By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

বৃহস্পতিবার | গ্রীষ্মকাল | বিকাল ৩:০৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ মানবিকতাবোধে পূর্ণ রবীন্দ্র সাহিত্য: এ.টি.এম পেয়ারুল ইসলাম
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > মানবিকতাবোধে পূর্ণ রবীন্দ্র সাহিত্য: এ.টি.এম পেয়ারুল ইসলাম
আমাদের চট্টগ্রাম

মানবিকতাবোধে পূর্ণ রবীন্দ্র সাহিত্য: এ.টি.এম পেয়ারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০২/২৪ at ৫:৪৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

রবীন্দ্রনাথের গান, কবিতা, সাহিত্য, উপন্যাস ও ছোট গল্পে মানবিক বোধের বিষয়টি উঠে এসেছে। আমাদের তাঁর গানের চর্চার পাশাপাশি মানবিক বোধের চর্চা চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পিয়ারুল ইসলাম। তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যকে রবীন্দ্রনাথ পৌঁছে দিয়েছেন বিকাশের চূড়ান্ত সোপানে। উর্বর করেছেন চিত্রকলাকে আধুনিকতার ধারণা দিয়ে। নোবেল পুরস্কারের অর্থ দিয়ে তিনি এ দেশে শাহজাদপুরের দরিদ্র কৃষকদের ঋণ দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠা করেন কৃষি ব্যাংক। গড়ে তোলেন শান্তিনিকেতন। বঙ্গভঙ্গের প্রতিবাদে রাজপথে নেমে আসেন তিনি। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকা-ের প্রতিবাদে ব্রিটিশ সরকারের দনাইটহুডদ উপাধি ত্যাগ করেন। এভাবে বার বার সাধারণ মানুষের সঙ্গে একাত্মতার ঘোষণা দিয়েছেন সমাজসচেতন রবীন্দ্রনাথ। তিনি একমাত্র গীতিকবি যার রচিত ভিন্ন ভিন্ন সঙ্গীত ভিন্ন দুটি দেশে জাতীয় সঙ্গীত হিসেবে গীত হয়। তাঁর রচিত আমার সোনার বাংলা’ আমাদের জাতীয় সঙ্গীত। তিনি বলেন, জাতীয় সঙ্গীতের চর্চার মধ্য দিয়ে সকলের মাঝে দেশপ্রেম জাগিয়ে তুলতে হবে।

“বঙ্গবন্ধুর অনুঘটকে যে ভাষা আন্দোলন তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পরেছিল সেই অনুঘটক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভাষার মাসে নির্বাসিত হয়ে যায় যা অত্যন্ত বেদনাদায়ক। ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদানকে তরুণ প্রজন্মের মাঝে তুলে ধরার উদ্যোগ নেয়ার এখনই সময়। আমাদেরকে তরুণদের চেনাতে হবে বলে বঙ্গবন্ধুর পথ, অবদান ও আদর্শ।”

তিনি রবীন্দ্র চর্চার মধ্য দিয়ে নিজেকে বিশ্বমানের মানুষ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আজ শুক্রবার বিকেলে অমর একুশে বইমেলা মঞ্চে রবীন্দ্র উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দিন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ রীতা দত্ত ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন বই মেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। উপস্থিত ছিলে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও সাংবাদিক শুকলাল দাশ।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ রীতা দত্ত বলেন, আমরা এখনো রবীন্দ্রনাথকে আবিষ্কার করে শেষ করতে পারিনি, তাঁকে গ্রহণ করে শেষ করতে পারিনি। মানুষের উৎকর্ষের যে শিকড়, সেই শিকড় থেকে তিনি কথা বলেছেন। সেখানে পৌঁছাতে কতো সময় লাগবে, আমরা আজও জানি না। এখন রবীন্দ্রচর্চা অনেক কমে গেছে। আমাদের মাঝে লোভ-লালসা অত্যন্ত বেড়ে গেছে। আমাদের ছাত্র-ছাত্রীদের মেধা সীমিত হয়ে গেছে। আমাদের পথ খুঁজতে হবে কী করে আমরা মানুষ হতে পারি, আমাদের চারপাশের সবাইকে মানুষ করতে পারি। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। মানুষ হতে বহু সাধনা করতে হয়। আমি সবাইকে বলব, আমরা যেন মানুষের কাছে যাই। মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের মনুষ্যত্বকে জাগ্রত করি।

সভাপতির বক্তব্যে সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল বলেন, রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্যচর্চা কীভাবে হবে, তা আমার জানা নেই। আমাদের দুঃখ-বেদনা, আশা, যা কিছু প্রকাশ সব জায়গায় আমরা রবীন্দ্রনাথকে খুঁজে পাই। তিনি বলেন, বিশ্বকবি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর কথা বলে শেষ করা যাবে না। রবীন্দ্রনাথ না পড়লে যেন জীবনটাই বৃথা।

আপনি এটিও পছন্দ করতে পারেন

‘চট্টগ্রাম পানির নিচে নয়, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট হয়েছে’

১৮৫ বোতল বিদেশি মদ জব্দ

দুপুরের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজারসহ যেসব জেলায় ঝড় হতে পারে

বৈরী আবহাওয়ায় চট্টগ্রামে ফ্লাইট ডাইভারশন ও বাতিল

প্রবাসীদের কষ্ট লাঘবে অনলাইন গণশুনানি গুরুত্বপূর্ণ পদক্ষেপ: জেলা প্রশাসক

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেছে?
পরবর্তী সংবাদ দক্ষিণ হালিশহরে নবীন -প্রবীন ফুটবল মিলন উৎসবে দিগন্ত একাদশ চ্যাম্পিয়ন
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

‘চট্টগ্রাম পানির নিচে নয়, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট হয়েছে’
জনপথ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
বান্দরবানে বোধিবৃক্ষে শুদ্ধজল ঢেলে বুদ্ধ পূর্ণিমা পালন
জেলা উপজেলা জনপথ বান্দরবান শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
বাঁশখালীতে এক লাখ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
আইন আদালত জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
খাগড়াছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬, নির্বাচিত ১ হাজার ৪৪০ জন
জেলা উপজেলা খাগড়াছড়ি খেলা জনপথ শহর থেকে দূরে এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?