By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

শুক্রবার | গ্রীষ্মকাল | রাত ১২:৩৪

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ উন্নয়নের সুফল ঘরে তুলতে প্রয়োজন জনসচেতনতা: তথ্যমন্ত্রী
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > আমাদের চট্টগ্রাম > উন্নয়নের সুফল ঘরে তুলতে প্রয়োজন জনসচেতনতা: তথ্যমন্ত্রী
আমাদের চট্টগ্রাম

উন্নয়নের সুফল ঘরে তুলতে প্রয়োজন জনসচেতনতা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/১৮ at ১১:১২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

চট্টগ্রামের উন্নয়নে চলমান কর্মযজ্ঞের সুফল ঘরে তুলতে জনসচেতনতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।
শনিবার পশ্চিম বাকলিয়া ও মৌসুমী আবাসিক এলাকার আরসিসি ড্রেইনসহ রাস্তা নির্মাণ প্রকল্প কাজের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি বলেন, চট্টগ্রামের উন্নয়নে সেবা প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের পাশাপাশি জনসচেতনতাও প্রয়োজন। চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে জনগণকে ভূমিকা রাখতে হবে। আপনারা যত্রতত্র ময়লা ফেলবেননা, পানি অপসারণের পথ দখল করে স্থাপনা নির্মাণ করবেননা।
“প্রধানমন্ত্রীর নেতৃত্বে চট্টগ্রামে যে বিপুল উন্নয়ন কাজ চলছে তার সুফল ঘরে তুলতে জনগণকে সরকারের পাশে চাই। বদলে যাওয়া চট্টগ্রাম হবে বিশ্ববাণিজ্যের হাব। জলাবদ্ধতামুক্ত উন্নত চট্টগ্রামে বেড়ে উঠবে আমাদের আগামী প্রজন্ম।”
প্রকল্প কাজের উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, উন্নয়নের সুফলকে তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে যেসব এলাকার অলি-গলিগুলো প্রশস্ত ও উন্নত না হওয়ায় সাধারণ মানুষরা কষ্ট পাচ্ছে সেসব এলাকারাও উন্নয়ন করা হবে।
“চট্টগ্রামের অলি-গলি ও পিছিয়ে পড়া এলাকাগুলোতে নালা নির্মাণ ও সড়ক নির্মাণ করছি আমি৷ আজকের এ প্রকল্পটি সম্পন্ন হলে এই এলাকার জলাবদ্ধতা ও যানজট দুটি সমস্যারই সমাধান হবে। প্রধানমন্ত্রী আমাকে যে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন সেটি বাস্তবায়িত হলে চট্টগ্রামে কোন কাঁচা রাস্তা থাকবেনা।”
৮ কোটি ৩৭ লক্ষ টাকার প্রকল্পের ফলে ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডস্থ বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় রোড, শালবন আবাসিক এলাকা রোড, মোস্তফাবাগ আবাসিক এলাকা রোড, চাঁদমিয়া মুন্সী রোড ও আরসিসি ড্রেইন, মৌসুমী আবাসিক এলাকা রোড ও আরসিসি ড্রেইন, উজির আলী শাহ লেইন এবং কেবি আমান আলী বাইলেইনের উন্নয়ন করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম, আবুল হাসনাত বেলাত, নূর মোস্তফা টিনু, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহীন আক্তার রোজী, চসিকের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনিরুল হুদা, ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন প্রমুখ।
এরপর মেয়র চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে বেসরকারি প্রতিষ্ঠান সিপিডিএলের সহযোগিতায় দেবপাহাড়সহ নগরীর বিভিন্ন এলাকার চলমান সবুজায়ন ও আধুনিকায়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এসময় তাঁর সাথে ছিলেন কাউন্সিলর নূর মোস্তফা টিনু ও রুমকি সেনগুপ্ত।
মেয়র বলেন, আবাসন খাতের ব্যবসায়ী কোম্পানিগুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অবদান রাখতে হবে৷ পাহাড়-বন ধ্বংস করে ফেললে তা আর ফেরত পাওয়া যাবেনা। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে নগর পরিকল্পনা ও প্রাণ-পরিবেশ রক্ষার বিষয়টি সবাই মাথায় রেখে কাজ করবেন।
সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, বাড়ি বানানোর ক্ষেত্রে শিশুদের খেলার স্থান আর বিনোদনের স্থানটুকু যাতে রক্ষিত হয় সে ব্যাপারে সচেতনতা জরুরি। এক সময়ের সবুজেঘেরা চট্টগ্রাম যাতে কেবল ইট-পাথরের নগরীতে পরিণত না হয় তার জন্য চাই সম্মিলিত উদ্যোগ।

আপনি এটিও পছন্দ করতে পারেন

দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন

প্রিমিয়ার ইউনিভার্সিটি ও জেন বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সাউদার্ন ইউনিভার্সিটির ইইই বিভাগের শিক্ষার্থীদের বায়ুবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

‘চট্টগ্রাম পানির নিচে নয়, ভারী বৃষ্টিতে সাময়িক জলজট হয়েছে’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ আজ বিটিভিতে দেশের গান গাইবেন কোনাল পিজিত
পরবর্তী সংবাদ স্মার্ট বাংলাদেশ গড়তে চাই মেধাভিত্তিক প্রজন্ম:মেয়র
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

ঐতিহাসিক মে দিবস আজ
লিড ৩ মে ১, ২০২৬
আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে
জনপথ স্বাস্থ‍্য এপ্রিল ৩০, ২০২৬
বোয়িংয়ের সঙ্গে চুক্তি: ১৪ উড়োজাহাজ কিনছে বিমান
লিড ৩ জাতীয় এপ্রিল ৩০, ২০২৬
দুই মাস নিষেধাজ্ঞা শেষে সাগরে ফিরছেন জেলেরা
লিড ২ আমাদের চট্টগ্রাম এপ্রিল ৩০, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?