By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
এক্সেপ্ট

সোমবার | গ্রীষ্মকাল | সন্ধ্যা ৭:১৯

নিউজ চট্টগ্রাম
সার্চ নিউজ / হেডলাইন
Facebook Twitter Youtube Instagram Tiktok
  • আমাদের চট্টগ্রাম
  • জেলা উপজেলা
    • বান্দরবান
    • কক্সবাজার
    • রাঙ্গামাটি
    • খাগড়াছড়ি
    • শহর থেকে দূরে
    • অন্যান্য
  • বাংলাদেশ
    • জাতীয়
    • আইন আদালত
    • রাজনীতি
  • বিদেশ
    • প্রবাস ও প্রবাসী
  • প্রযুক্তি
    • সামাজিক মাধ্যম
  • বিনোদন
  • খেলা
  • শিক্ষা
  • সাত রং
    • রকমারি
    • আলপনা
    • সাহিত্য ও সংস্কৃতি
    • পর্যটন
    • ফ্যান ক্লাব
    • আলোছায়ার কবিতা
  • আরও
    • নিউজচিটাগাং স্পেশাল
    • প্রেস রিলিজ
    • কৃষি
    • গণ মাধ্যম
    • ধর্ম ও জীবন
    • পাঠক প্রিয়
    • ব্যক্তিত্ত্ব
    • ভালো খবর
  • বিশেষ কর্ণার
    • সম্পাদকীয়
    • উপ-সম্পাদকীয়
    • মুক্ত জানালা-লেখা
    • প্রাণ-প্রকৃতি
    • ভিডিও
এখন পড়ছেনঃ নির্বাচন কমিশনের চিঠি সরকারের নতুন কৌশল: ফখরুল
শেয়ার
নিউজ চট্টগ্রামনিউজ চট্টগ্রাম
এএ
  • রাজনীতি
  • রাজনীতি
  • বিনোদন
  • বিনোদন
  • প্রযুক্তি
  • প্রযুক্তি
Search
  • Home
    • Home 1
  • Home
    • Home 1
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Categories
    • প্রযুক্তি
    • বিনোদন
    • রাজনীতি
    • স্বাস্থ‍্য
  • Bookmarks
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
  • More Foxiz
    • Sitemap
আপনার কি একাউন্ট আছে? সাইন ইন
আমাদের ফলো করুন
  • Advertise
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
নিউজ চট্টগ্রাম > রাজনীতি > নির্বাচন কমিশনের চিঠি সরকারের নতুন কৌশল: ফখরুল
রাজনীতি

নির্বাচন কমিশনের চিঠি সরকারের নতুন কৌশল: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ আপডেটঃ ২০২৩/০৩/২৫ at ৯:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সময় লাগবে 3 মিনিট
শেয়ার

নির্বাচন কমিশনকে দিয়ে রাজনৈতিক দলকে সংলাপের চিঠি দেয়া সরকারের নতুন কৌশল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশনের চিঠির বিষয়ে দলের স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হবে। নির্বাচন কমিশন দিয়ে চিঠি সরকারের নতুন কৌশল, কমিশনের কোন ক্ষমতা নাই কিছু করার। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, তাই আসল জায়গায় কাজ করুন নিরপেক্ষ সরকারের ঘোষণা দিতে হবে।

শনিবার দুপুরে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নতুন খেলায় নেমেছে, মুখে গনতন্ত্র ও ভোটের কথা বলবে আর প্রশাসনকে যেভাবে বলবে সেভাবে চলবে। আবারও একই পায়তারা করছে, পশ্চিমা বিশ্ব আগের মতো নির্বাচন চায় না।

তিনি বলেন, বিএনপিকে নয় জনগণকে ক্ষমতায় আসতে দেয়ার সুযোগ করতে হবে। মানে মানে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে। দ্রব্যমূলের ঊর্ধ্বগতির সমালোচনা করে তিনি বলেন, সরকার প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, বিশ্বে দাম কমলেও দেশে কমে না, সব চুরি করার কারণে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে যারা জোর করে ক্ষমতায় বসে আছে তারা ভয়ংকর মিথ্যা ইতিহাস দিক্ষা দিচ্ছে। স্বাধীনতার চেতনা কি চুরি করা? লুট করে ভোট কেড়ে নেয়া? সিন্ডিকেট করে রমজানে পন্য মুল্য বৃদ্ধি করা? সেদিন আওয়ামী লীগের রাজনৈতিক শুন্যতা ও ব্যর্থতার কারনেই ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে গণহত্যা ঘটেছিল।

প্রধান অতিথির বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার চেতনা আজ ধূলিসাৎ করে দিয়েছে বর্তমান সরকার।

একটি মহলের স্বার্থ রক্ষা করতে জনগনের আশা আকাক্সক্ষা লুট করছে আওয়ামী লীগ সরকার। আজীবন ক্ষমতায় থাকতে গণহত্যা করেছে। ভোটের অধিকার সব জায়গায় কেড়ে নিয়েছে সরকার। ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের কাছে দায়বদ্ধতা না থাকায় সিন্ডিকেট করে অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।
মুক্তিযুদ্ধের চেতনা ও গনতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে চায় বিএনপি উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন আরো বেগবান করতে হবে ও স্বৈরাচারী সরকারকে বিদায় করতে বাধ্য করতে হবে এবং জনগণ তাই আওয়াজ তুলেছে। মুক্তিযুদ্ধের দল হিসেবে বিএনপিকে দায়িত্ব বেশি নিতে হবে। সবচে বড় চ্যালেঞ্জ গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।

স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, বিএনপি ধোঁকাবাজির রাজনীতি করে না, যা বলে তাই করে। বিএনপি মানুষের জন্য কাজ করে। দেশের মানুষের টাকা কেনো লুটপাট করে পাচার করা হচ্ছে, এমন স্বাধীনতা চায়নি বাংলার জনগন। স্বাধীনতার উদ্দেশ্য ও আদর্শ আবারও প্রতিষ্ঠা করা হবে।

স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ,বাকশালি কায়দায় সবাইকে কারাগারে বন্দি করে নির্যাতন চালাচ্ছে সরকার। আবারও দেশে গনতন্ত্র ফিরিয়ে আনা হবে তারেক রহমানের নেতৃত্বে।

স্থায়াী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আগামি নির্বাচনে ভোট ছাড়া ক্ষমতায় এসে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত লিপ্ত সরকার। এটা জনগণ হতে দিবে না, আগামি নির্বাচন হতে দেয়া হবে না সবাইকে এক থাকতে হবে।

দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী সঞ্চালনায় অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শাজাহান ওমর, আহমেদ আজম খান, এজএড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন।

আপনি এটিও পছন্দ করতে পারেন

এনসিপির নেতা তারেক রেজা জামিনে মুক্ত

অপপ্রচার-ষড়যন্ত্র রুখে দিতে নেতাকর্মীদের মাঠে থাকার আহবান

সরকার জুলাই সনদ বাস্তবায়নে বিভিন্ন টালবাহানা করছে –মুহাম্মদ শাহজাহান

“সন্ত্রাস-চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতনে দেশের মানুষ উদ্বেগজনক সময় পার করছে”

‘অসম্প্রাদায়িক বাংলাদেশ বিনির্মাণে বৌদ্ধ ধর্মীয় সকলের সহযোগিতা কাম্য’

Sign Up For Daily Newsletter

Be keep up! Get the latest breaking news delivered straight to your inbox.
[mc4wp_form]
By signing up, you agree to our Terms of Use and acknowledge the data practices in our Privacy Policy. You may unsubscribe at any time.
সংবাদটি শেয়ার করুন
ফেইসবুক টুইটার পিন্টারেষ্ট হোয়াট্সএ‍্যাপ হোয়াট্সএ‍্যাপ টেলিগ্রাম ইমেইল কপি লিঙ্ক প্রিন্ট
শেয়ার
আপনী কি ভাবছেন?
লাভ0
সেড0
হেপি0
স্লিপি0
এংগ্রি0
ডেড0
উইঙ্ক0
পূর্ববর্তী সংবাদ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চাই: প্রধানমন্ত্রী
পরবর্তী সংবাদ কারামুক্ত ফেনী জেলা যুবদলের সভাপতিকে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
একটি মন্তব‍্য করুন একটি মন্তব‍্য করুন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected

235.3কে ফলোয়ার্স পছন্দ
69.1কে ফলোয়ার্স ফলো
11.6কে ফলোয়ার্স পিন
56.4কে ফলোয়ার্স ফলো
136কে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব
4.4কে ফলোয়ার্স ফলো
- Advertisement -
Ad imageAd image

Latest News

সারাদেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিচার দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ
জনপথ জেলা উপজেলা রাঙ্গামাটি শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ
কক্সবাজার জনপথ জেলা উপজেলা প্রতিষ্ঠান ও সংগঠন শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
মাস্টার নজির আহমদের জানাযা ও দাফন সম্পন্ন
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
রাউজানে শেষ মৃহুর্তে কোরবানীর পশুর হাট জমে উঠেছে
জনপথ জেলা উপজেলা শহর থেকে দূরে মে ২৫, ২০২৬
নিউজ চট্টগ্রাম
আমরা রাষ্ট্র তথা এলাকার উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরি। আমরা কেউ কারো প্রতিপক্ষ নই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আমরা আপসহীন থাকার চেষ্ঠা করি। আমরা মনে-প্রাণে বিশ্বাস করি যে, সংবাদপত্র রাষ্ট্রের অপর তিন স্তম্ভ- সংসদ, প্রশাসন বিভাগ ও বিচার বিভাগের পর চতুর্থ স্তম্ভ। একটি কার্যকর রাষ্ট্র গঠন ও পরিচালনায় দায়িত্বশীল সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম।

প্রকাশক ও সম্পাদক মন্ডলীর সভাপতি
পারভেজ মনিরা আকতার


সম্পাদক
মির্জা ইমতিয়াজ শাওন


সম্পাদকীয় কার্যালয়
৭-৮ মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রাম।
+৮৮০২-৪১৩৫৫৩৬২, ০১৪০ ০৫৫৩০৪০

infocn24@gmail.com, newschattogram@gmail.com

যোগাযোগ
আমাদের কথা
ইউনিকোড কনভার্টার
গোপনীয়তার নীতিমালা

স্বত্ব নিউজ চট্টগ্রাম ২০০৫-২০২০।  আমাদের নিজস্ব সংবাদ, ছবি অবিকৃত অবস্থায় সূত্র উল্লেখ করে বিনামূল্যে যে কেউ প্রকাশ করতে পারবে।   প্রযুক্তি সহায়তায় ❤ ডেবস্ওয়্যার

রিডিং লিষ্ট থেকে মুছে ফেলুন

আন-ডু
adbanner
AdBlock Detected
Our site is an advertising supported site. Please whitelist to support our site.
ঠিক আছে, আমি হোয়াইটলিষ্ট
Welcome Back!

Sign in to your account

পাসওয়ার্ড হারিয়ে ফেলেথছন?