By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শনিবার | বর্ষাকাল | সকাল ১১:৩৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ দায়িত্বের বাইরে দায়িত্ববোধে প্রশংসিত তারা
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > দায়িত্বের বাইরে দায়িত্ববোধে প্রশংসিত তারা
আমাদের চট্টগ্রাম

দায়িত্বের বাইরে দায়িত্ববোধে প্রশংসিত তারা

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০১/০৭ at ৫:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের সদস্যরা। এর বাইরে গিয়ে সড়কপথে বিপদে পড়া মানুষের পাশে থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছেন তারা।

ঘটনাস্থলে ছিনতাইকারী ধরে মোবাইল-ব্যাগ উদ্ধারের ঘটনার দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রাফিক পুলিশ পরিবারের সদস্যরা। গত ৩১ ডিসেম্বর নগরের কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর দুই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছিলেন দায়িত্বরত ট্রাফিক পুলিশ দক্ষিণ বিভাগের সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী।

তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের বিদেশি দুই শিক্ষার্থী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফলমন্ডি এলাকায় তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাই করার সময় তারা চিৎকার দেন। তৎক্ষণাৎ চিৎকার শুনে এগিয়ে যাই। ধাওয়া দিয়ে ছিনতাইকারীকে আটক করি।

গত ২১ ডিসেম্বর নগরের মুরাদপুর মোড়ে এক নারীর কাছ থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীকে আটক করেছিলেন ট্রাফিক পুলিশ উত্তর বিভাগের ইন্সপেক্টর ইস্রাফিল মজুমদার। তিনি বলেন, রাস্তায় দায়িত্ব পালন করার সময় নানা ধরনের ঘটনা ঘটে এবং অভিযোগ পাওয়া যায়। জনগণের নিরাপত্তা বিধান করা আমাদের কাজের অংশ।

গত ১৬ নভেম্বর নগরের ইপিজেড মোড়ে পুলিশ বক্সের সামনে একজন পোশাককর্মী কাজ শেষে বাসায় ফেরার সময় হাত থেকে মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড় দেয় ছিনতাইকারী। এ সময় পোশাককর্মী চিৎকার করেন। চিৎকার শুনে ইপিজেড মোড়ে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট জহিরুল ইসলাম ধাওয়া করে ওই ছিনতাইকারীকে ধরে ফেলেন। এরপর তার কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে ফিরিয়ে দেন। তিনি নগর ট্রাফিক পুলিশের বন্দর বিভাগে কর্মরত।

সার্জেন্ট জহিরুল ইসলাম বলেন, আমাদের মূল কাজ যানবাহন নিয়ে। সামনে কোনও অপরাধের ঘটনা ঘটলে চুপ থাকতে পারি না। মানবিক দিক বিবেচনায় আমরা কাজগুলো করে থাকি। অনেক সময়ে ছিনতাইকারীদের ছুরি-চাকু থাকে, তবুও জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীদের আটক করার চেষ্টা করি।

শুধু এ তিনটি ঘটনা নয়, নগরে প্রায়সময় সড়কে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধ দমনে ভূমিকা রাখছেন পুলিশের ট্রাফিক বিভাগের সদস্যরা। এর আগে জিইসি মোড়ে ছিনতাইকারীকে আটকে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য টিআই (পাঁচলাইশ) মো. মঞ্জুর হোসেন, এটিএসআই আলমগীর হোসেন ও প্রকাশ দাশকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

সিএমপি’র ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জয়নুল আবেদীন বলেন, মোবাইল ছিনিয়ে নিয়ে গেলে ছিনতাইকারীকে আটক করা আমাদের নাগরিক দায়িত্ববোধের মধ্যে পড়ে। কিন্তু ট্রাফিকের রুটিন দায়িত্বের মধ্যে পড়ে না। তবে পুলিশের কোনও কর্মকর্তাই আবার দায়িত্ব এড়াতে পারেন না। বিপদে-আপদে মানুষের সহায়তায় পুলিশ সদস্যরা এগিয়ে আসছে। আমরা রাস্তায় থাকি, জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াই।

সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, পুলিশ সদস্যদের সামনে কোনও অপরাধ সংগঠিত হলে দমনের সর্বাত্মক চেষ্টা করা আমাদের সরকারি দায়িত্ব। যারা সাহসিকতার পরিচয় দিচ্ছেন, তাদের অনুপ্রেরণা দিচ্ছি, পুরস্কৃত করা হচ্ছে।

আপনি এটিও পছন্দ করতে পারেন

চবিতে পদার্থবিদ্যা বিভাগের নবীন বরণ, সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের বিদায় ও দোয়া অনুষ্ঠান

৫ লাখ ৬৪ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

চান্দগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি এইচকেজিথ্রি রাইফেল উদ্ধার

কর্ণফুলীতে সয়াবিন ও সরিষা দানাসহ দুই চোরাকারবারি আটক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পরবর্তী সংবাদ ২৭ দফা বিএনপির আন্দোলনের একটি অংশ
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

বিশ্বকাপে ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
খেলা জুন ২৭, ২০২৬
স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বাদ উরুগুয়ে
খেলা জুন ২৭, ২০২৬
দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
খেলা জুন ২৭, ২০২৬
খাগড়াছড়িতে ৬ মামলার আসামি ইউপিডিএফ সদস্য গুলিবিদ্ধ
খাগড়াছড়ি জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে জুন ২৬, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?