By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সকাল ৭:২২

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ ভরা আমন মৌসুমে আরেক দফা বেড়েছে চালের দাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > ভরা আমন মৌসুমে আরেক দফা বেড়েছে চালের দাম
আমাদের চট্টগ্রাম

ভরা আমন মৌসুমে আরেক দফা বেড়েছে চালের দাম

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২১/১২/০৪ at ১২:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 4 মিনিট
শেয়ার

চট্টগ্রামে ভরা আমন মৌসুমে আরেক দফা বেড়েছে চালের দাম। প্রতি বস্তা চালের দাম ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়ল। একই সঙ্গে বেড়েছে ধানের দামও। মোটা ও সর সব ধরনের চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। যুগান্তর

আড়তদাররা বলছেন, মূলত দুই কারণে চালের দাম বাড়ছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে নভেম্বর মাসের মাঝামাঝি এক দফা চালের দাম বাড়ে। সরকার মিলারদের কাছ থেকে চাল কিনে নিচ্ছে। ফলে আমনের ভরা মৌসুমে চালের দাম কমার কথা থাকলেও এখন ঊর্ধ্বমুখী।

পাহাড়তলী ও খাতুনগঞ্জের চালের আড়তদাররা জানান, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে জিরাশাইল সিদ্ধ, নাজিরশাইল সিদ্ধ, স্বর্ণা সিদ্ধ, পাইজাম সিদ্ধ, মিনিকেট সিদ্ধ, মিনিকেট আতপ, কাটারিভোগ সিদ্ধ, কাটারিভোগ আতপ, বেতি আতপ ও মোটা সিদ্ধের দাম বস্তায় সর্বোচ্চ ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে পরিবহণ ভাড়ার পাশাপাশি বর্তমানে ধানের দামও বেড়েছে। ফলে চালের বাজার বেশ চড়া। কৃষকের ঘরে এখন আমন ধান ওঠা শুরু হয়েছে। দাম যেহেতু কিছুটা বেশি, তাই কৃষকরা যে যার অবস্থান থেকে কিছু ধান বাড়তি দামে বিক্রির আশায় ধরে রেখেছেন। এ কারণে বাজারে চালের এক ধরনের সংকটও রয়েছে।

গত এক সপ্তাহে জিরাশাইল সিদ্ধ চাল বস্তাপ্রতি বিক্রি হয়েছে দুই হাজার ৮৫০ টাকা। এখন ১০০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৯৫০ টাকায়। এ ছাড়া মিনিকেট সিদ্ধ ১৫০ টাকা বেড়ে দুই হাজার ৬৫০ টাকা, পাইজাম সিদ্ধ বস্তায় ৫০ টাকা বেড়ে দুই হাজার ৩৫০ টাকা, কাটারিভোগ সিদ্ধ ২০০ টাকা বেড়ে তিন হাজার ২০০ টাকা, কাটারিভোগ আতপ বস্তাপ্রতি ৩০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিন হাজার ৩০০ টাকা, মিনিকেট আতপ ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুই হাজার ৫০০ টাকা এবং পাইজাম আতপ বিক্রি হচ্ছে দুই হাজার ৩৫০ টাকা। অন্য দিকে অপরিবর্তিত আছে স্বর্ণা সিদ্ধ, বেতি আতপ ও মোটা সিদ্ধ চালের দাম। বর্তমানে বেতি আতপ বিক্রি হচ্ছে দুই হাজার ২৫০ টাকা, মোটা সিদ্ধ চাল এক হাজার ৮৫০ টাকা এবং স্বর্ণা সিদ্ধ বিক্রি হচ্ছে দুই হাজার ১০০ টাকায়।

চালের আড়তদাররা বলছেন, কৃষকের ঘরে নতুন ধান অথচ এখন বাজার চড়া। কয়েক বছর আগেও মনপ্রতি ধানের গড় মূল্য ছিল ৫০০ থেকে ৬০০ টাকা। বর্তমানে সেটি হাজার পেরিয়ে গেছে। বাজারে আগে নতুন ধানের একটা প্রভাব থাকত। উত্তরাঞ্চলের মোকামগুলোতে ধান বিক্রি হচ্ছে মনপ্রতি এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ টাকা। এ ছাড়া সরকার কিনছে মোটা ধান। এর প্রভাবে ধান চালের বাজার আর নিয়ন্ত্রণে থাকছে না।

চট্টগ্রাম খাদ্য বিভাগ আট জেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৪৮ হাজার ১৬৪ টন। জেলার মধ্যে কক্সবাজার জেলায় সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৭৯৭ টন, বি-বাড়িয়া জেলায় ১৪ হাজার ২৪০ টন, নোয়াখালী জেলায় আট হাজার ৩৫৬ টন, ফেনী জেলায় ২ হাজার ৩৮৪ টন, কুমিল্লা জেলায় ১০ হাজার ৩০৪, চাঁদপুর জেলায় দুই হাজার ৩২০ টন ও লক্ষ্মীপুর জেলায় তিন হাজার ৬০১ টন।

চট্টগ্রাম জেলায় সিদ্ধ চাল সংগ্রহ করা হচ্ছে শুধু সীতাকুন্ড, ফটিকছড়ি ও পটিয়া উপজেলা থেকে পাঁচ হাজার ১৬২ টন। এসব উপজেলার মধ্যে সীতাকুন্ড থেকে এক হাজার ৭৯৮ টন, ফকিছড়ি থেকে দুই হাজার ৫২০ টন ও পটিয়া থেকে ৮৪৪ টন।

চাক্তাইয়ের আড়তদার সাইফুল ইসলাম বলেন, নানা কারণে বাড়ছে চালের দাম। পরিবহন খরচ বেড়েছে ৩০ শতাংশের বেশি। সরকার এখন মাঠ পর্যায় থেকে ধান-চাল কিনছে। এ ছাড়া ধানের দাম বেশি হওয়ায় অনেক প্রান্তিক কৃষক ধান বিক্রি করছেন না। এর ফলে ধানের দাম বেশি। আর ধানের দাম বেশি হওয়ায় চালের দাম বাড়ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

বিচারব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত

জলাবদ্ধতা, ডেঙ্গু ও অবৈধ দখলমুক্ত চট্টগ্রাম গড়তে সমন্বিত অভিযান জোরদার করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

‘‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করা হচ্ছে, ভবিষ্যতেও অব্যাহত থাকবে’’

এনসিটি টার্মিনাল বিদেশীদের হাতে তুলে দেওয়া যাবে না: এস এম লুৎফর রহমান

নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে: মেয়র ডা. শাহাদাত

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সারা দেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে
পরবর্তী সংবাদ পুলিশ কনস্টেবল মনিরুল ৪৯ টি পুরস্কার পেয়েছেন, পননি কোন শাস্তি

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিচারব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত
আইন আদালত আমাদের চট্টগ্রাম জনপথ নির্বাচিত খবর/ লেখা লিড জুন ৭, ২০২৬
জলাবদ্ধতা, ডেঙ্গু ও অবৈধ দখলমুক্ত চট্টগ্রাম গড়তে সমন্বিত অভিযান জোরদার করা হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন
আমাদের চট্টগ্রাম জনপথ জুন ৭, ২০২৬
জোরারগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের ৪ নেতাকর্মী সহ আটক ৬
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
রাউজানে অস্বচ্ছল পরিবারকে ঢেউটিন দিলেন আলী সুমন
জনপথ জেলা উপজেলা ভালো খবর শহর থেকে দূরে জুন ৭, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?