওয়ায় সমাজে অনৈতিকতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। তিনি অভিভাবক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে শিক্ষার্থীদের নৈতিক বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।

নগর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, “যত্রতত্র ময়লা ফেললে তা নালা-খাল ভরাট করে জলাবদ্ধতার সৃষ্টি করে। প্লাস্টিক বোতলে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয়, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ায়।” তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার এবং বাসা থেকেও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খাল সংস্কার, নালা পরিষ্কার ও অবকাঠামোগত উন্নয়ন কাজ চলমান রয়েছে। তবে নাগরিক সচেতনতা ছাড়া এসব উদ্যোগের সুফল পুরোপুরি পাওয়া সম্ভব নয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, “তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ মেয়র হবে, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিজ্ঞানী বা নোবেলজয়ী হবে। তবে সবার আগে মানুষের মতো মানুষ হতে হবে।”

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

উখিয়ায় মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

চবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রী) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কর্ণফুলীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস

ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

রাঙ্গামাটিতে ভারতে পাচারকালে ৩১৫ কেজি রসুন জব্দ

টেগ্গড শিক্ষার্থীদের নৈতিক ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ রাঙ্গামাটিতে ভারতে পাচারকালে ৩১৫ কেজি রসুন জব্দ
পরবর্তী সংবাদ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

উখিয়ায় মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজার জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
চবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্রী) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আমাদের চট্টগ্রাম খেলা জনপথ শিক্ষা মে ১৪, ২০২৬
কর্ণফুলীতে অবৈধ কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস
আইন আদালত জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ১৪, ২০২৬
ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি
জনপথ জাতীয় বাংলাদেশ লিড মে ১৪, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?