নিজস্ব প্রতিবেদক: আল হিকমাহ মানব কল্যাণ সুফীজম মেধা বৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেল ৩টায় ফতেয়াবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফয়সাল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলী আরশাদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কর্মকর্তা ও হিলসাইড স্কুলের প্রধান শিক্ষক আবু তাহের, ঢাকা বিমানবন্দরের কর্মকর্তা হারুনুর রশীদ এবং অনুষ্ঠানের আয়োজক মাওলানা শাহাদাৎ হোসেন।
অনুষ্ঠানে হাটহাজারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ বৃত্তিপ্রাপ্ত ক্ষুদে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


