By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | রাত ১১:০৭

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ‘‘নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শুধু পরিবার নয়, পুরো দেশই লাভবান হবে’’
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > জনপথ > ‘‘নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শুধু পরিবার নয়, পুরো দেশই লাভবান হবে’’
জনপথজাতীয়বাংলাদেশলিড ৩

‘‘নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শুধু পরিবার নয়, পুরো দেশই লাভবান হবে’’

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/০১ at ১:০২ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

দেশের দুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পর তা বিদেশে রফতানির লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, দেশের চাহিদা পূরণে দুধ উৎপাদন আরও বাড়াতে হবে। বর্তমানে কিছু দুগ্ধজাত পণ্য আমদানি করতে হলেও ভবিষ্যতে এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে রফতানিকারক দেশে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করবে।

সোমবার (১ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) থ্রিডি সেমিনার হলে ‘বিশ্ব দুগ্ধ দিবস’ উপলক্ষে এতিম শিশুদের দুধ পান করানো, র‌্যালি শেষে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন খাতে নারীদের অংশগ্রহণ দিন দিন বাড়ছে, যা সমাজের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। বিশেষ করে দুগ্ধ খামার ও প্রাণিসম্পদ খাতে নারীদের সক্রিয় অংশগ্রহণ তাকে আশাবাদী করে তুলেছে। নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শুধু পরিবার নয়, পুরো দেশই লাভবান হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, একজন নারী একটি পরিবারের কেন্দ্রবিন্দু। সন্তানদের লালন-পালন থেকে শুরু করে পারিবারিক ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেন। ফলে নারীদের আর্থিকভাবে সক্ষম করে তোলা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। নারীরা শক্তিশালী হলে দেশও অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে।

নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে টুকু বলেন, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর মাধ্যমে নারীদের শিক্ষা ও ক্ষমতায়নের পথ আরও সুগম হয়েছিল। এর ইতিবাচক প্রভাব আজ দেশের বিভিন্ন খাতে নারীদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে দৃশ্যমান হচ্ছে।

দুগ্ধ খাতে নারীদের সম্পৃক্ততা আরও বাড়াতে প্রশিক্ষণ ও সহায়তার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, যারা খামার গড়ে তুলেছেন এবং উদ্যোক্তা হিসেবে কাজ করছেন, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, একসময় ‘মাছে-ভাতে বাঙালি’ ছিল একটি বহুল প্রচলিত স্লোগান। কিন্তু এখন প্রয়োজন নতুন প্রজন্মকে পুষ্টিকর খাদ্যের মাধ্যমে গড়ে তোলা। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে দুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের প্রতিটি মানুষের জন্য নিরাপদ ও পুষ্টিকর দুধ নিশ্চিত করা জরুরি।

সালাউদ্দিন টুকু বলেন, বর্তমানে দেশের চাহিদা অনুযায়ী দুধ উৎপাদনে কিছুটা ঘাটতি রয়েছে। এই ঘাটতি পূরণ করে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে। এরপর বিদেশে রপ্তানির সুযোগ তৈরি করতে হবে। কারণ এখনও বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। উৎপাদন বৃদ্ধি করতে পারলে একদিকে যেমন আমদানি ব্যয় কমবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন ক্ষেত্র তৈরি হবে।

তিনি আরও বলেন, দুধ উৎপাদন বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং খামারিদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অধিদফতর, মাঠপর্যায়ের কর্মকর্তা এবং খামারিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।

টুকু আরও বলেন, সবকিছুই একটি টিমওয়ার্ক। দলগতভাবে কাজ করতে পারলে সফলতা অর্জন করা সহজ হয়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গাফিলতি করা যাবে না। কারণ দেশটি সবার এবং দেশের উন্নয়নের দায়িত্বও সবার।

তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ রেখে যেতে হবে। দেশের শিশু-কিশোরদের পুষ্টি নিশ্চিত করা গেলে তারা আরও মেধাবী, দক্ষ ও কর্মক্ষম নাগরিক হিসেবে গড়ে উঠবে। বিদেশে গিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে সুনাম অর্জন করছে, দেশে থেকেও একইভাবে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা সম্ভব।

আপনি এটিও পছন্দ করতে পারেন

শহীদ জিয়া স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অনন্য ভূমিকা পালন করেছেন

সমুদ্র থেকে উঠে এল রহস্যময় ডিভাইস

প্রচন্ড তাপদাহ: পথচারী-শ্রমজীবীদের তৃষ্ণা নিবারণে নাজিরহাটে হক কমিটির শরবত বিতরণ

দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর: সাঈদ আল নোমান এমপি

রাউজানে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

টেগ্গড ‘‘নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শুধু পরিবার নয়, পুরো দেশই লাভবান হবে’’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফটিকছড়িতে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু, বাসে আগুন দিলেন ক্ষুদ্ধ জনতা
পরবর্তী সংবাদ পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

শহীদ জিয়া স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে অনন্য ভূমিকা পালন করেছেন
জনপথ জেলা উপজেলা রাজনীতি শহর থেকে দূরে জুন ১, ২০২৬
সমুদ্র থেকে উঠে এল রহস্যময় ডিভাইস
জনপথ জাতীয় বাংলাদেশ লিড জুন ১, ২০২৬
প্রচন্ড তাপদাহ: পথচারী-শ্রমজীবীদের তৃষ্ণা নিবারণে নাজিরহাটে হক কমিটির শরবত বিতরণ
জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে জুন ১, ২০২৬
দ্রুততম সময়ে সকল ধর্ষণের বিচার সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর: সাঈদ আল নোমান এমপি
আমাদের চট্টগ্রাম জনপথ প্রতিষ্ঠান ও সংগঠন রাজনীতি জুন ১, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?