By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | গ্রীষ্মকাল | রাত ১০:৫১

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার
আমাদের চট্টগ্রামজনপথশিক্ষা

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ বিষয়ক সেমিনার

নিউজ চট্টগ্রাম
সর্বশেষ আপডেটঃ ২০২৬/০৬/১৩ at ৭:৫৬ অপরাহ্ণ
নিউজ চট্টগ্রাম
শেয়ার
সময় লাগবে 2 মিনিট
শেয়ার

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের যৌথ উদ্যোগে ‘স্মার্ট পিভি সিস্টেম ডিজাইন ও সম্ভাব্যতা বিশ্লেষণ’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুন, শনিবার, প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির।

ইইই বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা আলমের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন মুন্নার সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, টেকসই উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সৌরশক্তির কার্যকর প্রয়োগ দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণমূলক আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মূল প্রবন্ধে সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক স্মার্ট পিভি সিস্টেম ডিজাইনের মৌলিক ধারণা, সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্যতা মূল্যায়নের পদ্ধতি, নবায়নযোগ্য জ্বালানি খাতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যুৎ খাতের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি অংশগ্রহণকারীদের হাতে-কলমে সৌরবিদ্যুৎ ব্যবস্থার নকশা (সোলার সিস্টেম ডিজাইন) প্রণয়নের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক দিক তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক সামিনা আলম বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক দক্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নিজেদের যোগ্য করে তুলতে পারবে। এ ধরনের কর্মমুখী সেমিনার ও প্রশিক্ষণ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, ইইই বিভাগের সহকারী অধ্যাপক রাহুল চৌধুরী এবং সহকারী অধ্যাপক সরিৎ ধর। তাঁরা নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির ব্যবহার, গবেষণার সুযোগ এবং শিল্পখাতে এর ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক কল্লোল দে, প্রভাষক সোমেন দত্ত, সেকশন অফিসার মো. শাহেদ, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি ইফতেখার চৌধুরী এবং আইইইই পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটির সাধারণ সম্পাদক সুষ্ময় বড়ুয়া।

সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের স্মার্ট পিভি সিস্টেম ডিজাইনের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র (সার্টিফিকেট) প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আইইইই সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

আল হিকমাহ মানব কল্যাণ সুফীজম মেধা বৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, লোভ করিনি: স্বাস্থ্যমন্ত্রী

যারা ফাঁসির মঞ্চকে জীবনের চেয়ে তুচ্ছ মনে করে, তাদের জেলের ভয় না দেখাতে জামায়াত আমীরের আহ্বান

রাউজানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ফিরে দেখা: আজ কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর, এখনও ঝুঁকিতে রয়েছে বহু পরিবার

টেগ্গড প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অবস্থিত আমেরিকান কর্নার পরিদর্শনে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ ফিরে দেখা: আজ কাপ্তাইয়ে ভয়াবহ পাহাড় ধসের ৯ বছর, এখনও ঝুঁকিতে রয়েছে বহু পরিবার
পরবর্তী সংবাদ রাউজানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

আল হিকমাহ মানব কল্যাণ সুফীজম মেধা বৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে শিক্ষা জুন ১৩, ২০২৬
আয়াতুল্লাহ আলী খামেনির দাফন ৯ জুলাই
বিদেশ দেশে দেশে জুন ১৩, ২০২৬
আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, লোভ করিনি: স্বাস্থ্যমন্ত্রী
জনপথ জাতীয় বাংলাদেশ লিড ৩ স্বাস্থ‍্য জুন ১৩, ২০২৬
যারা ফাঁসির মঞ্চকে জীবনের চেয়ে তুচ্ছ মনে করে, তাদের জেলের ভয় না দেখাতে জামায়াত আমীরের আহ্বান
আমাদের চট্টগ্রাম জনপথ জাতীয় বাংলাদেশ রাজনীতি লিড ২ জুন ১৩, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?